শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

চাকা ফেটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত ২

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

ঢাকা : গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হন আর ৮ জন। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম।

তিনি জানান, একটি হায়েস মাইক্রোবাস করে কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্য যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়।

এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এ সময় আহতের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com