Uncategorized – amadersomoy.net

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ
স্পোর্টস ডেস্ক: ড্যারিল মিচেলের সেঞ্চুরির পরও সংগ্রহটা খুব বেশি এগিয়ে নিতে পারেনি নিউজিল্যান্ড। তা পাড়ি দিতে গিয়ে অবশ্য কিছুটা ঘাম ছুটে যায় ভারতের।

কিন্তু বিরাট কোহলি ছিলেন বলেই তেমন চিন্তার ছাপ দেখা যায়নি স্বাগতিক ড্রেসিং রুমে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি আজও রান তাড়ায় নেমে খেললেন অসাধারণ এক ইনিংস। দলকে ভাসিয়েছেন টানা পঞ্চম জয়ের আনন্দে।

অপরাজিত থাকার তকমা ধরে রাখার লক্ষ্যেই ধর্মশালা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল দল। নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়ে সেই ধারাটা আরো এক ধাপ টেনে নিল ভারত। ১২ বল হাতে রেখে কিউইদের বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় পায় স্বাগতিকরা। ২০০৩ বিশ্বকাপের পর এই প্রথম ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টে হারলো নিউজিল্যান্ড।

২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভারতকে দারুণ শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ৭১ রান। দ্বাদশ ওভারে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে রোহিত বিদায় নিলে ভাঙে এই জুটি। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভারতীয় অধিনায়ক আজ ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৬ রান করেছেন।

রোহিতের বিদায়ের পর গিলও পারেননি টিকে থাকতে। ফার্গুসনের পরের বলেই দ্বিতীয় শিকারে পরিণত হন এই ডানহারি ওপেনার। তবে এর আগে আমলার একটি রেকর্ড ভাঙেন গিল। ২৬ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের মালিক বনে যান এই ভারতীয় ওপেনার। ৪০ ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েছিলেন আমলা। ২ ইনিংস কম খেলে তাকে ছাড়িয়ে গেলেন গিল।

দুই ওপেনার বিদায় নেওয়ার পর হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। অবশ্য ১৫তম ওভারের দ্বিতীয় বল পরেই মাঠ ঢেকে যায় কুয়াশায়। পরের ওভারের শেষদিকে খেলাই বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে। মিনিট দশেক পর কুয়াশা কেটে গেলে ফের শুরু হয় খেলা। এরপর ইনিংস মেরামতে মনোযোগ দেন কোহলি ও আইয়ার। দুজনে যোগ করেন ৫২ রান। ২২তম ওভারে কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আঘাত হানলে বিদায় নেন দারুণ খেলতে থাকা আইয়ার (৩৩)।

৩ উইকেট হারালেও বড় বিপদে পড়তে হয়নি ভারতকে। কারণ ফের হাল ধরেন কোহলি। ৫০-এর বেশি রান যোগ করার পর এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৩৫ বলে ২৭ রান করে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। তবে কোহলি হার মানেননি। ৬০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।

এই ফিফটির মাধ্যমে বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। দুজনেই বিশ্বকাপে ১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। একই কীর্তি আছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। তারা তিনজনেই যৌথভাবে আছেন তালিকার দুইয়ে। ২১ বার ৫০ বা তার বেশি রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

কোহলি ফিফটির দেখা পাওয়ার পরের ওভারেই রানআউট হয়ে ফেরেন সূর্যকুমার যাদব (২)। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট বিলিয়ে আসেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরির কাছে গিয়েও ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৫ রানে আউট হন তিনি। সেঞ্চুরির জন্য ম্যাট হেনরিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন অপরাজিত থাকতে হয় তাকে। দারুণ সঙ্গ দেওয়া জাদেজা জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৯ রান করে।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় ২৭৩ রানে।  শুরুতেই ধাক্কা খায় তারা। দুই ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। এর মধ্যে ৯ বল খেলে সিরাজের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কনওয়ে। এরপর দলীয় ১৯ রানে ইয়াং (১৭) এর উইকেট হারায় কিউইরা। তাকে সরাসরি বোল্ড করে ফেরান শামি।

চাপের মুখে নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও মিচেল। দুজনের জুটিতে আসে ১৫৯ রান। এর মধ্যে ৮৭ বলে ৭৫ রান করে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। মাঝে কিউই অধিনায়ক টম ল্যাথাম ফেরেন ব্যক্তিগত ৫ রানে। তবে মিচেল ঠিক ১০০ বলের মোকাবিলায় ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান।

অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে মিচেলের একটি সহজ ক্যাচ ফেলে দেন জসপ্রীত বুমরাহ। এর আগে ব্যক্তিগত ৬০ রানেও উইকেটকিপার লোকেশ রাহুল ক্যাচ ফেলে দিলে বেঁচে যান মিচেল। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু শেষ ছয় ওভারে রান তোলার গতি কমে যায় কিউইদের। সেই চাপে একের পর এক উইকেটও হারায় তারা।

শেষ ৬ ওভারে কিউইরা মাত্র ৩০ রান তুলতেই হারায় ৬ উইকেট। এর মধ্যে সেট ব্যাটার ড্যারিল মিচেলকে শেষ ওভারের পঞ্চম বলে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ করেন শামি। মিচেলের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১৩০ রান; হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের কুলদিপ উইকেট পেয়েছেন ২টি এবং বুমরাহ ও সিরাজ পেয়েছেন ১টি করে উইকেট। পাঁচ উইকেট নেওয়া শামি দলে ফিরেই পেলেন ম্যাচসেরার পুরস্কার।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক
ঢাকা : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

একই দিনে সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ। তিনি জানান, সেলাঙ্গর রাজ্যের পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি আরও জানান, বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করছিলেন। বিশেষ করে বিদেশি শ্রমিকরা ১ দশমিক ৬ হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে সবজি চাষ করে আসছেন বলেও জানান তিনি।

আটক অভিবাসীদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

পদ্মাসেতু রেল সংযোগের পরামর্শক ব্যয় বাড়ছে ৩০১ কোটি টাকা
ঢাকা : পদ্মাসেতু রেল সংযোগের পরামর্শক ব্যয় ৩০১ কোটি ৪২ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ায় এই ব্যয় বাড়ানো হচ্ছে। পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরটিসি, বুয়েটকে মেয়াদ ২০২৪ সালের মে পর্যন্ত বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তিনি জানান, এই ব্যয় বাড়ানোর ফলে এ খাতের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা। মেয়াদ বাড়ানোর কারণেই এই ব্যয় বাড়ানো হয়েছে।

২০১৮ সালে পদ্মাসেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। এ প্রকল্প হাতে নেয়া হয়েছিল ২০১৬ সালে। শুরুতে যানবাহনের সঙ্গে একই দিন রেল চালুর পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু রেললাইন বসানোসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ এখনো পিছিয়ে আছে।

এদিকে পদ্মাসেতু নির্মাণ করেছে সরকারের সেতু বিভাগ। সেতু দিয়ে ট্রেন চলাচল নিশ্চিত করার দায়িত্ব রেল কর্তৃপক্ষের। এ লক্ষ্যে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন বসানোর পাশাপাশি স্টেশন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। জিটুজি (সরকারি পর্যায়ে) পদ্ধতিতে বাস্তবায়নাধীন এই প্রকল্পে অর্থায়ন করছে চীন। আগামী ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। পরে বাস্তবায়ন মেয়াদের সঙ্গে ব্যয় বেড়ে খরচ দাঁড়ায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকায়।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন
ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হবে।

মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করেন।

স্বাধীনতার পর থেকে ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এর মধ্যে মো. আবদুল হামিদই প্রথম ব্যক্তি, যিনি পরপর দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

মো. সাহাবুদ্দিন মাঠের রাজনীতিবিদ থেকে রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংকপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শরফুদ্দিন আনছারী, মা খায়রুন্নেসা। তার ছোটবেলা কেটেছে পাবনা শহরেই। শহরের পূর্বতন গান্ধী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে ভর্তি হন চতুর্থ শ্রেণিতে। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাসের পর পাবনার এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধুর প্রত্যক্ষ আহ্বানে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অনেকবার বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করেন তিনি। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের পদে থাকা মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ছাত্রলীগের সক্রিয় কাজের ধারাবাহিকতায় ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পান। ১৯৭২ সালে পাবনার নগরবাড়ী ঘাট জনসভা এবং পাবনা স্টেডিয়ামের জনসভায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শুনে তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বুকে জড়িয়ে আশীর্বাদ করেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসেন।

মো. সাহাবুদ্দিন পাবনা জেলার আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি এবং পাবনা জেলা বাকশালের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে মাঠপর্যায়ের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ছেষট্টির ৬-দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে তিনি পাবনা জেলা কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত হন।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন তিনি। ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষাণলে ব্যাপক নির্যাতনের পাশাপাশি তিন বছর জেল খাটেন। কারামুক্তির পর পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পান তিনি। শুরুর দিকে পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন সাহাবুদ্দিন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) পরীক্ষা দিয়ে বিচারক হিসেবে যোগ দেন। ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন তিনি। বিচারালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে জেলা ও দায়রা জজ হিসেবে ২০০৬ সালে অবসরে যান মো. সাহাবুদ্দিন। এর মধ্যে শ্রম আদালতের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনকার বিচারক সাহাবুদ্দিন। বিচারক জীবনের ইতি টানার পর আবারও তিনি আইন পেশায় ফেরেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে কাজ করার সময় সরকার তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব দেয়। ২০১৬ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দুদক কমিশনার হিসেবে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ওঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়তার পরিচয় দেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন অসাম্প্রদায়িক, মানবতাবাদী, বিনয়ী ও দৃঢ়চেতা বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র প্রহরী।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়। সে সময়ের ‘হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের’ মতো ঘটনার পরবর্তীকালে ক্ষমতায় গিয়ে তদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগ। ওই কমিশনের প্রধান ছিলেন সাহাবুদ্দিন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সাংবাদিকতা পেশায়ও যুক্ত ছিলেন মো. সাহাবুদ্দিন। বিচার বিভাগে যোগ দেওয়ার আগে ১৯৮০ থেকে দুই বছর দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেন। পাবনা প্রেস ক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সদস্য ছিলেন তিনি। রাজনীতি, বঙ্গবন্ধু এবং নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত কলামও লিখতেন। ব্যক্তিগত জীবনে সাহাবুদ্দিন এক ছেলের বাবা। তার স্ত্রী রেবেকা সুলতানা যুগ্মসচিব ছিলেন। বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যাডভাইজারের পাশাপাশি ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বন্ধুত্ব ভাঙলে যেভাবে স্বাভাবিক রাখবেন নিজেকে!
লাইফস্টাইল ডেস্ক : যেকোনো ভালো সম্পর্ক ভেঙে গেলে তা শুধু শরীর ও মনের উপরই প্রভাব পড়ে না। যাপিত জীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। কোনো কিছুই ঠিক মতো হয়ে উঠে না। সেটি হোক প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক বা স্বজনদের সঙ্গে। তবে বন্ধুত্বের সম্পর্কে যেন আলাদা একটি মাত্রা থাকে।

সবচেয়ে বিশ্বাস, আস্থার সম্পর্ক মনে হয় বন্ধুত্বই। যা কাউকে বলা যায় না, তা সবচেয়ে কাছের বন্ধুকেই বলা যায়। নিজের অভাব–অনটন, সামর্থ্য–দুর্বলতা, ভালো লাগা, আগ্রহ—সবকিছু সবচেয়ে বেশি জানে একজন বন্ধু। প্রকৃত যে আমি, সেটা কি বন্ধু ছাড়া আর কেউ জানে?

অর্থ বা সামাজিক অবস্থানের ঊর্ধ্বে থাকে বন্ধুত্বের সম্পর্ক। আবার অনেক সময় সেই বন্ধু্ত্বই ভেঙে যেতে পারে ঠুনকো কোনো কারণেও। এক বেলা যার সাহচর্য না পেলে ঘুম হতো না, তার মুখ দেখাদেখি যখন বন্ধ হয়ে যায়, তখন সবকিছুই উল্টাপাল্টা হয়ে যায়। বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হলেও কী করে স্বাভাবিক থাকা যায় দেখে নিই তার কয়েকটি টিপস।

* বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর মন খারাপ হবেই। সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে অনেকে জোর করে ভালো থাকার চেষ্টা করেন। তবে সেটি সঠিক উপায় নয়। এক্ষেত্রে বরং মনকে খারাপ হতে দেওয়াই ভালো। আপনার বন্ধুর কথা মনে করে কান্না পেলে কাঁদুন। মনের ভেতরের অনুভূতি চেপে না রেখে প্রকাশ করায় ভালো। বিচ্ছেদের এ কষ্ট মোকাবিলা করার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।

* আপনি যে কথা কাউকে বলতে পারছেন না, সেটি নিজের গোপন খাতা বা কোনো ডায়েরিতে লিখে রাখুন। নিজের ভেতরের কষ্টগুলো লিখতে চেষ্টা করুন ডায়েরিতে। তবে বর্তমানে মনের ভাব প্রকাশ করার জন্য নানা রকম মাধ্যম বিদ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্লগে লিখতে পারেন। বন্ধু হারানো অনেকটা গোপন সিন্দুক হারানোর মতোই। শুধু মনের ভাব প্রকাশের বিষয় নয়। গল্প, কবিতা বা অন্য কিছুও লিখতে পারেন।

* নিজেকে ঘরে আবদ্ধ না রেখে চলে যেতে কোনো আড্ডায়। এ সময় মানুষের সঙ্গে গল্প করা বা কথা বললে কষ্টটা অনেকটা কমে লাঘব হয়। অথবা ভালো কোনো বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। তার সঙ্গে কথা বলার সময় দোষারোপ করা থেকে বিরত থাকবেন।

*আবার কোনো আড্ডা বা হৈহুল্লোড়ে একেবারেই যেতে ইচ্ছা না হলে একা একা ঘরে বসে না থেকে নিজেকে ব্যস্ত রাখুন। বই পড়তে বা সিনেমা দেখতে পারেন।

বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৪৭
ঢাকা : দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৪ হাজার ৩৭৮ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো সিএনজি, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ভিতরে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল।

অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের ক্রসিংটি পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী নিহত হন। নিহত দুইজন সম্পর্কে তারা ভাই ছিলেন।