Leadnews – amadersomoy.net

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?
ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দর নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৮৫ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভ্যাটসহ দাম গিয়ে ঠেকছে প্রায় ২,২১,৪৪০ টাকায়।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ দাম রাখা হয়েছে ১৮,১৩০ টাকা, যা ভরিপ্রতি হিসেবে দাঁড়ায় প্রায় ২,১১,৪৬১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৫৭০ টাকা হিসেবে প্রতি ভরির দাম পড়ছে প্রায় ১,৮১,৬১০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১২,৭২০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে প্রায় ১,৪৮,৩৬২ টাকা।

সোনার পাশাপাশি রূপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা হিসেবে ভরিপ্রতি দাম পড়ছে প্রায় ৪,৬০৭ টাকা।

অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৪৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো
ঢাকা: বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘জরুরি কাজের ব্যস্ততায় এত দিন সম্ভব হয়নি, তাই আজ শরিক নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন সদস্য এই বৈঠকে অংশ নেন।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। ফ্যাসিস্ট সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, সবকিছু নতুন করে গড়ে তুলতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী।’

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি।’

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার সংবিধান সংস্কারের নামে প্রহসন না করে দ্রুত গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুক। অন্যথায় ওলামা অ্যালায়েন্সসহ জুলাই বিপ্লবের সব অংশীজন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃহত্তর রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে সরকার চাইলে এখনো সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ অডিটরিয়ামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘রক্তাক্ত জুব্বা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে কেউ রাজনীতি করছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল—রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা—সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। সরকার যদি এটিকে ‘জুলাই চেতনা বিক্রি’ বলে, তাহলে তা তাদের রাজনৈতিক ব্যাখ্যা; তবে জনগণ বাস্তবতা জানে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুফল বর্তমান সরকার পেয়েছে। বিপ্লবের কারণেই তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে। অথচ ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন অংশীজনের অবদান মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ১৮ থেকে ২০ জুলাই যখন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীরাই আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল। ২০১৩ সালের আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রসমাজের বৃহত্তর ঐক্য তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের যেকোনো জাতীয় সংকটে এই ঐক্য বজায় থাকবে এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ওলামাদের ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ইসলাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘জঙ্গিবাদ’ তকমা দিয়ে দমন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘রক্তাক্ত জুব্বা’ শুধু জুলাই বিপ্লবের প্রতীক নয়, বরং গত কয়েক দশক ধরে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইসলাম ও মুসলমানদের ওপর নির্যাতনেরও প্রতীক। এই জুব্বা বিদ্রোহ ও সংগ্রামের প্রতীক হিসেবে ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই বিপ্লব, শাপলা আন্দোলন এবং মোদিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে নিহত ও ক্ষতিগ্রস্ত ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার একদিকে রাষ্ট্রপতির আদেশকে অবৈধ ও সংবিধানবিরোধী বলছে, অন্যদিকে সেই রাষ্ট্রপতিকেই বহাল রেখেছে। একইভাবে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ সত্য হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ২০২৬ সালের নির্বাচন বিদ্যমান সংবিধান অনুযায়ী হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেটিকে শুধু সংবিধানের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়; বরং জনগণের রায় ও আকাঙ্ক্ষার আলোকে তা মূল্যায়ন করতে হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক
ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ জুলাই) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকের রেজোল্যুশন বিভাগের উদ্যোগে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছ থেকে খেলাপি ঋণ আদায়, আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়। পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠকে প্রশাসক ছাড়া ব্যাংক পরিচালনা সম্ভব কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়। তারা প্রশাসক ছাড়াই ব্যাংক পরিচালনা সম্ভব বলে জানান।

বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৩টি নদীর ৪টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ (২০ জুলাই) সোমবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাপাউবো জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়। আর ভারতের মেঘালয়ের উইলিয়ামনগরে সর্বোচ্চ ৩৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলেও পরিস্থিতির অবনতি হতে পারে। সাঙ্গু নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন পর চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পাউবো ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। তিনি আরও জানান, একই দিন সকাল ৬ টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই রাত ১০টায় তিস্তা নদীর পানির সমতল বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠে ৫২ দশমিক ২৫ মিটারে পৌঁছেছিল। টানা প্রায় ১৫ ঘণ্টা পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশাচাপানী, ঝুনাগাছচাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

শেষ বাঁশির পর আর্জেন্টিনা-স্পেন খেলোয়াড়দের সংঘর্ষ
বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে মাঠেই সংঘর্ষে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়রা। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের এরিক গার্সিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় পায় ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। এর মাধ্যমে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় তারা।

ম্যাচজুড়ে ছিল একের পর এক কঠোর ট্যাকল, ফাউল ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত। নির্ধারিত সময়ের শেষ দিকে স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় পাউ কুবারসির ওপর বিপজ্জনক ফাউল করায় আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় এনসো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেলতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। পুরো ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা মোট ছয়টি হলুদ কার্ডও দেখেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উত্তেজনা চরমে পৌঁছে যায়। লিয়ান্দ্রো পারেদেস দৌড়ে এসে এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি গার্সিয়ার গলায় হাত দেন। ধাক্কার তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়েন স্পেনের এই রক্ষণভাগের খেলোয়াড়। পরে দুই দলের অন্য খেলোয়াড় ও কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ রবিবার (৩০ নভেম্বর) সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা; বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা; এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন।

এছাড়াও নৌবাহিনীর এই মহড়ায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।

এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ/পরোক্ষভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিষ্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভূক্ত ছিল। চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ্ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌকমান্ডোদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল।

নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। মহড়ার সফল সমাপ্তিতে আগত সম্মানিত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিসেম্বরের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে এ নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা বেড়ে ১০৪ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা বেড়ে ১১৬ টাকা, পেট্রলের দাম ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।

অকটেন ও পেট্রল বিক্রিতে সব সময় বিপিসি লাভ করে। মূলত ডিজেল বিক্রিতেই সংস্থাটির লাভ ও লোকসান নির্ভর করে। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিত সমন্বয় করত বিপিসি। এখন বিইআরসি প্রতি মাসে করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।

জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ
কক্সবাজার: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এখন জেলেদের জন্য ভয়ংকর এক জলপথে পরিণত হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি প্রতিনিয়ত বাংলাদেশি জেলেদের অপহরণ করছে। গত ২৩ দিনে তারা ৬৩ জন জেলে ও ১০টি ট্রলার অপহরণ করেছে বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি।

সম্প্রতি, বাংলাদেশ কোস্ট গার্ড আরাকান আর্মির কবল থেকে রক্ষার চেষ্টায় ১২২ জন জেলেকে আটক করেছে, যাদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা নাগরিক। তাদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগ রয়েছে।

এদিকে, গত চার দিনেই ৪৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সূত্র জানায়, রাখাইনে পাচারকালে কোস্টগার্ড ট্রলারভর্তি আলু জব্দ করলে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে এই অপহরণের ঘটনা ঘটায় তারা।

বিশেষ করে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন জলসীমায় এই অপহরণ বেশি ঘটছে। টেকনাফ থেকে মাছ শিকার শেষে ফেরার সময় ওত পেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে।

ট্রলার মালিক সমিতির তথ্য বলছে— গত ৫ আগস্ট: ১ নৌকা, ২ জেলে; ১২ আগস্ট: ১ ট্রলার, ৫ জেলে; ২৩ আগস্ট: ১ ট্রলার, ১২ জেলে; ২৪ আগস্ট: ২ ট্রলার, ১৪ জেলে; ২৫ আগস্ট: ১ ট্রলার, ৭ জেলে ও ২৬ আগস্ট: ২ ট্রলার, ১১ জেলেকে অপহরণ করে আরাকান আর্মির সদস্যরা।

এই হিসেবে গত ২২ দিনে মোট ৫১ জন জেলে ও ৮টি ট্রলার ধরে নিয়ে গেছে বিদ্রোহীরা, যাদের এখনও কোনো খোঁজ মেলেনি।

বিগত এক বছরে চিত্র আরও ভয়াবহ: ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত সময়ে আরাকান আর্মি প্রায় ২৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সর্বশেষ ২৬ আগস্ট, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় ২টি ট্রলারসহ ১১ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। প্রতিদিনই আরাকান আর্মির দিক থেকে হুমকি থাকছে। ট্রলার মালিক সমিতি জানিয়েছে, গত চারদিনেই ৬টি ট্রলারসহ ৪৪ জন জেলে অপহরণ হয়েছে।”

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, যেসব জেলেকে আটক করা হয়েছে, তাদের যদি না আটক করা হতো, তাহলে আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করত।

বিজিবি জানায়—বর্তমানে আরাকান আর্মির হেফাজতে ৫১ জন বাংলাদেশি জেলে রয়েছে। তাদের মুক্ত করতে চেষ্টা চলছে। রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “আরাকান আর্মির সঙ্গে সরাসরি কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই, তবে অনানুষ্ঠানিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এখন আর নিরাপদ নয়। প্রতিনিয়ত অপহরণ ও হুমকির মুখে পড়ে জেলেরা আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কঠিন।