শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

স্থগিত এসএসসি পরীক্ষা হতে পারে ২৪ ও ২৫ মে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে আয়োজন করা হতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা রয়েছে। মোখার কারণে স্থগিত হওয়া পরীক্ষা দুটি ২৪ ও ২৫ মে নেওয়ার চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি আগেই নেওয়া রয়েছে। স্থগিত পরীক্ষা আয়োজনে নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। আগামী আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ২৩ মে পরীক্ষা শেষে পরের দুই দিনে স্থগিত দুটি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। স্থগিত এই পরীক্ষার দিন তারিখ ও সময়সূচি কিছুদিনের মধ্যেই জানানো হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১৪ মে) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com