শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পৃথক দুটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শাহ আলম, মো. মাহিফ আরাফাত, সেলিম হোসেন, রাম কর্মকার, মো. খোকন, রাহাত খান, মো. মাঈন উদ্দিন, মো. বেলাল, মো. সিরাজ, মো. মামুন হোসেন, মো. সিরাজ ও মুখলেছুর রহমান ও আশরাফুল ইসলাম সুজন, মো. নুরুল আমিন, মো. মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন, মো. মোস্তফা, মো. জাহিদ হোসেন, জহির আলম ভূঁইয়া, মো. মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো. ইব্রাহিম ও রথিন সুর। দণ্ডপ্রাপ্ত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে তিন আসামি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকা ও লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটে কম্পিউটারে পর্নোছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তিপাওয়া বাংলা ছায়াছবির কপি রাইটের কাজ করে ব্যবসা পরিচালনা করছিল একটি চক্র। পরে এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই পৃথক অভিযান চালায় র‍্যাব। এ সময় পর্নোগ্রাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামিদের আটক করে থানায় হস্তান্তর করেন। এ সময় র‍্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন ও অন্য মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে বুধবার দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে পৃথক দুই মামলায় আদালত এ রায় দেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com