শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্যমতে, কাশ্মিরের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিদের ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিরা গুলি করলে পাল্টা গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের গোলাগুলির পর তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com