শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রোববার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com