শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ট্রেনের নিচে কাটা পড়লেন মা, শিশুসন্তান আহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় শিশুসন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মা নিহত হলেও তার কন্যাসন্তান গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, সকাল ৭টার দিকে স্টেশন চত্বর থেকে এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার শিশুসন্তান আহত হয়।

সন্তানকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে পড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com