শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

বিশ্বজুড়ে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭২২ জন।

বুধবার (২৮ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আক্রান্তের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ২৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ৭৯ জন এবং মারা গেছেন তিনজন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮ লাখ ৯২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৫ হাজার ১১১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৫১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com