বিনোদন – amadersomoy.net

শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী
মা শ্রীদেবীর মৃত্যুর পর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই মূলত ঘনিষ্ঠ হন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’।

কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী।

ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। তবে নিজেকে বরাবরের মতো সমকামী বলে পরিচয় দিয়ে এসেছেন ওরি।

তবে এমন এক ব্যক্তিকে জাহ্নবীর ‘স্বামী’ বলার পেছনে রয়েছে নাকি এক মজার ঘটনা। জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি। একবার লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন পাশে বসে ছিলেন ওরি। জাহ্নবী বলেন, ‘আমি তখন ওরিকে দেখিয়ে বলি— উনি আমার স্বামী।’

দ্বিতীয়বার কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন শেখা মাহরা
মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের মেয়ে শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম।

বুধবার (২৭ আগস্ট) বিনোদনভিত্তিক মার্কিন ওয়েবসাইট টিএমজেডকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্টানার এক প্রতিনিধি। খবর এনডিটিভির।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টের কন্যা শেখা মাহরা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। রাজপরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে গত বছর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রাজকন্যা মাহরা। এবার নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন ফ্রেঞ্চ মনটানা। এর আগে ২০২৪ সালের শেষ দিকে শেখা মাহরা ও ৪০ বছর বয়সি মনটানাকে একসঙ্গে দেখা যায়। সে সময় রাজকন্যা তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করেন।

পরবর্তীতে মরক্কো ও দুবাই শহরে এক সঙ্গে ঘুরে বেড়ানো, রেস্তোরাঁয় ডিনার, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটির মাধ্যমে তাদের সম্পর্ক আলোচনায় আসে। তবে তাদের একসঙ্গে প্যারিসের বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাত ধরাধরি করে উপস্থিত হওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়।

এরআগে ২০২৩ সালের মে মাসে একই রাজপরিবারের সদস্য শেখ মানার বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার। তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় ২০২৪ সালের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তাকে তালাক দেন মাহরা।

এক ইনস্টাগ্রামে এক পোস্টে শেখা মাহরা লিখেছিলেন ‘প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।’

জানা গেছে, অনেক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেন রাজকন্যা মাহরা। প্রদর্শনী, ফ্যাশন শো এবং পুরস্কার অনুষ্ঠানসহ দেশব্যাপী বিভিন্ন ইভেন্টে তাকে দেখা যায়। গত বছর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে, তিনি ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়েছিলেন।

ফ্যাশন শিল্পের প্রতি মাহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। তবে বিবাহবিচ্ছেদের পর তার এই ভালোবাসা আরও বেড়েছে। বিবাহবিচ্ছেদের মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড ‘Mahra M1’ নিয়ে হাজির হন শেখা মাহরা। আর এই ব্যান্ডের প্রথম পণ্য হিসেবে ‘DIVORCE’ (বিবাহবিচ্ছেদ) নামে এটি পারফিউম বাজারে ছাড়েন তিনি। পারফিউমটির মূল্য রাখা হয়েছে ২৭২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার টাকারও বেশি)।

বিবাহবিচ্ছেদের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন পারফিউমের ঘোষণা করেন মাহরা। যেখানে কোনো ব্যাখ্যা বা উপমার ব্যবহারই করেননি তিনি। বরং কালো বোতলের ওপর সাদা অক্ষরে ‘DIVORCE’ লেখাটি নজর কাড়ে সবার, যা তার ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজকন্যার ভক্তরা।

জানা গেছে, দুবাইয়ে প্রাইভেট স্কুলে পড়ালেখা করেছেন মাহরা। এরপর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি রয়েছে তার। ব্যবসার সঙ্গে জড়িত মাহরা সামাজিক ও মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত। সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করছেন তিনি।

অন্যদিকে ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুচ। তার জন্ম ৯ নভেম্বর, ১৯৮৪ সালে। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘আনফরগেট্যাবল’ ও ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত। পাশাপাশি দাতব্য কাজের ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন।

২০০৭ উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেন মনটানা, তবে ২০১৪ সালে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়। এই দম্পতির ১৬ বছর বয়সি এক পুত্রসন্তান রয়েছে, তার নাম ক্রুজ খারবুচ।

আবারও প্রেমে পড়েছেন পরীমনি, প্রেমিক কে?
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ফের নতুন করে প্রেমের গুঞ্জনে শিরোনামে এসেছেন। কয়েক মাস আগেই সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি পরীমনির এক মামলায় জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি—এমনটিই শোনা যায়।

কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে আবারও দেখা গেল গায়ক সাদীকে। এরপর থেকেই ফের তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে পরীমনি কিংবা সাদী—দুজনের কেউই মুখ খোলেননি।

তবে মাসের শেষ সপ্তাহে এসে নিজেই যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন পরীমনি। শুক্রবার দুপুরে ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করেন তিনি। এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে হাজির এই নায়িকা ছবির ক্যাপশনে লেখেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

এরপর থেকেই শুরু হয়েছে ভক্তদের নানা মন্তব্য। কেউ লিখেছেন—‘কে সে?’, কেউবা জানতে চেয়েছেন—‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ আবার কেউ লিখেছেন—‘ভালোবাসাই শক্তি।’ কারও কারও মন্তব্যে ভক্তদের অভিমানও ফুটে উঠেছে—‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন অন্তর পুড়ে যায়।’ এমনকি কেউ মজা করে লিখেছেন—‘সাদী আউট, নিউ ইন।’

প্রেমের সম্পর্কে জড়ানো এবং সেই সম্পর্ক নিয়ে খোলামেলা থাকতে পরীমনি বরাবরের মতোই স্পষ্টভাষী। কাজের ফাঁকে ঘুরতে বেরোনো কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো—সবকিছুই তিনি শেয়ার করতে পছন্দ করেন। বছরের শুরুতে গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, যা তাদের একাধিক পোস্ট ও ভিডিওতেই পরিষ্কার হয়েছে।

রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!
বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। যার দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রী সানি লিওন ছিলেন প্রধান আকর্ষণ। আর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি-‘রাগিনী এমএমএস থ্রি’, যেখানে মূখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির নির্মাতা একতা কাপুর ইতোমধ্যেই নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

এর আগে ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় রাগিনী এমএমএস রিটার্নস। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

সূত্র আরও জানায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে ছবিতে এবারও থাকবে জমজমাট গান, যা দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান
এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার, যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।

‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’
নারীদের জীবনে হয়তো এমন একটিও দিন নেই, যেদিন রাস্তাঘাটে, বাসে, বা ভিড়ের মাঝে তাদের হয়রানির মুখে পড়তে হয়নি। বয়স, পোশাক—কোনও কিছুর সঙ্গেই এর যোগ নেই।

এমনই এক ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী গৌতমী কাপুর। ‘স্পেশ্যাল অপস’-এর তৃতীয় সিজনের সাফল্যে এখন কেরিয়ারের শিখরে গৌতমী। তবুও স্কুলজীবনের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে বুকে—অবচেতনের এক গভীর, না মোছা দাগ হয়ে।

গৌতমীর কথায়, “আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে এক লোক আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমি এতটাই ছোট ছিলাম, কয়েক মিনিট লেগে গেল বুঝতে আসলে কী হয়েছে! ভয়ে কাঁপতে কাঁপতে নেমে পড়ি বাস থেকে—মাথায় তখন শুধু একটা চিন্তা, ওই লোকটা কি আমার পেছন পেছন চলে আসবে না তো?”

ভয়টা শুধু ওই নোংরা লোকের জন্য নয়, বাড়িতে মায়ের প্রতিক্রিয়া নিয়েও ছিল আতঙ্ক। “ভাবছিলাম মা রাগ করবে কি না… কিন্তু মা আমার মুখের ভাব দেখেই জিজ্ঞেস করল, কী হয়েছে। তখন সব খুলে বললাম।  শুনে মা বলল—ওই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে এক চড় মারতে হবে।

গৌতমীর মায়ের শেখানো লড়াইয়ের মন্ত্র স্পষ্ট—মেয়ে হয়েছে তো কী? এরকম পরিস্থিতিতে কখনও চুপ থাকবে না। “হাত চেপে ধরো, জোরে চিৎকার করো। প্রয়োজনে পেপার স্প্রে ব্যবহার করো, না হলে জুতো দিয়েও মারো।”

এর আগেও গৌতমীর ঠাকুমা এক ট্রোলকে সপাটে জবাব দিয়েছিলেন, যখন সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য বিকিনি পরা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।

আজ অভিনেত্রী, রাম কাপুরের স্ত্রী, সফলতার পাশাপাশি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীকও বটে। নিজের শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে গৌতমী যেন সব মেয়েদের উদ্দেশে এক শক্তির বার্তা দিলেন—হয়রানি সহ্য নয়, প্রতিরোধই একমাত্র উত্তর।

তিশাকে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। স্যোশাল মিডিয়ায় সবসময়ই সরব তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই অভিনেত্রী। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়ে হতে চেয়েছিলেন সংসদ সদস্যও। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় শাওনকে। এরপরও থেমে নেই অভিনেত্রী। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন নিয়মিত। এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন মেহের আফরোজ শাওন।

তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে বেশক’টি ছবি জুড়ে দিয়ে ১০ আগস্ট ফেসবুকে শাওন লেখেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।’

শাওন আরও লিখেছেন, ‘আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।

আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে সিফাত নুসরাত
শোবিজ জগতের তরুণ মডেল সিফাত নুসরাত। বাংলাদেশে একটানা তিন বছর ব্রাইডাল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। এখন তার পথচলা আন্তর্জাতিক শোবিজ জগতে। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রোডাক্ট মডেলিং থেকে শুরু করে নানান কাজ নিয়ে।

দেশের গণ্ডি পেরিয়ে কীভাবে বিদেশের শোবিজে তার যাত্রা সেই গল্প শোনালেন প্রতিভাবান এই মডেল। জানালেন দেশ ও দেশের বাইরে ভবিষ্যতে কাজের পরিকল্পনা নিয়ে। স্নিগ্ধ এক বিকালে তার সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের।

আন্তর্জাতিক অঙ্গনে শুরুটা কীভাবে হয়েছিল—এমন প্রশ্নে তিনি একটি মজার অভিজ্ঞতা জানান। বলেন, ফরিদপুরে একটা ব্রাইডাল ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে স্টেজে পারফর্ম করার সময় কারমা ইন্টারন্যাশনালসের স্বত্বাধিকারী অঞ্জনা রয় আমাকে দেখেন। এক দেখাতেই আমাকে পছন্দ করেন তিনি। এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অঞ্জনা তার কারমা ইন্টারন্যাশনালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ারও প্রস্তাব দিয়ে দেন।

আন্তর্জাতিক অঙ্গনে এর আগে এখন পর্যন্ত কী কী কাজ করার অভিজ্ঞতা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনটি ইন্টারন্যাশনাল ব্রান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আফলাইজা, রিকোড এবং ফরেভার ফিফটি টু। ভারতে যেসব স্টেটে ওদের আউটলেট আছে, সবগুলোতেই আমার ছবি প্রকাশ করেছে।’

কলকাতায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘কলকাতায় আমি যখন অঞ্জনা দি’র ইনভাইটেশনে ওই অ্যাওয়ার্ড শোতে যাই, সেখানে আমাকে একজন বাংলাদেশি মডেল হিসেবে পারফর্ম করানো হয়। এরপর একটা ব্রাইডাল ওয়ার্কশপে আমি ফটোশুট করি। যেখানে আমার মেকওভার করেছিলেন আকলিমা আক্তার। এখানে একটা টুইস্ট আছে, ফরিদপুরের ওই ব্রাইডাল ওয়ার্কশপে আকলিমা আক্তারই আমাকে ডেকেছিলেন। উনার প্রতি আমার সবসময় কৃতজ্ঞতা থাকবে।

সিফাত নুসরাত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন। বললেন, ইন্টারন্যাশনাল মডেল হিসেবে তার টার্গেট এখন পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করা।

দেশের বাইরে কাজ করার সময়কার একটা মজার ঘটনা শুনতে চাইলে তিনি বলেন, ‘অঞ্জনা দি’র অ্যারেঞ্জমেন্টে আফলাইজারের সঙ্গে একটা কাজ ছিল যেখানে আমাকে একটা শাওয়ার সিনের জন্য শ্যুট করতে হয়। আমাকে একদম রেডি অবস্থায় শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রায় আধা ঘণ্টার মতো ভিজতে হয়। আমাকে বলা হয়েছিল যতক্ষণ শাওয়ার চালু থাকবে ততক্ষণ শ্যুট হবে। আমি ঠান্ডায় পুরো জমে গেছিলাম’…..মুখে একটু লাজুক হাসি সিফাতের।

সিফাত আরও বলেন, আমি যে ব্যাপারটার কথা বলতে চাই, ইন্টারন্যাশনাল লেভেলে ওরা একজন আর্টিস্টকে সম্মানটা ঠিকঠাক দিতে জানে। স্পেশালি আমি বাংলাদেশ থেকে কলকাতা বা অন্যান্য স্টেটে গিয়ে কীভাবে কাজ করব, কীভাবে প্রফেশনালি এসব চাপ সামলাতে পারব সেটা আমার সাথে কাজ করতে গিয়েই তারা বুঝতে পেরেছে যে আমাকে দিয়ে হবে। আমার মধ্যে সেই সক্ষমতাটা আছে।

সিফাত নুসরাতের সঙ্গে কথা বলে জানা যায়, আসছে জানুয়ারিতে কলকাতায় কারমা ইন্টারন্যাশনালসের একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করবেন তিনি। এছাড়াও আরও কিছু ইন্টারন্যাশনাল ব্রান্ডের সঙ্গে কাজ কাজ আসছে তার।

মডেলিংয়ের পাশাপাশি আর্ট ফিল্মের প্রতিও ঝোঁক আছে প্রতিশ্রুতিশীল এই মডেলের। জানালেন, আর্ট ফিল্ম খুব ভালো লাগে তার। সৃজিত মুখার্জির ‘নির্বাক’, জয়া আহসানের ‘দেবী’র মতো সিনেমার অফার পেলে হয়ত লুফে নেবেন।

হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে কাজ করে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা
বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। তার পর হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেও গান, টিভি সিরিজ় ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। এই বিষয়ে প্রিয়াঙ্কার বক্তব্য, “বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।” এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।”

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। এই প্রসঙ্গে তাঁর জবাব, “যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।” তিনি আরও যোগ করেন, “অনেকে, যাঁরা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তাঁরা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাঁদের কাছে এটাই আমার উত্তর।”

তবে উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

অভিষেকের জন্য শাহরুখকে ঐশ্বরিয়ার না!
অভিষেক বচ্চনের জন্য নিজের কর্মজীবনে একের পর এক ত্যাগ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক মাস ধরেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ঐশ্বরিয়ার এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেটি দেখেই নেটিজেনদের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বরিয়াকে। তবুও অভিনয় ক্যারিয়ার বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে স্বামীর বিপরীতে ছিল না ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সে কারণেই নাকি কাজটি করতে রাজি হননি ঐশ্বরিয়া।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালো অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সে কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

এই সাক্ষাৎকার দেখে নেটিজেনদের মত, কোনও সন্দেহ নেই। অভিষেকের জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া।

অন্যদিকে শোনা যায়, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক।

নেটিজেনদের অনুমান, অভিষেকের সামনে ঐশ্বরিয়া আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।

এদিকে সম্পর্কে বনিবনার অভাবেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা? এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বহুদিন ধরে। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। সেখান থেকেই জল্পনা ঘনীভূত হয়।

তবে এও শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরিয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে দু’জনের কেউই এখনও মুখ খুলেননি।