শিক্ষা – amadersomoy.net

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, নারী কোটা বাতিল
ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে আগের নারী ও অন্যান্য কোটাব্যবস্থা বাতিল করে মোট ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে প্রণীত এ বিধিমালার আওতায় সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা থাকবে।

আগের বিধিমালায় নারীদের জন্য ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং পুরুষদের জন্য ২০ শতাংশ কোটা ছিল। নতুন বিধিমালায় তা বাতিল করে ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক এবং ৭ শতাংশ কোটা রাখা হয়েছে।

নতুন কোটার মধ্যে ৫ শতাংশ থাকবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য।

এছাড়া, নতুন করে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য ৮০ শতাংশ পদ বরাদ্দ থাকবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, নিয়োগ উপজেলা এবং ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

নতুন বিধিমালা জারির পর ২০১৯ সালের বিধিমালা বাতিল বলে বিবেচিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

বৃত্তি নিয়ে জাপানে পড়ালেখার সুযোগ, প্রতি মাসে মিলবে ১ লাখ ৫০ হাজার ইয়েন
প্রতিবছরই অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমেরিকা যেতে চান। এসব দেশের পাশাপাশি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে পশ্চিম-এশিয়ার দেশ জাপান। দেশটি উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ’ দিচ্ছে। প্রোগ্রামটির অধীনে টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে (টিএমইউ) স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ)। এটি সরকারি গবেষণামূলক উচ্চশিক্ষার জন্য দুর্দান্ত একটি প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। এ প্রতিষ্ঠানে টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা:

টোকিও গ্লোবাল পার্টনার বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এ বৃত্তির আওতায় নির্বাচিত প্রার্থীরা টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। বিমানভাড়া ও ভর্তি ফি-ও মিলবে। উপবৃত্তি হিসেবে প্রতিমাসে পাওয়া যাবে ১ লাখ ৫০ হাজার ইয়েন এবং বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা তো থাকছেই।

আবেদনের যোগ্যতা:

আগ্রহী শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে অবশ্যই স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে স্নাতকোত্তর সনদ থাকতে হবে। এছাড়া প্রার্থীকে গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা কিংবা উদ্যোক্তা প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতার সনদ প্রদর্শন করতে হবে।

অধ্যয়নের বিষয়গুলো:

স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস; স্কুল অব সিস্টেমস ডিজাইন; স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস; গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স; গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট; গ্র্যাজুয়েট স্কুল অব ল অ্যান্ড পলিটিকস ও গ্র্যাজুয়েট স্কুল অব হিউমানেটিজ।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীরা এই https://www.ic.tmu.ac.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা:

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

স্কুলে ভর্তির আবেদন ১২ নভেম্বর শুরু, লটারিতে বাছাই
ঢাকা মহানগরীসহ সারা দেশের সকল (সরকারিকরণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।

ভর্তির আবেদন শুধু অনলাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবেন। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দৈবচয়ন প্রক্রিয়ার কার্যক্রমে সারা দেশের সকল (সরকারিকরণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না।

জাতীয় শিক্ষানীতি-২০১০ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর নিশ্চিত করতে হবে।

তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে (যেমন: ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ০৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে ১ জানুয়ারি ২০২০ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত)।

এছাড়া, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন স্ব স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তবে শিক্ষক/কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম সরকারি বালিকা/সহশিক্ষা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। শিক্ষক/কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক/সহশিক্ষা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকে তাহলে তার ভর্তি উপযুক্ত সন্তানের ভর্তির জন্য কর্মরত বিদ্যালয়েই আসন সংরক্ষিত রাখতে হবে। তবে কর্মরত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত কাঙ্ক্ষিত শ্রেণি না থাকলে নিকটতম বালক/বালিকা/সহশিক্ষা বিদ্যালয়ে (প্রযোজ্য ক্ষেত্রে) আসন সংরক্ষিত রাখতে হবে।

সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order এবং www.teletalk.com.bd ওয়েবসাইটে জানা যাবে।

রদ্রিগোর গোলে জিতল ব্রাজিল
ব্রাজিল অবশেষে জয়ে ফিরেছে। সবশেষ জয়টা তাদের ছিল দুই ম্যাচ আগে। সে জয়খরা কাটিয়ে সেলেসাওরা জয়ে ফিরেছে আজ।

ব্রাজিলের জয়টা এসেছে রদ্রিগো গোয়েজের কল্যাণে। তার একমাত্র গোলই আজ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে। ব্রাজিল জিতেছে ১-০ গোলে।

কুরিতিবায় কৌতো পেরেইরা স্টেডিয়ামে নামার আগে চাপে ছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়শূন্য। গত বছর অক্টোবরে ভেনিজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। সেই অক্টোবরেই হেরেছে উরুগুয়ের কাছে, তারপর নভেম্বরে কলম্বিয়া এবং আর্জেন্টিনার কাছে হেরে বিষম চাপেই ছিল দরিভাল জুনিয়রের দল। জয়হীন থাকার এই বৃত্ত কুরিতিবায় কাটিয়ে উঠতে পারলেও মন ভরাতে পারেনি দরিভালের দলের খেলা। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১–০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস–রদ্রিগোরা।

ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। বক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। মিডফিল্ডার লুকাস পাকেতা বল পেয়ে তাঁকে পাস বাড়ান। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রদ্রিগো। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে বলটা না লাগলে রিয়াল মাদ্রিদ তারকার শট হয়তো ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডর গোলকিপার এরনান গালিন্দেজ। তাঁর দূর্ভাগ্য বলের গতিপথ খানিকটা পাল্টে গিয়েছিল। পোস্টের মাঝে দাঁড়িয়েও তাই ডান দিক দিয়ে বলের জালে আশ্রয় নেওয়া ঠেকাতে পারেননি।

প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল। গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। কোপায় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বাদ পড়ে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে এ জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠল ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে দরিভালের দল। সমান ম্যাচ খেলে তাঁদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

এসএসসিতে ফিরছে বিভাগ, পরীক্ষা দশম শ্রেণির সিলেবাসে
মাধ্যমিকে বিভাগ (মানবিক, বিজ্ঞান ও ব্যবসা) তুলে দিয়ে শুধু দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা— এমন প্রস্তাব ছিল নতুন কারিকুলামে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার সেই কারিকুলাম সংশোধনের উদ্যোগ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিকে বিভাগ বাতিল হবে না। তবে দশম শ্রেণির সিলেবাসের ওপর পরীক্ষার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) নেই। ফলে নবম শ্রেণিতেও একই পাঠ্যবই পড়ছে সব শিক্ষার্থী। তবে তারা যখন দশম শ্রেণিতে উঠবে, তখন বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তারা আগের নিয়মে যেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিও প্রণয়ন করা হবে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালের অনুষ্ঠাতব্য পরীক্ষা) নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম- ২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ (অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে।

আরও উল্লেখ করা হয়, জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী প্রণীত শাখা- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।

আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম-২০২২ এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান।

‘জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।’

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণি মিলিয়ে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।

বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা
চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।”

দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয়, “শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় এবার নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্র রাজনীতি। এ নিয়ে ঢাবিতে মেয়েদের পাঁচটি হলেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড়টায় হলের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। লিখিত অঙ্গীকারনামায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার স্বাক্ষর করেন।

অঙ্গীকারনামায় বলা হয়, আমরা বাংলাদেশ কুলেত-মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থী এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ ১৭-৭-২০২৪ থেকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছত্রলীগ ছাত্রদল, যুবদল, ছাত্রফ্রন্ট, জামাত-শিবির) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল গণরুম বা পলিটিক্যাল রুম থাকবে না। কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম হবে না৷ কোনো ধরনের পলিটিক্যাল সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে।

আজ থেকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া, শামসুন নাহার, কবি সুফিয়া কামাল হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

সব বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হলত্যাগের নির্দেশনা
দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে পাঠানোর নির্দেশনা প্রদান করা হলো।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার বেশ সহিংস রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এর আগে সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত ১০টার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। দুপুরের পর থেকে ঢাকার সায়েন্সল্যাব এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। ৫-৬ ঘণ্টার সংঘর্ষে বহু শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী হতাহত হন।

শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ চার জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ ঘোষণা
ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও মাদরাসা) এবং পলিটেকনিক ইনস্টিটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে।

আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, রংপুর ও চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত এলো।

তবে এখনো প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কোটা আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৬ জুলাই) বিকেলে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, ফারুক ও ওয়াসিম আকরাম।  ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ চমেক মর্গে রয়েছে।

চমেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, চমেক হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।