শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

সুদানে বিমান হামলা, নিহত ২০

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় দুই শিশু কমপক্ষে ২০ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালায় বিমানবাহিনী। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানান।

স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

এর আগে এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, বোমা হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বোমার আঘাতে মরদেহগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে যাওয়ায় হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না।

চলতি বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ।

রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝে মাঝে বিমান হামলা চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।

পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত দিক বিবেচনা করে হত্যা করেছে বলে আধাসামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে।

অপরদিকে, সেনাবাহিনীর বিরুদ্ধেও রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় অন্তত ২৪ জন মানুষ নিহত হয়েছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com