2ndlead – amadersomoy.net

টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা
ঢাকা: বাংলাদেশের টেকসই পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নাগরিকদের অভ্যাস পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়া হাসান।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “সাদা পাথরের ঘটনার ক্ষেত্রে প্রচণ্ড জনমত সরকারের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। তাই জনসচেতনতা গড়ে তোলা জরুরি, আর এর জন্য প্রয়োজন সঠিকভাবে আইন প্রয়োগ।”

তিনি আরও বলেন, “মনস্তাত্ত্বিক আচরণের দিক থেকে টেকসই মনোভাব গড়ে না তুললে পরিবেশকে টেকসই করা সম্ভব নয়। দেশের পরিবেশের উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি একদিনে সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ এবং বাংলাদেশে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নাইওকা মার্টিনেজ।

নীতিনির্ধারক, শিল্পখাতের নেতৃত্ব, তরুণ উদ্ভাবক ও উন্নয়ন সহযোগীদের একই মঞ্চে এনে পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে আলোচনার জন্য এই কনক্লেভের আয়োজন করা হয়।

উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।

মৃতরা হলেন— বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও  একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপরে তুলে দেয়।

এতে বাইচের নৌকাটি পানিতে তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন।

বাকিদের আহত অবস্থায় উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ দলটির নেতা–কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে, এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।’

নুরুল হক, রাশেদ খানসহ গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব নুরুল হকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছেন মির্জা ফখরুল।

এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ দলটির নেতা–কর্মীদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পরও এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।’

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত নয়টার দিকে মশালমিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

নুরুল হকের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।

কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর
রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি নিয়ে বিজ্ঞপ্তিতে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আজ (শুক্রবার) রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

আইএসপিআর আরও জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়।

‘সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।’

হামলায় আহত নুরুল হক নুর
ঢাকা : জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা।

এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, নারী কোটা বাতিল
ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে আগের নারী ও অন্যান্য কোটাব্যবস্থা বাতিল করে মোট ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে প্রণীত এ বিধিমালার আওতায় সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা থাকবে।

আগের বিধিমালায় নারীদের জন্য ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং পুরুষদের জন্য ২০ শতাংশ কোটা ছিল। নতুন বিধিমালায় তা বাতিল করে ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক এবং ৭ শতাংশ কোটা রাখা হয়েছে।

নতুন কোটার মধ্যে ৫ শতাংশ থাকবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য।

এছাড়া, নতুন করে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য ৮০ শতাংশ পদ বরাদ্দ থাকবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, নিয়োগ উপজেলা এবং ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

নতুন বিধিমালা জারির পর ২০১৯ সালের বিধিমালা বাতিল বলে বিবেচিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

চমক রেখে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা
চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাকে। তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ২৮ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারকে নিয়েই খেলতে নামবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফিরিয়ে জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপের দলে মোট চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা।

সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থাকা দুশান হেমন্ত ও ভিশেন হালামবাগে এশিয়া কাপের দলে নেই।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে আছে শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে লংকানরা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ বছর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও দেশের নিজস্ব মানদণ্ডের চেয়ে বহু গুণ বেশি। দেশের ১৬ কোটি ৬৮ লাখ মানুষই এমন এলাকায় বাস করছে যেখানে বাতাস ডব্লিউএইচও-এর মানদণ্ডের তুলনায় মারাত্মকভাবে দূষিত। এমনকি দেশের সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও ডব্লিউএইচও-এর মানদণ্ডের চেয়ে সাত গুণ বেশি দূষণ রয়েছে।

১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) এর ঘনত্ব বেড়েছে ৬৬ শতাংশেরও বেশি। এর ফলে গড় আয়ু থেকে আরও ২ দশমিক ৪ বছর কমেছে।

একিউএলআই প্রতিবেদনে বলা হয়, ‘বায়ুদূষণ প্রত্যেক বাংলাদেশির জীবন থেকে বছর কেড়ে নিচ্ছে। এর প্রভাব ধূমপান, অপুষ্টি কিংবা অস্বাস্থ্যকর পানি—সব মিলিয়ে যা হয়, তার চেয়েও বেশি।’

তুলনামূলকভাবে, ধূমপান গড় আয়ু কমায় মাত্র ২ বছর, আর শিশুপুষ্টি ও মাতৃপুষ্টির ঘাটতি কমায় ১ দশমিক ৪ বছর।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল অঞ্চল। ঢাকার মানুষের গড় আয়ু ডব্লিউএইচও-এর মানদণ্ডে পৌঁছালে প্রায় ৬ দশমিক ৯ বছর বেড়ে যেতে পারে। এমনকি দেশের জাতীয় মানদণ্ড ৩৫ মাইক্রোগ্রাম/ ঘনমিটার পূরণ হলেও ঢাকাবাসীর গড় আয়ু বাড়তে পারে অন্তত ৪ বছর।

গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে ডব্লিউএইচও মানদণ্ডে পৌঁছাতে পারলে গড় আয়ু বাড়বে সাড়ে ৬ বছরেরও বেশি।

প্রতিবেদনটি বলছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও নীতি ও পদক্ষেপ এখনো খুবই দুর্বল। ঢাকার আশপাশের ইটভাটা দীর্ঘদিন ধরেই দূষণের প্রধান উৎস হলেও সেগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অপরদিকে পুরোনো বাস-ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া ও শিল্পকারখানার অযাচিত নির্গমন দূষণকে আরও ঘনীভূত করছে।

শুধু দেশীয় উৎসই নয়, প্রতিবেশী দেশ থেকে মৌসুমি ধোঁয়াশাও যুক্ত হচ্ছে। অথচ এ বিষয়ে আঞ্চলিক সহযোগিতা খুবই সীমিত। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও প্রয়োজনীয় জনবল ও রাজনৈতিক ক্ষমতা নেই, যার ফলে আইন থাকলেও তার বাস্তবায়ন দুর্লভ।

একিউএলআই বলছে, এটি কেবল নিয়ন্ত্রণহীনতার ব্যর্থতা নয়, বরং ‘একটি চলমান জনস্বাস্থ্য বিপর্যয়।’

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পুশ ইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। তিনি বলেন, শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশ ইন করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত ২৪০০ কেস যাচাই প্রক্রিয়া চলছে, বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির শীর্ষ কর্মকর্তারা।

বন্ধ হয়নি পুশ ইন, মাঝেমধ্যে ভারতীয়-রোহিঙ্গাদেরও পাঠাচ্ছে বিএসএফ

শুধু বাংলাদেশিদেরকেই নয়, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিককেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল হয়ে যাচ্ছে। এমন প্রশ্ন করা হলে বিএসএফ মহাপরিচালক বলেন, আমরা আইনের মধ্য থেকে, যথাযথ চ্যানেলে পুশ ইন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একজন ভারতীয় নাগরিকের মেয়েকে পুশ ইন করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে বিএসএফ মহাপরিচালক বলেন, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যথাযথ প্রক্রিয়ায় জানানো হলে ভারত তাদের সমর্থন করবে।

শুধু ধর্মীয় বা ভাষাগত কারণেই কি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে? জানতে চাইলে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘সীমান্ত আইন লঙ্ঘনজনিত অপরাধের ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে প্রত্যাবর্তনের (ডিপোর্টেশন) ওয়েল স্ট্যাবলিস্ট বৈধ চ্যানেল রয়েছে। যার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যদি কেউ ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন, তাহলে তাকে তাৎক্ষণিক গ্রহণ করা হবে।’

সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বিজিবি ও বিএসএফ কি ধরনের সিদ্ধান্তে উপনীত হলো? জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, এটা নিয়ে এবার সীমান্ত সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে মারণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উভয়পক্ষ যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ, সীমান্তের অলঙ্ঘনীয়তা সম্পর্কে প্রেষণা দেওয়া এবং অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধের মাধ্যমে এ ধরনের আক্রমণ, নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয় বলে জানান বিজিবি মহাপরিচালক।

এক প্রশ্নের জবাবে বিএসএফ ডিজি বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৫ জন বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের হামলায়। সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে, বাধা দেয় এবং শেষ পদক্ষেপ হিসেবে গুলি ছোড়া হয়।

বিএসএফ মহাপরিচালকের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, সম্প্রতি একজন অল্প বয়সী বাংলাদেশি নাগরিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওই শিশুটি বর্ডার নিরাপত্তার জন্য কতোটুকু ঝুঁকিপূর্ণ ছিল- এমন প্রশ্ন ছুড়ে দেন বিজিবি ডিজি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ৪ দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। যার আনুষ্ঠানিক বৈঠক শেষ হচ্ছে আজ।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেছেন।

অপরদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতীয় প্রতিনিধি দলটির আজই দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

স্নাতক পাসেই ট্রান্সকম ইলেকট্রনিকসে চাকরির সুযোগ
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডে নতুন জনবল নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে মোট ১০ জন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংক্রান্ত তথ্য

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর

কর্মস্থল: দেশের যে কোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সুবিধা

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।

শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫।