শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিএনপি-পুলিশ সংঘর্ষে আটক ১২, আহত ১০ পুলিশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ঢাকা; রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় একটি দ্বিতল ডেকার বিআরটিসি বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের নাম জানানো সম্ভব নয়। তাদের নামে এখনো মামলা হয়নি।

তিনি আরো বলেন, এ ঘটনায় বিএনপির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে বিভিন্ন টিমের ১০ জনের বেশি আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই সময় একটি বড় বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।

এ বিষয়ে রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালায়।

তিনি বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com