রাজনীতি – amadersomoy.net

নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ দলটির নেতা–কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে, এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।’

নুরুল হক, রাশেদ খানসহ গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব নুরুল হকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছেন মির্জা ফখরুল।

এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ দলটির নেতা–কর্মীদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পরও এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।’

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত নয়টার দিকে মশালমিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

নুরুল হকের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।

নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের
ঢাকা : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।

আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে, আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।

তিনি লেখেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষ অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। এখানে গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।

মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে।  কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।

তিনি বলেন, আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করি এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর রাত সোয়া ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আহত নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

হামলায় আহত নুরুল হক নুর
ঢাকা : জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা।

এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুম বন্ধে আন্তর্জাতিক আইনে বিচার বাস্তবায়ন বিএনপির অঙ্গীকার: তারেক রহমান
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোর করে গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমরা নিশ্চিত করব যেন বাংলাদেশে আর কোনো গুম না ঘটে। আমরা জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব। এই ভয়ংকর অপরাধের বিচার হবেই- এটাই আমাদের অঙ্গীকার।

শেখ হাসিনার আমলে গুমের যে ভয়াবহ বাস্তবতা সৃষ্টি হয়েছে, তা থেকে জাতিকে মুক্ত করতেই বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এই বাণী দেন।

তারেক রহমান বলেন, জোর করে গুম একটি বৈশ্বিক সমস্যা এবং এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। বিশেষ করে স্বৈরশাসিত দেশ বা যেখানে রাজনৈতিক অস্থিরতা আছে, সেখানে এ ধরনের ঘটনা বেশি ঘটে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় সরকারবিরোধী আন্দোলনকারীদের বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের দমন করতে এ ধরনের কঠোর পদ্ধতি ব্যবহার করে। শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০০ এর বেশি মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে।

এটি অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয়বিদারক। আজ পর্যন্ত একটি গুমের ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি।

তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার “গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫” নামে একটি আইন প্রণয়নের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।এই হারিয়ে যাওয়া মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে গিয়েছে এক মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত।

তারেক রহমান বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদের ৭(২) অনুচ্ছেদ অনুযায়ী এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। গুমের শিকার পরিবাররা অনেক কষ্টে থাকে- তারা প্রিয়জনের খবর পায় না, বিচারও পায় না।প্রতি বছর “আন্তর্জাতিক গুম বিরোধী দিবস” পালন করা হয়। যাতে আমরা গুম হওয়া মানুষদের স্মরণ করতে পারি এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি, জাতি, ভাষা, ধর্ম বা রাজনৈতিক মতভেদ ছাড়াই। আমি এই অমানবিক অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বিশ্বব্যাপী ঐক্য ও সচেতনতার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমরা নিশ্চিত করব যেন বাংলাদেশে আর কোনো গুম না ঘটে। আমরা জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব। এই ভয়ংকর অপরাধের বিচার হবেই- এটাই আমাদের অঙ্গীকার।

দেশে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ঢাকা : দেশে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যথাসময়ে নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।

তিনি বলেন, আজকে একটা পরবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র উত্তলনের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

যারা নির্বাচন বয়কট করবে, নিজেরাই মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমেদ
ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামি নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার বৈধভাবেই চলছে। এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো জটিলতা তৈরি করতে চাই না। যে সরকারই আসুক, সবাইকেই বিচার চালু রাখতে হবে।

জোট করা বিষয়ে বিএনপি নেতা বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সাথে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি।

তিনি যোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে। মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই প্রতিনিধিত্ব করবে দলকে।

কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিস্কার এবং কারাগার: নীরব
ঢাকা : দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিস্কার এবং কারাগার। তিনি বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে ঠাই নাই। যে ব্যাবসায়ীরা চাদাঁবাজি করবে  তাদের ধরিয়ে দিন।

শনিবার (২৩ আগষ্ট) কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দর পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলতে চাই, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনই একমাত্র পথ।দেশের স্বার্থে আসুন, সবাই মিলে আমরা জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে।  যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে জনগণ গ্রহণ করবে।

নির্বাচনকে ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেটাই বাস্তবায়নের পথ।”

স্বৈরাচার এখনও পুরোপুরি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন শুধু প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের। আমরা চাই স্বৈরাচারী সরকারের অবৈধ মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করতে।”

নীরব বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ৩৬ জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বেলায়েত হোসাইন, ইসলামিয়া শান্তি সমিতির সিনিয়র সহ সভাপতি  আলহাজ্ব মোঃ শাহ কামাল মানিক সহ ব্যবসায়ীক ও রাজনৈতিক নেতা কর্মীরা।

সাংবাদিক বিভুরঞ্জন নিখোঁজে রাষ্ট্র নয়, অন্য রহস্য আছে : রিজভী
ঢাকা: সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা নিশ্চিত বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হবো না। অন্তর্বর্তী সরকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজে জড়িত নয়। এ নিখোঁজের সঙ্গে অন্য কোনো রহস্য আছে কি-না খুঁজে বের করতে হবে। এতে কোনো আন্তর্জাতিক চক্র জড়িত কি-না তাও সরকারকে উদঘাটন করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতাদের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মত আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।

রিজভী বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ একটি স্থিতিশীল অবস্থায় আমরা এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা সমাপ্ত করতে হবে।

হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে বলে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন ব্যাপার। কেন এ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে? যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত দেওয়া হলো সে ভোটের পদ্ধতি নিয়ে কেন এত লুকোচুরি? ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে পড়বে।

পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয়রা জনপ্রতিনিধিদের কেউ চিনবে না বলে মনে করেন রিজভী। তার দাবি, অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে। জনগণ তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। জনগণকে অগ্রাহ্য করে এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচার, আইনের শাসন দুমড়ে-মুচড়ে দিয়েছে। হাসিনার রেখে যাওয়া দোসররা দেশকে অস্থিতিশীল করতে ওৎপেতে আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মেগা প্রজেক্টের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। সব জায়গায় মহা দুর্নীতি। এগুলো কারা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ প্রমুখ।

প্রকৃতিকে ধ্বংস করে কোনো জাতি পৃথিবীতে টিকতে পারেনি : মঈন খান
ঢাকা:  প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২২ আগস্ট) বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রাজধানী উত্তরখান শাহ কবির মাজার রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বিএনপি।

ড. মঈন খান বলেন, ‘গাছ লাগান, দেশ বাঁচান। তারই অংশ হিসেবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। এবং শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।’

তিনি বলেন, ‘সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে প্রকৃতির সাথে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’

‘আমাদের প্রত্যেকটি মানুষ পরিবেশ নিয়ে সচেতন হবেন এবং আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব, বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশ পরিবেশকে রক্ষা করতে হবে,’ বলেন মঈন খান।

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতিহীন হয়ে ১৫ আগস্টে শোক প্রকাশ করেছেন। বস্তুগত প্রাপ্তির লোভেই তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার একজনকে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদে নিয়োগ দিয়েছিল। একইভাবে রানওয়ের পাশে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সবাই ঐতিহাসিক চরিত্র আখ্যা দিয়ে তিনি বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

এ সময় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই জাতীয় সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের পর তা নিয়ে লিখিত মতামত দিয়েছে বিএনপি।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঐকমত্য কমিশনে সেটি জমা দিয়েছে দলটি। জানা গেছে, নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার, মতামতে ততটা ছাড় দিয়েছে বিএনপি।

দলটির এখন প্রত্যাশা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে। তবে অঙ্গীকারনামায় থাকা কয়েকটি প্রস্তাবে দলীয় ভিন্নমত থাকলেও আলাপ-আলোচনার মধ্য দিয়ে এর আইনি বৈধতা এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে বলে বিশ্বাস বিএনপির। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশন আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকের পরিকল্পনা করছে, সেখানে এ ব্যাপারে তাদের মতামত তুলে ধরবে দলটি।