শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

২০২৪ সালের জন্য বাংলাদেশের হজের কোটা ঘোষণা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার। কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে মক্কায় যেতে পারবেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন।

এর আগে, চলতি বছর সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের জন্য হজের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ছিল। কিন্তু বেশ কয়েকবার নিবন্ধনের সময় বাড়িয়েও সেই কোটা পূরণ করা সম্ভব হয়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com