ভিন্ন স্বাদের খবর – amadersomoy.net

জরায়ুতে নয়, লিভারের ভিতরে বেড়ে উঠছিল ভ্রূণ!
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক ৩০ বছর বয়সি মহিলার দেহে ঘটেছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিরল ঘটনা। পেটব্যথা ও বমির মতো সাধারণ উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে প্রাথমিক আলট্রাসাউন্ডে কিছু ধরা না পড়লেও, মীরাটের একটি বেসরকারি ইমেজিং সেন্টারে উচ্চ রেজলিউশনের এমআরআই পরীক্ষায় দেখা যায় মহিলার লিভারের ভিতরে বেড়ে উঠছে ১২ সপ্তাহের ভ্রূণ।

চিকিৎসকদের ভাষায়, এই অবস্থাকে বলা হয় ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি। যেখানে জরায়ুর বাইরে, সরাসরি লিভারের মধ্যে ভ্রূণের বিকাশ ঘটে। রেডিয়োলজিস্ট ডা. কে কে গুপ্ত জানান, বহু বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনও দেখিনি। প্রথমে যন্ত্রের ত্রুটি ভেবেছিলাম, কিন্তু একাধিক অ্যাঙ্গল থেকে পুনঃস্ক্যান করেও স্পষ্ট দেখা গেল ভ্রূণ এবং তার হৃদস্পন্দন।

রিপোর্ট অনুযায়ী, ভ্রূণটি লিভারের ডান লোবের ভিতরে ছিল এবং রক্ত সরবরাহ হচ্ছিল লিভারের শিরা-উপশিরা দিয়ে। মহিলার জরায়ু সম্পূর্ণ খালি ছিল। চিকিৎসকদের ধারণা, ভারতের ইতিহাসে এটাই সম্ভবত প্রথম নথিভুক্ত ঘটনা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের গর্ভাবস্থা মা ও ভ্রূণ উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। বর্তমানে মহিলাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ দলের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নব্য মুম্বইয়ে কর্নুয়াল ইক্টোপিক প্রেগন্যান্সির একটি ঘটনা সামনে আসে, যেখানে জরায়ুর শিং-আকৃতির অংশে ভ্রূণ বেড়ে ওঠে এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা সরিয়ে ফেলা হয়। বিশ্বব্যাপী ২০১৯ সালে ৬৭ লক্ষেরও বেশি ইক্টোপিক প্রেগন্যান্সির ঘটনা নথিভুক্ত হয়েছিল, যদিও সচেতনতা ও চিকিৎসার উন্নতির ফলে এ সংখ্যা কমছে।

এক কনের বিয়েতে ১০ জোড়া বর হাজির!
নীলফামারী: একসঙ্গে ২০ জন বর হাজির কনেবাড়িতে? গেট আটকে বিপাকে কনেপক্ষ। কে আসল বর বোঝার উপায় নেই। ‌‌‘আমার বিয়ে, আমার বিয়ে’ স্লোগান সবার। শুনতে অবাক মনে হলেও মঙ্গলবার (৩ অক্টোবর) এমনই ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার এলাকায়।

জানা গেছে, বর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ বটতলী নতুনপাড়া এলাকার বাসিন্দা মফিজ উদ্দীনের ছেলে হাসেম আলী আর কনে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া পাড়া এলাকার জয়নাল আলীর মেয়ে জেরিন আক্তার।

বিয়েতে মোটরসাইকেল করে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন হাজির হয় কনে বাড়িতে। কে আসল বর, সেটি না বুঝেই গেট আটকে বিপাকে পড়ে কনেপক্ষ। বরযাত্রীতে এত বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা। ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে শামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ।

বরের বন্ধু জুয়েল মিয়া বলেন, জীবনে তো আমরা অনেক বরযাত্রী গেছি, কিন্তু আজকে আমার বন্ধুর বিয়েতে এমনভাবে আসছি যে আমাদের বন্ধু ব্যতীত আমরা আরও ২০ জন বর সেজে এসেছি। আজকে আমাদের অনুভুতিটা অন্যরকম।

আরেক বন্ধু সাজু ইসলাম বলেন, বিয়েতে মানুষ বিভিন্নভাবে আনন্দ করে। আমরা এই বিয়েতে আনন্দ দেওয়া ও নেওয়ার জন্য বন্ধুর বিয়েতে আসছি। বন্ধুর বিয়েটা স্মরণীয় রাখার জন্য ২০ ‍ুজন বর সেজে এসেছি।

দুলাল হোসেন নামে আরেকজন বলেন, বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। তবে আমরা একটু ব্যতিক্রমভাবে নেওয়ার জন্য বর সেজে এসেছি। এতে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত। আমরা আমাদের বন্ধুর নতুন জীবনে সবার কাছে দোয়া কামনা করছি।

বরযাত্রী আবুল কাশেম বলেন, যখন আমরা বাড়ি থেকে বের হইছি বউ নেওয়ার জন্য খুব আনন্দ লাগল। রাস্তায় অনেক লোকজন দেখেছে, বিভিন্ন রকম মন্তব্য করেছে। তাদের কথা আসলে বর কে নাকি একসঙ্গে এতজনের বিয়ে হচ্ছে। মেয়েও এতগুলা রেডি হয়ে আছে নাকি। আসলে আমাদের এলাকায় এ রকম বিয়ে এটাই প্রথম। সব মিলে খুব ভালো লেগেছে।

স্থানীয় বাসিন্দা রাশেদ ইসলাম বলেন, আশ্চর্যজনক ঘটনা। এক বিয়েতে ২০ জন বর আসতে আগে কখনো দেখিনি। অনেক মজা লেগেছে বিষয়টা। আমারও ইচ্ছে আছে এ রকমভাবে বিয়ে করার।

কনের বাবা জয়নাল আলী বলেন, সবাই আমার জামাই ও মেয়ের জন্য দোয়া করবেন। জামাইয়ের বন্ধুদের ব্যতিক্রমী আয়োজনে সবাই মজা পেয়েছে।

কুষ্টিয়ায় একই পরিবারের ৭ জনের ইসলাম ধর্ম গ্রহণ
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্ম ছেড়ে এক পরিবারের সাত সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা। উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সোমবার(৭ আগস্ট) দুপুরে তারা কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ পূর্বক কানু চন্দ্র দাস থেকে মো. আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মো. ইব্রাহিম নাম ধারণ করেন।

পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন। সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মো. ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ।

সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদরাসায় লেখাপড়া করছে। তার আচার আচরণ ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

যুবককে পুলিশে সোপর্দ করলেন তিন প্রেমিকা!
আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এক যুবক। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় নজরদারি শুরু করেন প্রেমিকা। সন্দেহ সত্যি হলে কথিত ওই প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। প্রেমিকাদের কাছে অর্থও নিয়েছেন চীনের ওই কথিত প্রেমিক শিউই। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বুধবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই তিন নারী একত্রে সাংহাইয়ের ইয়াংপু বিভাগের পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দেন, প্রেমিক শিউই তাদের কাছ থেকেই অর্থ নিয়েছেন। কিন্তু সেই অর্থ আর ফেরত দিচ্ছে না। এছাড়া প্রেমের নামে প্রতারণাও করেছে। এই অভিযোগের ভিত্তিতে ‘প্রেমিক’ শিউইকে আটক করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে আড়াই বছরের সাজা দেওয়া হয়েছে।

শিউই’র তিন প্রেমিকার একজন হলেন চেং হং। তিনি জানান, শিউইয়ের ওপর তার সন্দেহ শুরু হয়। এরপর মদ খেয়ে যখন শিউই ঘুমাতেন তখন তিনি তার মোবাইল ফোন দেখতেন। এতে তিনি দেখতে পান, শিউইকে একাধিক মেসেজ পাঠিয়েছেন অপর এক নারী; যার মধ্যে একটি মেসেজ ছিল— কেন সে তার ফোন ধরছে না।

চেং হং তখন শিয়াও ফ্যান নামের এক নারীর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। তখন তিনি জানতে পারেন শিয়াও নামের ওই নারীর সঙ্গেও প্রেমের সম্পর্ক আছে শিউইয়ের এবং তাদের দুজনকেই বিয়ে করার প্রতিশ্রতি দিয়েছেন এই কথিত প্রেমিক। এখানেই সব শেষ হয়নি। চেং গত ১০ ফেব্রুয়ারি ঝাও লি নামের তৃতীয় এক তরুণীর কাছ থেকে ফোন পান। ওই তরুণী জানান, শিউই তার সঙ্গেও প্রেম করছে।

এসব জানার পর চেং যখন শিউইক চাপ দেন এবং তার দেওয়া অর্থ ফেরত চান তখন সেগুলো ফেরত দিবে অস্বীকৃতি জানান তিনি। এরপরই ওই তিন তরুণী মিলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অবাক করা বিষয় হলো— শিউই পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রতারণার শিকার হওয়া তিন তরুণীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং তারা একসঙ্গে ঘুরতেও যান!

যে শহরে সেলফি তুললেই গুনতে হবে জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক: ডিজিটাল জীবনের একটা বড় অংশ জুড়েই এখন থাকে সেলফি। গোসল-খাওয়ার সময় হোক, কিংবা বিশ্রাম সেলফি তুলতে কোনো সময় লাগে না। বেড়াতে গেলে তো কথাই নেই! প্রকৃতিক মনোরম দৃশ্যে সবাই মোবাইল হাতে সেলফি তোলেন। তবে একটি শহরে গিয়ে সেলফি তুললে বিপদে পড়তে পারেন আপনি। দিতে হতে পারে বড় অংকের জরিমানা।

সম্প্রতি এমন আইন এনেছে ইতালির জনপ্রিয় পর্যটন এলাকা পোর্টোফিনো শহরের প্রশাসন। ইতালিয়ান রিভিয়েরার এই শহরটি ছবির মতোই সুন্দর। নীল জলরাশির উল্টোদিকের ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়, তার মাঝেই রংবেরঙের বাড়িঘরের দৃশ্য চোখ জুড়াবে।স্বভাবতই দেশবিদেশ থেকে পর্যটকরা এসে ভিড় করেন এই শহরে।

রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলেন তারা, চলে গল্পগুজব। আর তাতেই মুশকিলে পড়েন পোর্টোফিনোর বাসিন্দারা। পর্যটকরা না হয় ঘুরতে এসেছেন, কিন্তু স্থানীয় লোকজনের তো অফিস-ব্যবসা, স্কুল কলেজ রয়েছে। কিন্তু পর্যটকদের সেলফি তোলার কারণে রীতিমতো যানজট শুরু হয়ে যায়, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না তারা।

এমন অনভিপ্রেত ঘটনা রুখতেই এবার শহরের দুটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলফি তুললে ২৭৫ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হবে বলে ঠিক করেছে পোর্টোফিনো সরকার।

ইস্টারের ছুটির সময় থেকেই এই নিয়ম চালু করা হয়েছে যা বলবৎ থাকবে আগামী অক্টোবর মাস পর্যন্ত, কারণ এই সময়েই শহরের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকরা ভিড় করেন বলে জানিয়েছেন মেয়র মাত্তেও ভিয়াকাভা।

তবে পোর্টোফিনো প্রথম শহর নয়, যেখানে সেলফি তুললে জরিমানা করার নিয়ম রয়েছে। ফ্রান্স ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে একই কারণে সেলফি তোলার ক্ষেত্রে জরিমানার নিয়ম রয়েছে।

সূত্র: দ্য ওয়াল

নারীর দেহের নীরব ঘাতক যেসব রোগ
লাইফস্টাইল ডেস্ক: অসুস্থতা জীবনের অংশ। একথা বোধহয় ধ্রুব সত্য। শরীর থাকলে অসুখ-বিসুখ থাকবেই। কিন্তু এমন কিছু রোগ রয়েছে যেগুলোর লক্ষণ দেখা যায় না। এসব রোগ নীরব ঘাতক হিসেবে পরিচিত। নীরবেই শরীরের ক্ষতি করে এরা।

কম উপসর্গযুক্ত এসব রোগের চিকিৎসা সঠিক সময়ে না হলে তা মারাত্মক হতে পারে। এমন কিছু রোগ রয়েছে যাতে বিশেষত নারীরা আক্রান্ত হয়ে থাকেন। চলুন রোগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

রক্তাল্পতা

দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে রক্তাল্পতা বা আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায়। রক্তে যথেষ্ট পরিমাণ লোহিত কণিকার অভাব থাকলে এই রোগ হয়। এর কিছু লক্ষণ হলো চরম ক্লান্তি, ফ্যাকাসে ত্বক, মাথাব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ভঙ্গুর নখ, ক্ষুধামান্দ্য বা অস্বাভাবিক লালার মতো সমস্যা দেখা দেওয়া। ঘন ঘন রক্ত দান করলে, নিরামিষ খাবার খেলে এই রোগ হতে পারে। নারীদের মাসিক ও গর্ভাবস্থায় রক্তের ক্ষয় হওয়ার কারণে রক্তাল্পতার ঝুঁকি বেশি থাকে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন এপ্রিকট, আয়রনযুক্ত শস্য, মটরশুঁটি, সামুদ্রিক খাবার, মুরগির মাংস খেতে হবে। এতে রক্তশূন্যতা প্রতিরোধ করা যায়। ভিটামিন সি-ও খুব জরুরি। দরকার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্লিপ অ্যাপনিয়া

এই রোগে হলে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসার মতো সমস্যা হতে পারে। নারীদের এই রোগ হলে সকালের মাথাব্যথা, বিরক্তি, ঘুমের হাঁপানি, জোরে নাক ডাকা বা দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব হতে পারে। যাদের অতিরিক্ত ওজন রয়েছে বা মেনোপজের সময় এই সমস্যা হতে পারে।

স্লিপ অ্যাপনিয়া হলে দেহে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে গিয়ে কার্ডিওভাসকুলার সিস্টেমে চাপ তৈরি করতে পারে। এতে ইনসুলিনের সমস্যা এবং বিপাকীয় জটিলতা তৈরি হতে পারে।

ডিম্বাশয়ের ক্যানসার

ওভারিয়ান ক্যানসার বলতে আসলে ডিম্বাশয়ে কোষের দ্রুত বৃদ্ধিকে বোঝায়। প্রতি বছর অসংখ্য নারী এই রোগে আক্রান্ত হন। যতক্ষণ না ক্যানসার পেলভিস বা পেটের অন্যত্র ছড়িয়ে পড়ে, ততক্ষণ এটি উপলব্ধি করা প্রায় সম্ভবই হয় না। কারণ এই স্বাস্থ্য সমস্যার প্রাথমিক কোনো উপসর্গ থাকে না।

ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, পিঠে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব, পেট ফাঁপা বা ফোলাভাব এবং দ্রুত ওজন হ্রাস। বয়স্ক, অতিরিক্ত ওজন, সন্তানহীনতা, এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হওয়া নারীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সমস্যা বেশি থাকে। পারিবারিক ইতিহাসও ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসা ও প্রতিরোধের মধ্যে রয়েছে ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা এবং পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া। ৫০ বছর বয়সের পরে নারীদের উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা বেশি থাকে।

নিজের শরীর নিয়ে সচেতন থাকুন। এসব রোগের কোনো লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নিন।

প্রেমে পড়ো, সন্তান নাও: তরুণদের বলছে যে দেশ
আন্তর্জাতিক ডেস্ক: তরুণ-তরুণীদেরকে প্রেম করার ও সন্তান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এমনকি প্রেমের জন্য অফিসে কাজ একটু কম করলেও কোনও সমস্যা হবে না বলেও ঘোষণা করা হচ্ছে। জন্মাহার বাড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে চীন।

তরুণদের সন্তান নিতে উৎসাহ দিতে ২০ রকম প্রস্তাব দিচ্ছে চীনা সরকার। প্রশাসন বলছে, যত খুশি প্রেম করো, পারলে অফিসে কাজ কম করে প্রেম করো, বিয়ে করো, সন্তান নাও। এর জন্য যা যা দরকার সব দেবে সরকার। দম্পতিদের জন্য নানা সুযোগসুবিধা দেওয়ার কথা ঘোষণা করছে দেশটি।

১৯৮০ থেকে ২০১৫ সাল অবধি চীনা সরকারের ‘এক সন্তান নীতি’র কারণে ভয়াবহ আকারে কমেছে জন্মাহার। সরকারি পরিসংখ্যান সংস্থা ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস’ একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়।

সেখানে দেখা গেছে, ২০২২ সালে চীনের জনসংখ্যা গত ৬০ বছরের তুলনায় অনেক কম। এমনকি কমেছে জন্মহারও। এর প্রভাব সরাসরি চীনের অর্থনীতির ওপর পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালে চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল মাত্র ৩ শতাংশ। গত চার দশকে যা সবচেয়ে খারাপ। অবশ্য এই পরিসংখ্যানের নেপথ্যে জনসংখ্যার চেয়ে কোভিডের ভূমিকা বেশি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই হারে চীনের জনসংখ্যা কমতে শুরু করলে অদূর ভবিষ্যতে এটাই হয়ে উঠবে অর্থনৈতিক সংকটের মূল কারণ।

রিপোর্ট বলছে, ১৯৪৯ সালে চীনে যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল, ২০১৯ সালের হিসেবে সেটা অনেকটাই কম। শুধু কম নয়, রীতিমতো উদ্বেগজনক। পরিসংখ্যান বলছে, ১৯৪৯ সালের পর থেকে চীনে প্রতি হাজার জনে জন্মহার ছিল ১০.৯৪। আর এ বছর প্রতি হাজার জনে জন্মহার ৬.৭৭।

তবে চীনে জন্মাহার বাড়াতে উৎসাহ নেই সাধারণ মানুষের। তারা মনে করেন- গর্ভবতী হওয়া মানেই চাকরিতে সমস্যা, চাকরি ছাড়লে আর্থিক চাপ, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে ভালো শিক্ষা দিতে হবে তারও খরচ অনেক, সন্তানের দেখাশোনার খরচও কম নয়– এইসব ঝক্কি নিতে রাজি হচ্ছেন না কমবয়সিরা।

তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ জাগাতে নানা ধরনের প্রস্তাব আনছে চীন সরকার। প্রেম করার জন্য সময় দেওয়া হচ্ছে। অফিসে ৮ ঘণ্টার বেশি কাজ করতে হবে না। ছুটিও দেবে অফিস। সন্তানের দেখাশোনা, শিক্ষা, স্বাস্থ্য এমনকি মায়ের স্বাস্থ্য–সবকিছুর খরচই দেবে সরকার।

আগামী চার-পাঁচ দশকে চীনে বাড়বে প্রবীণদের সংখ্যা। ২০২০ সালের পর থেকে ২০৪০ সাল পর্যন্ত চীনে ষাট পেরোনো মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ৭৫ শতাংশ। তাই এখন এক সন্তান নীতিকে তিন সন্তান নীতিতে নিয়ে যেতে মরিয়া চীন।

সূত্র: বিবিসি ও দ্য ওয়াল

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর: এবার প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে আসেন যোয়ান ডিগুসমান লেগুমবাই নামে এক তরুণী। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের নাঈমুর রশিদ নামে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে আসেন তিনি।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নাঈমুর রশিদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এসময় সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শতশত মানুষ ভিড় জমায়।

জানা গেছে, গত ৩ জানুয়ারি নাঈমুরের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। নাঈমুর লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।

পারিবারিক সূত্র জানায়, নাঈমুর রশিদ মালয়েশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে তার সঙ্গে পরিচয় হয় যোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর সেই প্রেমের টানে নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ফিলিপাইনের ওই তরুণী। এখানে এসে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা।

ফিলিপাইনের আরনেসতা লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে যোয়ান।

নাঈমুর রশিদ জানান, গত ৮ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। নিজের এবং ওই তরুণীর বাবা মায়ের সম্মতিতে তাকে বিয়ে করেছেন। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন।

যোয়ান জানান, বাংলাদেশে এসে তার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছেন। বাংলাদেশের খাবার ও সংস্কৃতি তার খুব পছন্দ হয়েছে। তাই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে আছে তার।

নাঈমুরের স্বজনরা জানান, উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ফিলিপাইনের ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। এখানকার খাবার তার খুবই পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন অনেকেই।

প্রসঙ্গত, গত ৬ মাসে প্রেমের টানে ৫ ভিনদেশি তরুণী এসেছেন লক্ষ্মীপুরের মাটিতে।

বাংলাদেশ-ভারতের মাঝে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার
আন্তর্জাতিক ডেস্ক: গঙ্গা বিলাসের উদ্দেশ্য ভ্রমণ। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এই প্রমোদতরীতে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’র যাত্রা শুরু হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম এই নৌবিহারের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশের বারাণসী থেকে ডিব্রুগড় হয়ে জলপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’।

দুই দেশের মাঝে চালু হতে যাওয়া গঙ্গা বিলাসকে দীর্ঘতম নৌবিহার বলা হচ্ছে তার আকারের জন্য নয়, বরং গতিপথের কারণে। প্রমোদতরীর এত বড় যাত্রাপথ বিশ্বের আর কোথাও নেই। আগামী ১৩ জানুয়ারি এই প্রমোদতরীর উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, মোট ৫০ দিন ভারত এবং বাংলাদেশের নদনদীতে চড়ে বেড়াবে ‘গঙ্গা বিলাস’। এই প্রমোদতরীর যাত্রাপথে পড়বে অন্তত ৫০টি ঐতিহাসিক স্থাপত্য ও স্থান। ঘুরতে ঘুরতে সেগুলো দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

মোট ৫০ দিন ভারত এবং বাংলাদেশের নদনদীতে চড়ে বেড়াবে বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস

‘গঙ্গা বিলাস’র যাত্রাপথে পড়বে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদনদী। ভারত থেকে যাত্রা শুরুর পর দীর্ঘতম জলপথে সুন্দরবন কিংবা কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো দর্শনীয় স্থান ছুঁয়ে যাবে এই তরী।

গঙ্গা বিলাসে রয়েছে পর্যটকদের মনোরঞ্জনের ঢালাও আয়োজন। গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থার পাশাপাশি রয়েছে শরীরচর্চা, রূপচর্চার কেন্দ্রও।

বিলাসবহুল এই প্রমোদতরীতে একবারে ৮০ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য প্রমোদতরীতে আলাদা স্থান নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রমোদতরীর ভেতরে থাকবে মোট ১৮টি কেবিন। এতে এলইডি টিভি থেকে শুরু করে সাজানো শৌচাগার, বারান্দাসহ থাকছে আরও অনেক কিছু।

জলপথে যাত্রীদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থাও করা হয়েছে এই প্রমোদতরীতে। দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থাও রয়েছে সেখানে। বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে অষ্টম দিনে পটনা পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’। সেখান থেকে ফারাক্কা, মুর্শিদাবাদ হয়ে কলকাতা পৌঁছাতে সময় লাগবে আরও দু’দিন।

বিলাসবহুল এই প্রমোদতরীতে একবারে ৮০ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে

এরপর কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে ‘গঙ্গা বিলাস’। বাংলাদেশের নদীতে এই প্রমোদতরী ঘুরে বেড়াবে আরও ১৫ দিনের জন্য। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে এই প্রমোদতরী। আর যাত্রা শেষ হবে আসামের ডিব্রুগড়ে।

গঙ্গা, ব্রহ্মপুত্র হয়ে প্রমোদতরী গঙ্গা বিলাস যাবে ডিব্রুগড়ে। পথে পড়বে ঢাকা। বাংলাদেশের রাজধানী ছুঁয়ে এই জলযাত্রায় বিদেশি পর্যটক টানাই মূল লক্ষ্য। বারাণসীর গঙ্গা আরতি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। সেই আরতি দর্শন দিয়েই শুরু হবে ‘গঙ্গা বিলাস’র বিনোদন।

সরকারি উদ্যোগে হলেও এই প্রমোদতরী পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার। ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে পুরো ভারতে এমন অনেক জলপথে পরিবহন ব্যবস্থা চালুর চিন্তাভাবনা শুরু করেছে।

গঙ্গা বিলাসে ভ্রমণের জন্য কত টাকা খরচ হবে, মাথাপিছু টিকিটের দাম কত, তা এখনও প্রকাশ করা হয়নি। পরিবহন এই জলযাত্রার মূল উদ্দেশ্য নয়। ‘গঙ্গা বিলাস’র উদ্দেশ্য ভ্রমণ। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা এই প্রমোদতরীতে রাখা হয়েছে।

বিয়ে ও তালাকের খরচ বাড়লো
নিউজ ডেস্ক: ফি বেড়েছে বিয়ে ও তালাক নিবন্ধনের। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারের (কাজী) লাইসেন্স ফি এবং বার্ষিক ফিও বাড়ানো হয়েছে। ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে ফি বাড়ানো হয়। গত ২১ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ‘মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস (রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৪’-এ দেওয়া ক্ষমতা বলে বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন একজন নিকাহ রেজিস্ট্রার ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন, তবে দেনমোহরের পরিমাণ যা হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না।

আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী। একজন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নিতে পারতেন। এখন তা বেড়ে হলো এক হাজার টাকা।

নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স লাইসেন্স ফি সিটি কর্পোরেশন এলাকায় ১০ হাজার টাকার থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। কাজীর লাইসেন্স ফি জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় ২ হাজার টাকা থেকে ৪ হাজার, জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকায় ৭০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

এখন লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারকে প্রতি বছরের ৩১ মার্চের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১০ হাজার, জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ২ হাজার টাকা, জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে এক হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ২০০ টাকা বার্ষিক ফি খাতে সরকারকে দিতে হবে। আগে এ ফি ছিল যথাক্রমে ৫ হাজার টাকা, এক হাজার টাকা, ৫০০ টাকা ও ১০০ টাকা।

এছাড়া এখন থেকে নতুন হারে নিকাহ রেজিস্ট্রারের আদায় করা ফি থেকে প্রতি অর্থবছরের জন্য পরবর্তী অর্থবছরের ১৫ জুলাইয়ের মধ্যে বিবাহ নিবন্ধন ফি সরকারকে জমা দিতে হবে। এক্ষেত্রে ফি সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে ১৬ হাজার টাকা। আগে ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশনে প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে ২০ হাজার টাকা এবং অন্যান্য সিটি করপোরেশনে প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে আট হাজার টাকা।

এছাড়া এই ফি পৌরসভার প্রত্যেক এলাকার বিপরীতে দুই হাজার টাকা থেকে বেড়ে চার হাজার টাকা এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদের বিপরীতে এক হাজার টাকা থেকে বেড়ে হয়েছে দুই হাজার টাকা।