শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সিরাজগঞ্জে নারীসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র‌্যাব -১২ সদস্যরা পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের আঃ মতিন (৫২), টুকরা ছোনগাছা গ্রামের ফুয়ারা খাতুন (৪০) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আজিজুল ইসলাম (৩৮)। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তেতুলিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ মতিনকে গ্রেফতার করা হয় এবং ওইদিন মধ্যরাতে বগুড়ার শেরপুর উপজেলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেন্সিডিলসহ আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এদিকে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের টুকরা ছোনগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিলসহ ফুয়ারাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ১টি পিকআপ ও ৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com