প্রবাস – amadersomoy.net

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের পর ১৩ জুলাই দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জোহর ইমিগ্রেশনের অ্যানফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে। চারটি অভিযানে মোট ২০৩ জন প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটকদের মধ্যে ১০৮ জনই মিয়ানমারের নাগরিক, যাদের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী। ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশিও আটক হয়েছেন একই অভিযানে। বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না নিয়েই দীর্ঘকাল অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করে আসায় তাদের আটক করা হয়েছে।

স্পন্সর ভিসায় জালিয়াতির দায়ে বাংলাদেশিসহ গ্রেফতার ৪৪
ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে দেশটির নাগরিকের পাশাপাশি বাংলাদেশি ও আফ্রিকানসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতি। মোটা অংকের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সুযোগ।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়েও জড়িত। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা।

এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার (১০ জুলাই) রাত থেকে শুরু হয় অভিযান। অত্যন্ত গোপনীয় এ অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং সাত জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে।

অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির প্রধান টার্গেট বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেক অভিবাসন প্রত্যাশী। তাই অবৈধ লেনদেন এবং দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির।

লিবিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
লিবিয়ার সাফা শহরের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জগদীশ চন্দ্র দাস (৩৬) নামের এক বাংলাদেশি যুবক। এসময় নিহত যুবকের কক্ষ থেকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করা হয়।

লিবিয়ার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জগদীশ চন্দ্র দাস নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট এলাকার দাস পাড়া এলাকার গোকুল চন্দ্র দাসের ছেলে। নিহত জগদীশ এক সন্তানের জনক।

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ার সাফা এলাকায় যায় জগদীশ। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিককে অবগত করেম। বিষয়টি নিয়ে কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে।

এর জের ধরে, বৃহস্পতিবার দুপুরে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করে। পরবর্তীতে জগদীশ দুপুরে খেতে বসলে মালিকের ভাতিজা লোকজন নিয়ে জগদীশের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় তারা জগদীশকে গুলি করে হত্যা করে।

বৃহস্পতিবার রাতে লিবিয়ায় থাকা তার আরেক ছেলে (ছোট) সন্তোষ মোবাইলে তার বড় ভাই জগদীশের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন বলে জানান গোকুল চন্দ্র দাস।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আমরা বিষয়টি জানার পর নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্যকে তাদের খোঁজখবর রাখার জন্য বলা হয়েছে। নিহতের মৃতদেহ দেশে আনার জন্য তাদের সহযোগিতা করা হবে।

মালয়েশিয়ায় নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ
প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের একটি নদী থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ইরফান সাদিক (২১)। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (বোম্বা) কর্মকর্তারা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

ইরফান সাদিক আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তিনি সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

সারাওয়াক বোম্বার সূত্রে জানা গেছে, বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে ওই শিক্ষার্থীর মরদেহ খুঁজে পায় রেসকিউ টিম। পরে মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায় তা জানা যায়নি।

লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক : লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে দুই তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার গোলাম আজিম রুবেল (২৪)। গত বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে দেশটিতে তার সঙ্গে থাকা আত্মীয় পারভেজ মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন।

নিহত রুবেল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।

নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে রুবেল। প্রথমে সে সৌদি আরব যাবে এমন সিদ্ধান্ত হলেও পরবর্তীতে ইতালি যাবে বলে সিদ্ধান্ত নেয়। পরিবারের ইচ্ছে না থাকলেও নিজের জীবন-জীবিকার কথা চিন্তা করে গত ৮ মাস আগে দুবাই এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুবেল। দুবাই গিয়ে কয়েকদিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায় সে। পরে সেখানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আরও ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করে।

তিনি আরও জানান, গত দেড় মাস আগে বেনগাজি শহরের ওই বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ তাদের কয়েকজনকে আটক করে। পরবর্তীতে টাকা দিয়ে তারা ছাড় পায়। বুধবার রাতে পুনঃরায় লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ সবাই বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে।

এ সময় রুবেল দুই তলা একটি ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থাকে। এক পর্যায়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যায়।

ফুফাতো ভাই রবিন জানান, লাশ উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে। লাশ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছে।

এদিকে রুবেলকে হারিয়ে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাদিয়া খাতুন। বাকরুদ্ধ হয়ে আছেন তার বাবা গোলাম কিবরিয়া।

রুবেলের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চেয়েছেন।

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশী আটক
ঢাকা : মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৭ বাংলাদেশীসহ ৮১ জন বিদেশী শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।

বৃহস্পতিবার বিকালে কুয়ালালামপুরের উলু ক্লাং আমপাং-এর ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সাইট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ডিবিকেএল, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি) এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগে মোট ৮১ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি, ১০ জন ইন্দোনেশিয়ান, ৩ জন পাকিস্তানি এবং ১ জন নেপালি রয়েছেন।

বিদেশি শ্রমিকদের আটকের পর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নোংরা পরিবেশ, অনুমতি ছাড়া একটি কাঠামো স্থাপনের ত্রুটি, মশার প্রজনন স্থানের সম্ভাবনা এবং ভারী যানবাহন দিয়ে নির্মাণ সামগ্রী পরিবহনের অনুমতি না থাকায় নির্মাণ সাইটটিতে কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি জুড়ে (ডব্লিউপিকেএল) সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
ঢাকা : দক্ষিণ আফ্রিকায় রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিনি খুন হন।

নিহতের ছোটো ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে আমার বড় ভাই রিগান দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সোমবার রাতে তিনি নিমালামাল ক্রয় করে নিজ দোকানের সামনে যান। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রিগানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সময় শনিবার (২৪ জুন) বিকেল ও সন্ধ্যায় জোহানসবার্গ ও ব্রামফন্টেইনে পৃথক ডাকাতির ঘটনায় এ হতহতের ঘটনা ঘটে।

নিহত প্রবাসী বাংলাদেশির নাম মাকসুদুর রহমান মহসিন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। মাথায় গুলিবিদ্ধ হওয়া সজিব বড়ূয়ার বাড়ি চট্টগ্রাম জেলার নানুপুরে।

কুমিল্লা কমিউনিটি অব আফ্রিকার সাংগঠনিক সম্পাদক ও মহসিনের প্রতিবেশি মীর হোসেন মীরু জানান, মহসিন ব্রামফন্টেইনের একটি দোকানে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় ওই দোকানে ডাকাত দল হামলা করলে মহসিন গুলিবিদ্ধ হোন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অন্যদিক জোহানেসবার্গ শহরের একটি দোকানে গাড়ি চালক হিসেবে কাজ করতেন সজিব বড়ূয়া। শনিবার বিকেলে দোকানে মালামাল খালাস করার সময় ডাকাতদল দোকানটিতে হানা দেয়। এসময় ডাকাতরা দোকানের পিছনে নিয়ে সজিবের মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সজিবের বিষয়টি নিশ্চিত করেছেন বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া।

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ বাংলাদেশিসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক রয়েছেন। তাদের একজনের নাম ইমরান হোসেন (৪১)। তার পিতার নাম আবুল হোসেন। নিহত আরেক ব্যক্তির নাম এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (১ জুন) বিকালে কুয়েতের জিলিব আল সুয়েখ অঞ্চলে একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এর ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়।

খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ছুটে যায়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আরব টাইমস নামের একটি গণমাধ্যম জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুদান থেকে ফিরতে আগ্রহী ৭০০ বাংলাদেশি
ঢাকা : ক্ষমতা দখল করতে মরিয়া সশস্ত্র দুই দলের সহিংস সংঘাতে টালমাটাল আফ্রিকার দেশ সুদান। চলতি মাসের শুরুর দিকে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। যুদ্ধের ভয়াবহতায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতেমধ্যেই ফিরতে আগ্রহী বাংলাদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফেরানো হলেও দ্রুতই ফেরাতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমি জেনেছি এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহ প্রকাশ করা বাংলাদেশিদের তালিকা করা হচ্ছে তাদের ফেরানোর কাজ চলছে। এটা প্রাথমিক পর্যায়ের আগ্রহ।

কত জন বাংলাদেশি সুদানে আছে জানতে চাইলে তারিকুল ইসলাম বলেন, সেখানে বসবাস করা বাংলাদেশির সংখ্যাটা আনুমানিক ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে।

কবে নাগাদ ফিরতে পারে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের একত্রিত করা হচ্ছে। আমরা চাচ্ছি যতো দ্রুত সম্ভব দেশে ফেরানো। ট্রান্সপোর্ট, ডকুমেন্টেশন, অন্য দেশের সঙ্গে যোগাযোগের বিষয় আছে যাতে অনুপ্রবেশ করতে পারে। আমাদের লক্ষ্য ছিল এই মাসের শেষেই নিয়ে আসার, আমরা চেষ্টা করছি দ্রুততার সঙ্গে করতে। অফিসিয়াল কিছু নিয়ম আছে। আমরা চাইলেই একটা লোককে একটা দেশের বর্ডারে নিতে পারি না আবার বর্ডার থেকে নিরাপদ একটা স্থানে নিতে হবে। সেখানে একত্রিত করে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য নিয়ম কানুন মেনে করতে হয়।

জানা গেছে, খার্তুমের পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

অন্যান্য সূত্রে জানা যায়, সুদানে অনেক অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকও রয়েছেন যাদের অনেকেই ফিরতে আগ্রহী নন। কেননা সুদান থেকে একবার চলে এলে ফেরা সহজ হবে না। তাই অনেকেই দ্বিধায় রয়েছেন।