স্বাস্থ্য ও চিকিৎসা – amadersomoy.net

দিনে ঘুমের ঝিমুনি আসে? এসব কারণ দায়ী নয় তো!
দিনের বেলায় ব্যক্তিগত কিংবা অফিসের কাজের সময় অনেকেরই ঘুমে ভারী হয়ে আসে চোখ, হাই ওঠে। এমনও হয়ে থাকে টেবিলে বসে কাজের সময় ঝিমুনি আসে। এসব কারণে কাজের মনোযোগ নষ্ট হয়। এ ধরনের সমস্যায় অনেকেই মনে করেন, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে দিনে ঘুমের ঝোঁক আসছে।

এমনটা সবার ধারণা হলেও তা ভুল। ঘুম ছাড়াও খাবার ও জীবনধারার কারণে উল্লেখিত সমস্যাগুলো হয়ে থাকে। আর দিনে ঘুমের ঝোঁক আসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তাহলে সেসব বিষয়ে জেনে নেয়া যাক-

দিনে ঘুম আসার কারণ:

অতিরিক্ত পরিমাণ ভাজা, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার কারণে রক্তে শর্করার উঠানামা হয়। যা শরীরকে দুর্বল করে তোলে। এ কারণে দিনের বেলায়ও কিছুক্ষণ পরপরই ঘুমে ভারী হয়ে যায় চোখ।

এছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব হলেও দিনে ঘুম আসে। অনিয়মিত ঘুম, কম শরীরচর্চা ও দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস থাকলে ঝিমুনি বাড়ে। আবার ডিহাইড্রেশনও অন্যতম একটি কারণ। পর্যাপ্ত পরিমাণ পানি পান না হলে স্বাভাবিকভাবে শরীর ক্লান্ত হয়ে পড়ে ও চোখে ঘুম ঘুম লাগে। এ কারণেও দিনের বেলায় ঘুম আসে।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার রয়েছে যা খাওয়া হলে দিনের বেলায় অলসতা বাড়ে। যেমন- পরিশোধিত কার্বোহাইড্রেট বা পাস্তা, পিৎজা, রুটি ও ময়দার তৈরি রকমারি খাবার। মিষ্টি ও সফট ড্রিংকস পানে তাৎক্ষণিক শক্তি পাওয়া গেলেও এসব রক্তে শর্করার মাত্রা কমিয়ে পরবর্তীতে ক্লান্ত করে দেয় শরীর। ভাজাপোড়া জাতীয় খাবার হজমে দীর্ঘ সময় নেয়, পেট ভারী করে এবং এ ধরনের খাবার খাওয়া হলে ঘুম আসে চোখে।

আচার, অতিরিক্ত লবণাক্ত খাবার শরীরকে ডিহাইড্রেট করে। ফলে ক্লান্তি বাড়ে। ট্রিপটোফ্যানযুক্ত খাবার যেমন- ওটস, বাদাম, টোফু, কলা, অ্যাভোকাডো স্বাস্থ্যকর হলেও এসবও দিনের বেলায় ঘুমের কারণ। এসব রাতে খাওয়া হলেও দিনে এর রেশ থেকে যায় বলে ঘুমের ঝুঁকি থাকে।

এদিকে দিনের বেলায় ক্লাস, অফিস বা কাজের সময় ঘুমিয়ে পড়লে সার্বিকভাবে ক্ষতি। গবেষণা বলছে, এতে দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্থূলতা এমনকী অকাল মৃত্যুর ঝুঁকি থাকে। এ জন্য এসব সমস্যা থেকে মুক্তি পেতে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ভাজা, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেটজাতীয় খাবার গ্রহণ কমিয়ে ফেলুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। নিয়মিত শরীরচর্চা করুন, প্রতিদিন অল্প হাঁটা বা ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

স্বাস্থ্য ভালো রাখতে স্মার্ট স্ন্যাকস বেছে নিন। বাদাম, ফল বা দই খেতে পারেন। এসব ক্লান্তি কাটায়। রাতে জেগে থাকার অভ্যাস থাকলে তা বন্ধ করুন। অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। দিনে ঘুমের ঝোঁক একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে খাবার ও লাইফস্টাইলের বড় ভূমিকা থাকে। এ জন্য স্বাস্থ্যসম্মত খাবার ও নিয়ন্ত্রিত লাইফস্টাইল বেছে নিন। এতে শরীর ও মন উভয়ই ভালো থাকবে।

সকালের ছোট ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি!
প্রতিদিনের শুরুটা আমরা যেভাবে করি, সেটাই অনেক সময় আমাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য সকালটাই হতে পারে বিপদের সময়। আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি। অথচ এই সময়টাতেই আমাদের অনেকের ভুল ভ্রান্ত অভ্যাস হৃদপিণ্ডকে অপ্রস্তুত অবস্থায় ফেলছে।

কেন সকাল হৃদয়ের জন্য ঝুঁকিপূর্ণ: ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডে ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয় ভোজরাজের ব্যাখ্যা অনুযায়ী, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তের প্লেটলেটগুলো আঠালো হয়ে ওঠে এবং রক্তচাপ দ্রুত বাড়ে। ফলে হঠাৎ করেই হার্টের ওপর চাপ তৈরি হয়। এই সময় যদি খালি পেটে চা বা কফি খাওয়া, পানি না খাওয়া, ওষুধ বাদ দেয়া বা সরাসরি ব্যস্ততায় ঝাঁপিয়ে পড়ার মতো অভ্যাস গড়ে ওঠে, তাহলে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

সকালের ক্ষতিকর অভ্যাসগুলো

খালি পেটে চা বা কফি খাওয়া

পানি না খাওয়া বা নিয়মিত ওষুধ এড়িয়ে যাওয়া

ঘুম থেকে উঠেই কাজ বা ইমেইলে ডুবে যাওয়া

শরীরকে সময় না দিয়ে তাড়াহুড়োয় ব্যস্ত হয়ে পড়া

হৃদয়বান্ধব সকাল কেমন হওয়া উচিত: কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয়ের মতে, কিছু ছোট পরিবর্তন হার্টের স্বাস্থ্য ভালো রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।  এসব হলো:

ঘুম ভাঙার পর প্রথমেই পানি পান করা

নির্ধারিত ওষুধ সময়মতো খাওয়া

হালকা ও প্রোটিনসমৃদ্ধ নাশতা গ্রহণ

১০-১৫ মিনিট স্ট্রেচিং, হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়াম

দিনের শুরুটা যদি অগোছালো, তাড়াহুড়ো আর ভুল অভ্যাসে ভরা হয় তাহলে তার প্রভাব পড়ে সরাসরি হার্টের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম ভাঙার পর শরীরকে একটু সময় দেয়া, পর্যাপ্ত পানি খাওয়া, সময়মতো ওষুধ সেবন, হালকা নাশতা ও অল্প ব্যায়াম এসব ছোট পদক্ষেপই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন
সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ নাশতা করলেও সেটি স্বাস্থ্যসম্মত হয় না। পুষ্টিবিদরা বলছেন, দিনের শুরুটা পুষ্টিকর খাবার দিয়ে হলে শরীর যেমন ভালো থাকে, তেমনি মানসিক সতেজতাও বাড়ে। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে সকালে কী খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, কিছু সহজলভ্য খাবার প্রতিদিন সকালের নাশতায় রাখলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি।

ডিম

সকালের নাশতায় ডিম অন্যতম সেরা খাবার। এতে প্রোটিন, ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকে। ডিমের যেকোনো পদ সহজেই তৈরি করা যায় এবং এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি জোগায়।

চিয়া সিড

চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামসহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট। হাড় মজবুত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কার্যকর।

ফল

কলা, আপেল, কমলা, আঙুরসহ মৌসুমি ফল সকালের জন্য দারুণ। ফলে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম ও আঁশ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমশক্তি উন্নত করে।

ওটস

ওটস সমৃদ্ধ ফাইবার, প্রোটিন, আয়রন, ফলেট ও ভিটামিন বি গ্রুপে। এটি দীর্ঘসময় পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চাইলে ওটসে ফল মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়।

গ্রিন টি

সকালে গ্রিন টি খেলে কফির মতোই কাজ করবে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি , বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে ও মস্তিষ্ককে উদ্দীপ্ত করে।

কফি

কফিতে থাকা  ক্যাফেইন আপনাকে সতেজ রাখবে এবং মনোযোগ বাড়াবে। এছাড়াও এতে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরিও রইয়েছে। তবে চিনি অবশ্যই বাদ দিতে হবে। গবেষণা থেকে জানা যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৪০০ মিলিগ্রাম কফি খেতে পারেন। তবে  গর্ভাবস্থায় প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফিন না খাওয়াই ভালো।

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি বা অন্যান্য বেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং হজমে সহায়ক।

বাদাম

সকালের নাশতায় বাদাম রাখার অভ্যাস শরীরের জন্য খুবই উপকারী। চিনাবাদাম, আখরোট, কাজু বা পেস্তা—যেকোনো বাদামই হৃদযন্ত্রের জন্য উপকারী। বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, উচ্চমাত্রার প্রোটিন, আঁশ, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট।  এগুলো প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও শক্তির ভালো উৎস। এগুলো হৃদযন্ত্রকে সুরক্ষা দেইয়ার পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত বাদাম খাওয়ার ফলে স্মৃতিশক্তি বাড়ে, হাড় মজবুত হয় এবং দীর্ঘসময় পেট ভরা থাকে, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, সকালের নাশতা বাদ দিলে দিনের কাজের দক্ষতা কমে যায়। নিয়মিত নাশতায় এসব খাবার রাখলে শরীর ও মন দুটোই থাকবে প্রাণবন্ত। দিনের শুরুটা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে সকালের নাশতার ওপর। স্বাস্থ্যকর নাশতা যেমন শরীরকে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়, তেমনি মনকেও রাখে সতেজ। কিন্তু অনেকেই হয় নাশতা বাদ দেন, নয়তো যা খান তা শরীরের জন্য উপকারী নয়। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খাবারের তালিকায় কিছু নির্দিষ্ট খাবার রাখলে শুধু এনার্জি নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো থাকবে।

সূত্র: হেলথলাইন

যে ৪ ধরনের মানুষের জন্য নিরাপদ নয় চিয়া সিড
চিয়া সিড সাম্প্রতিক বছরগুলোতে সুপারফুড হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিটামিন বি১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ছোট বীজগুলি ওজন নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের যত্ন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সব মানুষের জন্য চিয়া সীড সমানভাবে নিরাপদ নয়। বিশেষ কিছু গ্রুপের মানুষের জন্য অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে।

১. হজমের সমস্যা থাকা ব্যক্তিরা

চিয়া সিডের উচ্চ ফাইবার কন্টেন্ট হজমের জন্য সাধারণত ভালো হলেও, আইবিএস বা অন্যান্য অন্ত্রসংক্রান্ত সমস্যায় আক্রান্তদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে। ফলে পেট ব্যথা, ক্র্যাম্প, ডায়রিয়া এবং ফোলাভাব দেখা দিতে পারে।

পুষ্টিবিদ আবনি কৌল বলেন, ‘হজমের সমস্যা থাকলে চিয়া সিড পরিমাণমতো এবং ভিজিয়ে খাওয়া ভালো, এতে হজম সহজ হয়।’

২. ডায়াবেটিস রোগী ও রক্তে চিনি নিয়ন্ত্রণ ওষুধে থাকা ব্যক্তি

চিয়া সিড রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত গ্রহণ হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি বাড়াতে পারে। যার ফলে ডায়াবেটিস বা ব্লাড সুগার ওষুধে থাকা ব্যক্তিরা পরিমাণ মনিটর করে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিয়া সীড খাওয়া উচিত।

৩. রক্তচাপ নিয়ন্ত্রক ওষুধে থাকা ব্যক্তি

চিয়া সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করতে সাহায্য করে। ফলে অতিরিক্ত সেবনে রক্তচাপ অনেকটা কমে যেতে পারে, যা মাথা ঘোরা বা মৃদু বমির ঝুঁকি বাড়ায়। এতে রক্তচাপ ওষুধে থাকা ব্যক্তিরা চিয়া সিড যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং রক্তচাপ নিয়মিত পর্যবেক্ষণ করুন।

৪. এলার্জি প্রবণ ব্যক্তি

কিছু ক্ষেত্রে চিয়া সিড এলার্জি সৃষ্টি করতে পারে। উপসর্গ হিসেবে ত্বকে লালচে দাগ, চুলকানি, বমি বা অজানা রকম অসুবিধা দেখা দিতে পারে। তাই প্রথমবার চিয়া সিড খাওয়ার আগে ছোট পরিমাণ দিয়ে পরীক্ষা করুন। কোনো অসুবিধা দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

চিয়া সিড সঠিকভাবে খাওয়ার নিয়ম

পরিমাণমতো গ্রহণ: দিনে ১-২ টেবিল চামচ পর্যাপ্ত।

ভিজিয়ে খাওয়া: চিয়া সিড ভিজিয়ে খেলে হজম সহজ হয় এবং অন্ত্রসংক্রান্ত সমস্যা কমে।

পর্যাপ্ত পানি পান করুন: চিয়া সিড অনেক পানি শোষণ করে, তাই দিনে প্রচুর পানি পান করা জরুরি।

চিকিৎসকের পরামর্শ নিন: অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকলে, গর্ভাবস্থা বা স্তন্যদান অবস্থায় চিয়া সিড খাওয়ার আগে ডাক্তারকে জানান।

তথ্যসূত্র: হেলথ শটস

যে ৫ অভ্যাসে ৭০ বছরেও ভালো থাকবে হার্ট
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। এসময় হার্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ৬০-৭০ বছরের পর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় ভুগতে শুরু করেন বেশিরভাগ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস মেনে চললে ৭০ বছরের পরও হার্ট সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব।

১. প্রতিদিন শরীরচর্চা:

নিয়মিত হালকা ব্যায়াম যেমন সকালে আধঘণ্টা হাঁটা, যোগাভ্যাস বা স্ট্রেচিং শরীরের রক্তসঞ্চালন ভালো করে, বাড়তি চর্বি কমায় ও হার্টকে মজবুত রাখে।

২. সঠিক খাবার নির্বাচন:

বয়স বাড়লে ভারী, তেল-মসলাদার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। বদলে বেশি করে শাকসবজি, মৌসুমি ফল, ডাল, ওটস, বাদাম ও সহজপাচ্য খাবার খাওয়া দরকার। লবণ ও চিনি কম খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।

৩. মানসিক চাপ নিয়ন্ত্রণ:

অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত মেডিটেশন, শান্ত সুরের গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা নিজের শখ পূরণ করলে মন স্থির থাকে ও হার্টও সুস্থ থাকে।

৪. পর্যাপ্ত ঘুম:

৬ থেকে ৭ ঘণ্টা ভালো ঘুম বয়স্কদের জন্য অত্যন্ত জরুরি। যথেষ্ট ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায়, হার্টের ওপর চাপ পড়ে ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। তাই সময়মতো ডাক্তার দেখানো ও রুটিন চেকআপ যেমন– রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, ইসিজি করা উচিত। এতে রোগ আগেভাগে ধরা পড়ে ও সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয়।

হার্টের সুস্থতা নির্ভর করে জীবনযাত্রার ওপর। বয়স যতই হোক না কেন, সঠিক ডায়েট, শরীরচর্চা ও মানসিক শান্তি বজায় রাখলে ৭০ বছর বয়সের পরেও হার্ট তরতাজা থাকবে।

মাত্র ৯০ দিনেই ফ্যাটি লিভার প্রতিরোধ সম্ভব, জেনে নিন উপায়
লিভার সচরাচর তেমন কোনো সতর্কবার্তা দেয় না। কিন্তু যখন দেয়, তখন সেটা খুবই গুরুতর। ফ্যাটি লিভার এখন আর শুধু মাত্র মদ্যপান বা স্থূলতার সঙ্গে সীমাবদ্ধ নয়। এটা এখন এমন অনেক মানুষের মধ্যেও দেখা যাচ্ছে যারা না খায় বেশি, না পান করেন। এর গোপন কারণ হলো আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, যা লিভারকে চাপে ফেলে এবং সঠিক পুষ্টি থেকে বঞ্চিত করে।

ভালো খবর হলো সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধযোগ্য। মাত্র ৯০ দিনের পরিবর্তনেই লিভার নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করতে পারে। নিচে এমন ৭টি দৈনন্দিন পরিবর্তনের কথা বলা হলো যা আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে।

১. চিনি নিয়ে ভুল ধারণা বাদ দিন

অনেকেই মনে করেন চিনি কেবল ওজন বাড়ায়। কিন্তু চিনি, বিশেষ করে ফ্রুকটোজ, সরাসরি লিভারে ফ্যাট হিসেবে জমা হয় যদিও আপনি চিকন হন। ফলের জুস, ফ্লেভার্ড দই, এনার্জি বার বা তথাকথিত ‘হেলদি সিরাপ’ সবই লিভারের জন্য ক্ষতিকর। ফল খেতে পারেন, কিন্তু ফলের রস নয়। প্রক্রিয়াজাত খাবার ও ডায়েট সোডা এড়িয়ে চলুন।

২. প্রতিদিনের রুটিনে ফাইবার রাখুন

ফাইবার শুধু হজমে সাহায্য করে এমন ভাবা ভুল। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, প্রদাহ কমায় এবং হরমোন ব্যাল্যান্স করতে সাহায্য করে, যা ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ। মেথি, চিয়া বীজ, ছোলা, ডাল ও ব্রকোলির মতো সবজি লিভারের বন্ধু।

৩. ভালো চর্বি বেছে নিন: ওমেগা-৩ যুক্ত খাবার

সব চর্বি ক্ষতিকর নয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড লিভারের ফ্যাট জমা কমায় এবং প্রদাহ হ্রাস করে। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্সসিড তেল এবং আখরোট ওমেগা-৩ এর ভালো উৎস।

৪. উদ্ভিজ্জ উপাদানে আছে লুকানো ওষুধ: পলিফেনল

অনেকে ভাবেন অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ত্বক বা বয়সের জন্য দরকার। কিন্তু বেরি, অলিভ অয়েল, ম্যাচা, ডালিম, হলুদ (গোলমরিচসহ) ইত্যাদি খাবারে থাকা পলিফেনল লিভারের অভ্যন্তরীণ স্ট্রেস কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এগুলো লিভারের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।

৫. ঘুমের গুরুত্ব বুঝুন

ঘুম ঠিকমতো না হলে লিভারে ফ্যাট জমার সম্ভাবনা বাড়ে। ঘুম বঞ্চনা লিভারের বিপাক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

৬. খাবারের সময় মেনে চলুন

অনেকে ভাবেন শুধু ওজনের জন্যই দেরিতে খাওয়া ক্ষতিকর। আসলে লিভার যখন হজমে ব্যস্ত থাকে না, তখনই নিজের ক্ষত সারাতে পারে। সন্ধ্যার খাবার অন্তত ২–৩ ঘণ্টা আগে শেষ করুন, যাতে লিভার চর্বি পোড়াতে পারে।

৭. অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

কম চর্বিযুক্ত বা ‘ডায়েট’ লেখা খাবার সবসময় স্বাস্থ্যকর নয়। এতে থাকে পরিশোধিত কার্ব, ট্রান্সফ্যাট ও বিভিন্ন ক্ষতিকর সংযোজক, যা লিভারের ক্ষতি করে। এর বদলে খেতে পারেন উনুনে ভাজা বাদাম, সেদ্ধ ছোলা বা তাজা ফল।

ফ্যাটি লিভার কেন প্রতিরোধ করা জরুরি?

প্রথমদিকে ফ্যাটি লিভার তেমন কোনো লক্ষণ প্রকাশ না করলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি মারাত্মক রূপ নিতে পারে। যদি সময়মতো প্রতিরোধ না করা হয়, তবে এটি ‘ফাইব্রোসিস’ বা দগদগে চিহ্ন ফেলে দিতে পারে লিভারে। এরপর ধীরে ধীরে তা ‘সিরোসিস’-এ পরিণত হতে পারে যেখানে লিভার এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তা স্বাভাবিকভাবে আর কাজ করতে পারে না।

তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন আনুন আপনার খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ৯০ দিন পরেই লিভার থাকবে আরও সুস্থ, আরও শক্তিশালী।

এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি চিকিৎসার বিকল্প নয়। নতুন কোনো খাদ্যাভ্যাস বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

নাশতার আগে নাকি পরে ব্রাশ? ডেন্টিস্টরা কী বলছেন
সকালে ঘুম ভাঙার পর থেকেই মুখে এক ধরনের অস্বস্তি কাজ করে। অনেক সময় দুর্গন্ধও টের পাওয়া যায়। এর পেছনে মূল কারণ দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া। রাতে ঘুমের সময় আমাদের মুখে লালার প্রবাহ কমে যায়, ফলে ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে দাঁতের ওপরে প্লাক তৈরি করে। এই প্লাক শুধু দুর্গন্ধই নয়, দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যারও অন্যতম কারণ। তাই দাঁতের যত্নে সকালে ওঠার পর কখন ব্রাশ করা উচিত নাশতার আগে, নাকি পরে এই প্রশ্ন নিয়ে অনেকের মনেই দ্বন্দ্ব থাকে।

নাশতার আগে ব্রাশের উপকারিতা

অধিকাংশ ডেন্টিস্টের মতে, সকালে ঘুম থেকে ওঠার পরপরই দাঁত ব্রাশ করা সবচেয়ে কার্যকর। কারণ, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করা জরুরি। এ সময় ব্রাশ করলে শুধু মুখের দুর্গন্ধই দূর হয় না, বরং ফ্লোরাইড টুথপেস্ট দাঁতের এনামেলের ওপরে একটি সুরক্ষাবলয় তৈরি করে।

এই সুরক্ষাবলয় নাশতার সময় খাওয়া টক জাতীয় ফল, কফি কিংবা অন্য কোনো অ্যাসিডিক খাবারের ক্ষতিকর প্রভাব থেকে দাঁতকে রক্ষা করে। তাছাড়া ব্রাশ করার ফলে লালা উৎপাদনও বেড়ে যায়। লালা মুখের জীবাণু দূর করতে সহায়তা করে এবং খাবার হজমে ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে, ব্রাশ করার পর অন্তত ৫ মিনিট পর্যন্ত লালার পরিমাণ বাড়তে থাকে, যা দাঁতের জন্য উপকারী।

নাশতার পরে ব্রাশের ঝুঁকি

অনেকেরই অভ্যাস হলো খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা। ডেন্টিস্টরা বলছেন, এ অভ্যাস সম্পূর্ণ ভুল নয়, তবে কিছু সতর্কতা জরুরি। বিশেষ করে টোস্ট, কমলালেবু, কফি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর দাঁতের এনামেল সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। সেই সময় যদি সঙ্গে সঙ্গে ব্রাশ করা হয়, তবে খাবারের অ্যাসিড দাঁতের ওপরে ছড়িয়ে পড়ে এবং এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পরামর্শ হলো নাশতার পর ব্রাশ করতে চাইলে অন্তত ৩০ থেকে ৬০ মিনিট অপেক্ষা করতে হবে। এর মধ্যে মুখ ধুয়ে নিতে পারেন বা চিনি-মুক্ত চুইংগাম চিবাতে পারেন। এতে মুখের স্বাদ সতেজ থাকবে এবং দাঁতও কিছুটা সুরক্ষিত থাকবে।

দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম

শুধু সঠিক সময়ে ব্রাশ করাই নয়, সঠিকভাবে ব্রাশ করাও সমান গুরুত্বপূর্ণ।

ব্রাশ করার আগে ব্রাশটি হালকা পানিতে ভিজিয়ে নিন।

মটরদানা পরিমাণ ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করুন।

ব্রাশ দাঁতের রেখায় সামান্য কোণাকুণি ধরে আলতোভাবে ঘষুন।

কমপক্ষে দুই মিনিট ধরে সামনের দাঁত, পেছনের দাঁত ও চিবোনোর জায়গাগুলো পরিষ্কার করুন।

জিহ্বাও পরিষ্কার করতে ভুলবেন না।

শেষে মুখ ভালোভাবে কুলি করুন।

সকালের ঘুম ভাঙার পর দাঁত ব্রাশ করাই দাঁতের জন্য সবচেয়ে উপকারী। এতে দাঁত সুরক্ষিত থাকে, মুখ সতেজ হয় এবং দিন শুরু হয় স্বাস্থ্যকর অনুভূতিতে। তবে যদি কেউ নাশতার পরে ব্রাশ করতে চান, তাহলে অন্তত আধা ঘণ্টা অপেক্ষা করাই সঠিক উপায়। মনে রাখতে হবে সকালে হোক বা রাতে, একেবারে ব্রাশ না করাটাই দাঁতের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস।

সূত্র: হেলথলাইন

গ্যাস্ট্রিক রোগীদের জন্য লেবুপানি কি নিরাপদ?
লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হজম প্রক্রিয়া উন্নত করা পর্যন্ত নানা উপকারে আসে। বিশেষ করে সকালে খালি পেটে লেবুপানি পান হজমের উন্নতি এবং শরীর সতেজ রাখতে জনপ্রিয় একটি অভ্যাসে পরিণত হয়েছে। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য এই অভ্যাস কতটা নিরাপদ সেটি নিয়েই রয়েছে নানা প্রশ্ন। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে সকালে খালি পেটে লেবুপানি পান করার প্রবণতা অনেক বেড়েছে, বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ বা কমানোর চেষ্টা করছেন তাদের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি সত্যিই ওজন নিয়ন্ত্রণে কার্যকর, নাকি কেবল জনপ্রিয় একটি স্বাস্থ্যধারণা। হেলথলাইনের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

গবেষণা যা বলছে: সকালে লেবু পানি পান করার বিষয়টি নিয়ে ২০১৮ সালে একটি গবেষণা করা হয়। গবেষণায় অংশ নেয়া একদলকে প্রতিদিন সকালে খালি পেটে লেবুপানি পান করানো হয়, অন্য দলকে লেবুপানি ছাড়া রাখা হয়। ফলাফলে দেখা যায়, যারা লেবুপানি পান করছিলেন তারা দ্রুত পেট ভরা অনুভব করছিলেন এবং ক্ষুধা কম পাচ্ছিলেন। এর ফলে তাদের খাবারের পরিমাণ ও দৈনিক ক্যালরি গ্রহণ কমে যাচ্ছিল, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ছিল।

পুষ্টিবিদদের মতে, লেবুপানি পান করলে ক্ষুধা কিছুটা কমে এবং পেট ভরা অনুভূতি আসে, ফলে অতিরিক্ত ক্যালরি গ্রহণ এড়ানো সম্ভব হয়। তবে এটিও মনে রাখা জরুরি লেবুপানি কোনো ‘জাদুকরী’ পানীয় নয়। শুধু এটি পান করলেই ওজন কমবে না; স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সঠিক পরিমাণে ঘুম এবং নিয়মিত ব্যায়ামের সঙ্গে মিলিয়ে এই অভ্যাস বজায় রাখলে তবেই কার্যকর ফল পাওয়া যায়।

অন্যদিকে, লেবুর প্রাকৃতিক অম্লধর্মী উপাদান অনেক সময় পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। ফলে পুষ্টিবিদরা পরামর্শ দেন, গ্যাস্ট্রিক রোগীরা খালি পেটে লেবুপানি পান শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। সঠিক উপায় ও পরিমাণ মেনে চললে লেবুপানি অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের জন্যও উপকারী হতে পারে, তবে ভুলভাবে গ্রহণ করলে তা উল্টো ক্ষতি ডেকে আনতে পারে।

লেবুপানির অন্যান্য স্বাস্থ্যগুণ: ওজন নিয়ন্ত্রণ ছাড়াও লেবুপানির আরও অনেক উপকারিতা রয়েছে—

বিপাকক্রিয়া বৃদ্ধি: সকালে খালি পেটে ৪০০ মিলিলিটার পানি, বিশেষ করে লেবু মিশ্রিত গরম পানি পান করলে বিপাকক্রিয়ার হার বেড়ে যায়, যা খাবার হজমে সহায়তা করে।

হজম প্রক্রিয়া উন্নত করা: লেবুর খোসা চিবিয়ে খাওয়াও হজমে উপকারী হতে পারে।

কোষ্ঠকাঠিন্য দূর করা: লেবুর রসের সঙ্গে গরম পানি, মধু ও সামান্য লবণ মিশিয়ে পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায়।

শরীর সতেজ রাখা: গরমের দিনে সকালে লেবুপানি শরীরকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন সি সমৃদ্ধ লেবু শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

সতর্কতা: যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা খালি পেটে লেবুপানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া সারাদিন অস্বাস্থ্যকর খাবার খেয়ে শুধুমাত্র সকালে লেবুপানি পান করলে এর উপকার মিলবে না।

লেবুপানি নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর অভ্যাস, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং শরীরের জন্য অন্যান্য উপকারও নিয়ে আসে। তবে এটি একা কোনো সমাধান নয় বরং সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের সঙ্গে মিলে গেলে লেবুপানি আপনার সুস্থ জীবনের যাত্রায় সহায়ক হয়ে উঠতে পারে।

দীর্ঘ জীবন চান? প্রতিদিন এই খাবারগুলো খান
আমাদের দেশে বেশির ভাগ মানুষ বর্তমানে হৃদরোগ,ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। তরুণদের মধ্যেও বর্তমানে এইসব রোগের বিস্তার দেখা যাচ্ছে। আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে। এর জন্য দায়ী করা যেতে পারে, আজকের জীবনযাত্রাকে। বিরতি ছাড়া স্ক্রিনের সামনে প্রচুর বসে থাকা, কাজের চাপের কারণে খাবার এড়িয়ে যাওয়া, ঘন্টার পর ঘন্টা অনাহারে থাকার পরে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস- এই কারণগুলো জন্য আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি মধ্যে ফেলে দিয়েছে। জীবনধারার কয়েকটি পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে রক্ষা পেতে পারি।

প্রতিদিনের খাদ্যতালিকায় খাবারগুলো অন্তর্ভুক্ত করুন এবং নিজেই পরিবর্তনটি প্রত্যক্ষ করুন-

ডুমুর

মিষ্টি স্বাদের ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। এতে থাকে প্রাকৃতিক চিনি, ফাইবার, ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টসহ নানা রকম পুষ্টি উপাদান-যা শরীর ভালো রাখতে বড় ভূমিকা রাখে। ডুমুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, রক্ত সঞ্চালন উন্নত করে। ডুমুরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পটাশিয়াম। এই পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হৃদ্রোগের ঝুঁকি কমে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে শুকনা ডুমুরে থাকে প্রচুর আয়রন ও জিংক, যা ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে। প্রতিদিন মাত্র একটি ডুমুর খেলে মেদ ঝরতে পারে। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অকারণে খাওয়া কমায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ডুমুর ফল রাখুন।

আপেল

আপেলে রয়েছে আয়রন, পটাশিয়াম, ফসফেট এবং ভিটামিন সি। রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। আপেল খেলে খানিকটা ভিটামিন বি-ও পাবেন।

আপেলের খোসার আঁশ রক্তের খারাপ চর্বি নিয়ন্ত্রণেও সাহায্য করবে। ফলে হৃদ্রোগ এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়। আপেলে পানির পরিমাণও বেশি। তাই পানিশূন্যতা এড়াতেও কাজে লাগে আপেল।এটিতে পলিফেনলের উপস্থিতির কারণে ডায়াবেটিস নিরাময় করে যা অগ্ন্যাশয়ের বিটা কোষের টিস্যুর ক্ষতি প্রতিরোধ করে। ডায়াবেটিসের কারণে মানুষের শরীরের বিটা কোষগুলো রক্ষায় নিয়মিত আপেল খাওয়ার চেয়ে ভালো আর কোনও প্রতিকার নেই।

গ্রিন টি

গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের কোষের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে, চর্বি কমাতেও ভূমিকা রাখে। এই গ্রিন টি পানেরও কিছু নিয়ম আছে। তা মেনে গ্রিন টি পানে মিলবে অধিক উপকার। গ্রিন টিতে ক্যাটেচিন নামের উপাদান মস্তিষ্কের রোগের নিরাময়ে সাহায্য করে। এটি নিউরনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং আলঝাইমার থেকে রক্ষা করে।

স্পিরুলিনা

স্পিরুলিনা একটি নীলাভ-সবুজ শৈবাল। এটি সাধারণত পানিতে জন্মে। তবে সামুদ্রিক শৈবাল হিসেবেই এটি বেশি পরিচিত। প্রোটিন, ভিটামিন, আয়রন এবং তামায় উপকারী পুষ্টি উপাদানে ভরপুর বলে একে ‘সুপার ফুড’ বলা হয়। স্পিরুলিনা মানবদেহে রক্তচাপ এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এই চমৎকার খাদ্যতালিকাগত গুনাগণ রোগমুক্ত জীবনযাপন করতে সহায়তা করতে পারে।

কারকিউমিন

হলুদে পাওয়া হলুদ রঞ্জক পদার্থ। কারকিউমিন মানবদেহের অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদনে সাহায্য করে। হলুদ থেকে এই উপাদানটি মানুষের হতাশা এবং উদ্বেগ নিরাময়ের পাশাপাশি কোলেস্টেরল, রক্তে গ্লুকোজ এবং রক্তচাপ কমাতে পারে। এর আরেকটি স্বাস্থ্য উপকারিতা হল বার্ধক্য দেরিতে আসতে সাহায্য করে।

রসুন

রসুন পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পারে। এতে রয়েছে ভিটামিন সি, বি৬, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম। এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে। নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু দূরে থাকে। এছাড়া রসুনের সালফার যৌগ শরীরকে টক্সিন (বিষাক্ত বর্জ্য) এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে। রক্তে থাকা সিসার মাত্রাও কমাতে পারে। এর ডিটক্সিফাইংয়ের প্রভাবে গ্লুটাথিয়নের উৎপাদন বাড়ে। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা যকৃৎকে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে। রসুন খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিন খালি পেটে দুটি কাঁচা কোয়া খাওয়া।

আমলকী

সুস্থ থাকতে প্রতিদিন একটি করে আমলকী খান। এই দারুণ অভ্যাসটি আপানাকে দীর্ঘ দিন বেঁচে থাকতে সাহায্য করবে। আমলকী ভিটামিন সি ,অ্যান্টিঅক্সিডেন্ট অন্যতম সেরা উৎস। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।বেশি উপকারিতা পেতে প্রতিদিন খালি পেটে এক চামচ তাজা কুঁচি করা আমলকি খান।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

যে পাঁচ খাবার নিয়মিত খেলে ক্যানসার হওয়ার ঝুঁকি কমে
ক্যানসার একটি কোষ পর্যায়ের অসুখ। সহজে বললে, এই রোগে আক্রান্ত রোগীর কোষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এই কোষগুলোর আচরণও কিন্তু সুস্থ-স্বাভাবিক নয়। এই কারণেই মাথা চাঁড়া দেয় একাধিক জটিল-কুটিল সমস্যা।

মুশকিল হলো, শেষ কয়েক দশকে ক্যানসারে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। এমনকি আগামীদিনে সংখ্যাটা আরও বাড়বে, সে বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাই যেনতেন প্রকারেণ ক্যানসার প্রতিরোধ করা জরুরি।

ভাবছেন এই কঠিন কাজটা কীভাবে করবেন? আমাদের আশপাশেই প্রকৃতি এমন কিছু খাবার সাজিয়ে রেখেছে, যেগুলো নিয়মিত খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। চলুন তাহলে জেনে নিই তেমনই পাঁচটি খাবার সম্পর্কে।

ব্রকোলির জুড়ি মেলা ভার​

ব্রকোলির মতো একটি অত্যন্ত উপকারী সবজিকে যত দ্রুত সম্ভব ডায়েটে জায়গা করে দিন। এই কাজটা করতে পারলেই কিন্তু ক্যানসারের মতো মরণব্যাধি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের কথায়, ব্রকোলিতে রয়েছে সালফোরাফেন নামক একটি উপাদান, যা কিনা ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দিলেও দিতে পারে। তাই সুস্থ থাকার ইচ্ছা থাকলে আজই ব্রকোলির সঙ্গে বন্ধুত্ব করে নিন।

সুপারফুড গাজর​

আমাদের অতি পরিচিত গাজরও কিন্তু ক্যানসারের মতো জটিল অসুখ প্রতিরোধ করার কাজে সাহায্য করতে পারে। বিশেষত, পেটের ক্যানসারের ফাঁদ এড়াতে চাইলে আজ থেকে ডায়েটে গাজরকে জায়গা করে দিন।

কারণ, গাজরে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিনা ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়ার ক্ষমতা রাখে। তাই তো বিশেষজ্ঞরা সব বয়সিদের ডায়েটেই গাজরকে জায়গা করে দেয়ার পক্ষে সওয়াল করছেন।

বিনস খেতে ভুলবেন না​

বিনসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই উপাদান কিন্তু কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ করার কাজে সিদ্ধহস্ত। এমনকি একাধিক গবেষণাতেও ইতোমধ্যে এই তথ্য প্রমাণিত হয়েছে।

তবে শুধু কোলোরেক্টাল ক্যানসার নয়, বরং দেহের অঙ্গের ক্যানসার প্রতিরোধেও বিনস অত্যন্ত উপকারী। তাই শরীরের সামগ্রিক হাল ফেরাতে চাইলে নিয়মিত বিনসের রকমারি পদ পাতে রাখার চেষ্টা করুন।

বেরি জাতীয় ফলের বিকল্প নেই​

স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরির মতো একাধিক ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করাতে পারে।

ফলে নিয়মিত এসব ফল খেলে যে ক্যানসারের ফাঁদে পড়ার আশঙ্কা কমবে, তা তো বলাই বাহুল্য। তাই পকেটের জোর থাকলে আজ থেকেই বেরি জাতীয় ফলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলুন। এতেই খেলা ঘুরে যাবে।

প্রতিদিন একমুঠো বাদাম​

বাদামে রয়েছে অত্যন্ত উপকারী কিছু খনিজ, ভিটামিন এবং ফ্যাট। তাই তো নিয়মিত বাদাম খেলে দেহে প্রদাহের দাপট কমে। ফলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে বলে ইতোমধ্যে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।

তাই আর দেরি না করে প্রতিদিন একমুঠো বাদাম খান। তাহলেই সুস্থ-সবল নীরোগ জীবন কাটাতে পারবেন।