শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

বিশ্বজুড়ে করোনায় আরও ১১৬ জনের মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১৪৮ জন।

শুক্রবার (২ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৬৪২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৬০৪ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ২০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৮৯৯ জন এবং মারা গেছেন ৯ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৮৮ জন এবং মারা গেছেন ৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন বং মারা গেছেন ১৭ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ১৭১ জন এবং মারা গেছে ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ১৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৭১ হাজার ১৯৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com