শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

মালয়েশিয়ায় ছাপাখানায় আগুন: দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মালয়েশিয়া: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চার বাংলাদেশি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এই ঘটনা ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পান। এরপর বিভিন্ন স্টেশন থেকে ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান।

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া ফায়ার ফাইটাররা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ছাপাখানাটিতে বায়ু চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। পরে দমকল কর্মীরা ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com