শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পূবালী ব্যাংকে বিশাল নিয়োগ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

পূবালী ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে ৬৬০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রবেশনারি সিনিয়র অফিসার। পদের সংখ্যা : ১০০ জন। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চারটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না। বেতন: এ পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৪০ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ৩১,০০০-২,০০০-৬১,০০০ স্কেলে বেতন পাবেন এ পদে চাকরি পেলে। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৬৭ হাজার ৫০০ টাকা করে।

পদের নাম : প্রবেশনারি অফিসার। পদের সংখ্যা : ২০০ জন। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না এ পদে। বেতন: প্রবেশন অবস্থায় বেতন হবে ৩৫ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ২৫,০০০-১,৬০০-৪৯,০০০ স্কেলে বেতন পাবেন। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৫৩ হাজার ৫৫০ টাকা করে।

পদের নাম : প্রবেশনারি জুনিয়র অফিসার। পদের সংখ্যা : ৩৬০ জন। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দুটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না। বেতন: প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩০ হাজার টাকা। এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ২০,০০০-১,২০০-৩৮,০০০ স্কেলে বেতন পাবেন। এ পদে চাকরি পেলে প্রবেশন শেষে মাসে বেতন মিলবে ৪৪ হাজার ৩০০ টাকা করে।

আবেদনের শেষ তারিখ : ২৫ জুন, ২০২৩।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।https://www.pubalibangla.com/career.asp

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com