তথ্যপ্রযুক্তি – amadersomoy.net

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘শিডিউল কল’
ব্যবহারকারীদের জন্য কিছুদিন পরপরই নতুন নতুন পরিষেবা চালু করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বার্তা আদান-প্রদানের এই প্ল্যাটফর্মটি কেবল ব্যক্তিগত কাজে নয়, এটি এখন ব্যবসা কিংবা অফিস ও প্রাতিষ্ঠানিক কাজেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের সুবিধার্ধে এবার নতুন একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।

অফিশিয়াল কাজের অনেকই এখন হোয়াটসঅ্যাপে হয়। এ কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ে মিটিংয়ের প্রয়োজন হয়। এসব কাজে এখন থেকে কাজে আসবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘শিডিউল কলিং’। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এতে কল শুরুতে কোনা ধরনের সমস্যা থাকবে না।

শিডিউল কল ফিচার কোথায় ও কীভাবে পাবেন:

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি ট্যাবের নিচে অবস্থিত। এটি চালু করতে হোয়াটসঅ্যাপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে প্লাস (+) অপশন পাবেন। এবার তাতে ক্লিক করুন। এ সময় শিডিউল করার অপশন দেখতে পাবেন। এই কলে যারা যারা থাকবেন, তারা সবাই নোটিফিকেশন পাবেন। এতে আলাদা করে কাউকে ফোনে বা মেসেজ করে জানানোর প্রয়োজন হবে না। একইসঙ্গে কারও মিটিং মিস করার সম্ভাবনাও থাকবে না।

সূত্র বলছে, জুমের মিটিং শিডিউল ফিচারের মতোই হোয়াটসআপ তাদের এই নতুন পরিষেবাটি সাজিয়েছে। এতে গুগল মিট ও জুমের মতো অন্যান্য প্ল্যাটফর্মের  সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান জানাল হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচারের ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কল ব্যবস্থাপনা সহজ করার জন্য তাদের ইন্টারফেসে পরিবর্তন আনা হয়েছে। সুবিধাটি ব্যবহারকারী তার ব্যক্তিগত ও পেশাগত উভয় কাজেই ব্যবহার করতে পারবেন।

মাত্র ৬ হাজারে কিনতে পারবেন এই স্মার্টফোন
ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে নতুন চমক নিয়ে এলো আইটেল। সংস্থা লঞ্চ করল তাদের জেনো সিরিজের প্রথম মডেল আইটেল জেনো ২০। মাত্র ৬ হাজার টাকার কম মূল্যে বাজারে আসা এই ফোনটিকে কোম্পানি বলছে ক্যাটাগরির সবচেয়ে শক্তপোক্ত ডিভাইস।

মজবুত ডিজাইন ও বিশেষ ফিচার

ফোনটিতে রয়েছে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সঙ্গে ড্রপ-রেজিস্ট্যান্ট কেস, ফলে হাত থেকে পড়ে গেলেও ক্ষতির ভয় অনেকটাই কম। সবচেয়ে বড় আকর্ষণ এর Aivava 2.0 AI অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে শুধু ভয়েস কমান্ড দিয়েই ফোন ব্যবহার করা যাবে। কোম্পানি দাবি করেছে—তিন বছর পর্যন্ত ফোনের পারফরম্যান্স ঠিকঠাক থাকবে।

স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি HD+ IPS, ৯০ হার্টজ রিফ্রেশ রেট

প্রসেসর: T7100 অক্টা-কোর

অপারেটিং সিস্টেম: Android 14 Go Edition

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল রিয়ার + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট

অডিও: DTS সাউন্ড টেকনোলজি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ, ১৫ ওয়াট টাইপ-C চার্জিং (বক্সে ১০ ওয়াট চার্জার)

ভারতে দাম ও অফার

৮জিবি (৩+৫জিবি) র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ: ৫,৯৯৯ রুপি

১২জিবি (৪+৮জিবি) র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ: ৬,৮৯৯ রুপি

সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর রাগেড ডিজাইন—এই তিনের সমন্বয়ে itel ZENO 20 বাজেট মার্কেটে হতে পারে এক বড় প্রতিদ্বন্দ্বী।

গ্রুপ কল হবে এখন আরও মজার, নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করেছে ‘শিডিউল কল’ নামের নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলে আগেই গ্রুপ কলের সময় নির্ধারণ করে রাখতে পারবেন, সরাসরি অ্যাপের কলস (Calls) ট্যাব থেকেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নতুন কী আছে?

কলস (Calls) ট্যাবের ‘+’ বাটন থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিয়ে গ্রুপ কল শিডিউল করতে পারবেন।

শিডিউল করার পর কলটি আলাদা সেকশনে দেখা যাবে, যেখানে অংশগ্রহণকারীরা তালিকা দেখতে পারবেন এবং চাইলে সেটি নিজেদের ক্যালেন্ডারে যুক্ত করতে পারবেন।

কল শুরুর আগে অংশগ্রহণকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন যাবে।

তাছাড়া, কলের ভেতরে যুক্ত করা হয়েছে আরও কিছু নতুন ইন্টার‌্যাকশন টুল—

হ্যান্ড রেইজ অপশন: কেউ কথা বলতে চাইলে হাত তোলার মাধ্যমে সংকেত দিতে পারবেন, যাতে আলাপচারিতার প্রবাহ ব্যাহত না হয়।

রিঅ্যাকশন ইমোজি: দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য কল চলাকালীন ইমোজি পাঠানো যাবে।

রিয়েল-টাইম অ্যালার্ট: যাঁরা কল লিংক শেয়ার করেছেন, তারা জানতে পারবেন কে কখন লিংক ব্যবহার করে যুক্ত হচ্ছেন।

কেন গুরুত্বপূর্ণ?

এই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল আরও সংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠবে। বন্ধুবান্ধবদের আড্ডা থেকে শুরু করে কাজের মিটিং—সবক্ষেত্রেই এটি কার্যকর হতে পারে। আর সব কল আগের মতোই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত।

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন কেন হয় ও সহজ সমাধান
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনে হঠাৎ করে একটি গ্রিন লাইন দেখা দেয়া বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর সমস্যা। এই সমস্যা অনেক ব্র্যান্ডের ফোনেই দেখা যায় এবং এটি সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার দুই ধরনের কারণেই হতে পারে। কখনও একটি পাতলা গ্রিন লাইন উপরের দিক থেকে নিচ পর্যন্ত চলে আসে, আবার কখনও সেটি ঝিলমিল করতে থাকে বা মাঝে মাঝে অন্য রঙের দাগ ও কালো অংশের সঙ্গে মিশে যায়।

এই সমস্যার সঠিক কারণ বোঝা গুরুত্বপূর্ণ, কারণ সমাধান নির্ভর করে সমস্যার উৎসের উপর। যদি ফোনটি সাম্প্রতিক আপডেটের পর সবুজ লাইন দেখায়, তাহলে সফটওয়্যার ত্রুটি হতে পারে। কিন্তু যদি ফোনটি পড়ে যায়, ধাক্কা খায় বা পানিতে ভিজে যায়, তাহলে সম্ভবত এটি হার্ডওয়্যার সমস্যা বিশেষ করে স্ক্রিন ও মাদারবোর্ডের সংযোগের ত্রুটি।

কেন হয় গ্রিন লাইন: ফোনের স্ক্রিনে গ্রিন লাইন আসার পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন—

ডিসপ্লে সংযোগ ঢিলা হয়ে যাওয়া: স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে ফ্লেক্স কেবল বা কানেকশন ঢিলা হলে গ্রিন লাইন দেখা দিতে পারে।

ডিসপ্লে সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া: ধাক্কা বা পড়ে যাওয়ার ফলে কানেকশন নষ্ট হয়ে যেতে পারে।

পানির ক্ষতি: ফোন ভিজে গেলে স্ক্রিনের সার্কিটে সমস্যা দেখা দেয়।

ফল্টি অ্যাপ বা সফটওয়্যার কনফিগারেশন: ত্রুটিপূর্ণ অ্যাপ বা ভুল সেটিংসের কারণে সফটওয়্যার স্তরে স্ক্রিনে লাইন দেখা দিতে পারে।

সাম্প্রতিক সিস্টেম আপডেটের ত্রুটি: অনেক সময় নতুন সফটওয়্যার আপডেটের পরও এই সমস্যা দেখা দেয়।

যদি গ্রিন লাইনের সঙ্গে স্ক্রিনে অন্য রং, কালো দাগ বা ফাটল দেখা যায়, তবে তা নিশ্চিতভাবেই ডিসপ্লে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।

সহজ সমাধানের উপায়: সমস্যার উৎস অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলো চেষ্টা করে দেখতে পারেন—

ধাপ ১: ফোন বন্ধ করুন ও আবার চালু করুন

ফোন পুরোপুরি বন্ধ করে কয়েক সেকেন্ড পর চালু করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে সমাধান হয়ে যায়।

ধাপ ২: সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন

যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সমস্যা শুরু হয়ে থাকে, তাহলে সেটি আনইনস্টল করুন। ভুল কনফিগারেশন করা হলে সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে নিন।

ধাপ ৩: সেফ মোডে চালু করুন

সেফ মোডে ফোন চালালে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ থাকে। যদি এই মোডে সবুজ লাইন না থাকে, তাহলে সমস্যা কোনো অ্যাপ বা সফটওয়্যার সেটিংসের কারণে হচ্ছে।

ধাপ ৪: সিস্টেম আপডেট চেক করুন

ফোনের সেটিংসে গিয়ে System > System Update অপশনে চেক করুন নতুন কোনো আপডেট আছে কি না। অনেক সময় নির্মাতা কোম্পানি স্ক্রিন সমস্যার সমাধান আপডেটের মাধ্যমে দেয়।

ধাপ ৫: ফ্যাক্টরি রিসেট করুন

সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করুন। এটি ফোনের সব ডেটা মুছে নতুন করে অ্যান্ড্রয়েড ইনস্টল করবে। তবে রিসেটের আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিন।

যদি সমস্যা থেকে যায়: উপরের সব ধাপ চেষ্টা করার পরও যদি সবুজ লাইন থেকে যায়, তাহলে এটি প্রায় নিশ্চিতভাবেই হার্ডওয়্যার সমস্যা। হতে পারে—

স্ক্রিন পরিবর্তন করতে হবে

অথবা স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে কানেকশন ঠিক করতে হবে

এক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। ফোনের ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে মেরামত বা স্ক্রিন পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে।

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যা ছোট মনে হলেও এর পেছনে বড় কারণ থাকতে পারে যা সফটওয়্যার ত্রুটি থেকে শুরু করে গুরুতর হার্ডওয়্যার ক্ষতিও হতে পারে। তাই প্রথমেই ঘরে বসে সহজ কিছু সমাধান, যেমন রিস্টার্ট, সেফ মোড, অ্যাপ অপসারণ বা সিস্টেম আপডেট চেষ্টা করা যেতে পারে। তবে সমস্যা যদি থেকে যায়, দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই নিরাপদ উপায়। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে শুধু ফোনের আয়ুষ্কালই বাড়বে না, অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচা সম্ভব হবে।

সূত্র: কার্লকেয়ার

রেডমি নতুন ব্র্যান্ডিংয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে
বিগত বেশ কয়েক বছর ধরে বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রেডমি স্মার্টফোন। সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে একেবারে সস্তায় দুর্দান্ত সব স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে এই সংস্থা। সম্প্রতি চীনা প্রযুক্তি কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্র্যান্ড নতুন লোগো চালু করেছে। নতুন ব্র্যান্ডিংয়ে উল্লেখযোগ্য হচ্ছে এখন থেকে ‘রেডমি’ বড় হাতের অক্ষরে (REDMI) লেখা থাকবে। খবর গিজমোচায়না।

শাওমি গ্রুপের মোবাইল ফোন বিভাগের প্রেসিডেন্ট লু ওয়েইবিংয়ের মতে, এ পরিবর্তন শুধু নান্দনিকতা নয়। তিনি বলেন, ‘Redmi থেকে নাম পরিবর্তন করে করা হয়েছে REDMI. এর পেছনে অনেক কৌশলগত চিন্তাভাবনা রয়েছে।’ তিনি উল্লেখ করেন, হাই-এন্ড বাজারে আরো উন্নত প্রযুক্তি নিয়ে শাওমির সাফল্য রেডমির বিকাশের সুযোগ উন্মুক্ত করছে। দেখে মনে হচ্ছে, কোম্পানিটি এ পরিবর্তনে প্রস্তুত হচ্ছে।

ওয়েইবিং বলেন, ‘কে’ সিরিজের জায়গা নেবে নতুন ‘টার্বো’ সিরিজ। তবে সিরিজটির ফোন এর পরও বাজারে পাওয়া যাবে এবং নতুন মডেল আসবে। কে৮০ সিরিজ হতে যাচ্ছে এ সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট। বাজারে সাব-ব্র্যান্ডগুলোর উচ্চ পারফরম্যান্সের ফ্ল্যাগশিপ মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার জন্য ফোনটির ডিজাইন করা হয়েছে।

রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং তেং থমাস বলেন, ‘‌এ‌ পরিবর্তনগুলো ঘটছে, কারণ শাওমির ফ্ল্যাগশিপ ফোনগুলো আরো ব্যয়বহুল হয়ে উঠেছে, উচ্চতর দামের পরিসরে চলে যাচ্ছে। বছরের শুরু থেকেই নতুন ব্র্যান্ডিংয়ের প্রডাক্ট লাইনআপে পরিবর্তন আনা হচ্ছে। নতুন কে সিরিজটি চ্যাম্পিয়ন ফ্ল্যাগশিপ হিসেবে জায়গা করে নেবে, বিশেষত প্রো সিরিজ অলরাউন্ডার ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা তৈরি করবে।

পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যও সংরক্ষিত থাকে অ্যাপটিতে। ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে। মূলত বিজনেস এবং চ্যানেলগুলোর জন্য এই নতুন ফিচার। যেখানে ভেরিফায়েড সিস্টেমের সবুজ ব্যাজটি পরিবর্তন হয়ে সেটিকে নীল চেকমার্ক দেয়া হবে।

ওয়েবিটাইনফোর এর প্রতিবেদন অনুযায়ী, মেসেজিং অ্যাপ চ্যানেল ও ব্যবসা যাচাইয়ের জন্য সবুজের পরিবর্তে নীল চেকমার্ক প্রতিস্থাপন করা হবে। এর ফলে ব্যবহারকারীর আস্থা বাড়বে।

নীল চেকমার্কের কারণে ভেরিফায়েড ব্যবসা ও চ্যানেলের সঙ্গে নিরাপদ যোগাযোগ বা যেকোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া ব্যবহারকারীরা সহজেই ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে এবং পরিচিতি বাড়াতে পারবে।

তবে এই ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের আইওএসে দেখা যাচ্ছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড ভার্সনেও আসতে পারে ফিচারটি।

দুর্দান্ত ফিচারের সারফেস ল্যাপটপ আনল মাইক্রোসফট
উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সারফেস সিরিজের নতুন ল্যাপটপ এনেছে। এই সিরিজে দুইটি নতুন ল্যাপটপ এসেছে। এগুলো হলো সারফেস ল্যাপটপ ৭ এবং সারফেস প্রো ১১। এই দুই ল্যাপটপেই রয়েছে দারুণ হাই-টেক ফিচার্স। গত মাসেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয় মাইক্রোসফট সারফেস সিরিজ।

দুই ল্যাপটপেই পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন এক্স সিরিজ প্রসেসর এবং ইন-বিল্ট কোপাইলট এআই চ্যাটবট। বর্তমানে প্রফেশনাল কাজের জন্য কিংবা কলেজের প্রোজেক্টের জন্য অনেকেরই হাই-এন্ড ল্যাপটপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মাইক্রোসফট সার্ফেস ভালো বিকল্প হতে পারে।

মাইক্রোসফটের নতুন এই ল্যাপটপগুলো কেনা যাবে ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজে।

সারফেস ল্যাপটপের ফিচার্স

মাইক্রোসফট সারফেস প্রো ১১ মডেলে পাবেন ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এলসিডি এবং ওলিড দুই ধরনের ডিসপ্লেই রয়েছে ল্যাপটপে। এছাড়াও কার্যক্ষমতার জন্য পাবেন কোয়ালকম হেক্সাগন এনপিইউ, এতে মিলবে কাস্টমাইজেবেল হ্যাপটিক টাচপ্যাড এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।

এই ল্যাপটপে পাবেন মাইক্রোসফট কোপাইলট এআই ফিচার্সও।

অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে ফোন বন্ধ থাকলেও চালু থাকবে ব্লুটুথ
এ বছরই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ভার্সন ১৫ উন্মোচন করবে গুগল। এ ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্লটুথ অটো-অন ফিচার। এই ফিচারের সুবাদে ডিভাইস বন্ধ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ সংযোগ চালু থাকবে।

নতুন ফিচারটি ডিভাইসের মেমোরিতে ব্লুটুথ সংকেত সংরক্ষণ করবে। ফলে ডিভাইস বন্ধ করে দেওয়া হলেও কাজ করবে ব্লুটুথ। এর মাধ্যমে হারানো বা চুরি হওয়া স্মার্টফোন সহজে খুঁজে পাওয়া যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ ডেভেলপার প্রিভিউ টু কোডে ব্লুটুথ অটো-অন ফিচারটি খুঁজে পায়। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ চালু করতে পারে। কুইক শেয়ার ও ফাইন্ড মাই ডিভাইসের মতো গুগল অ্যাপগুলোর জন্য ব্লুটুথ প্রয়োজন হয়ে থাকে। তাই এ ফিচারটি কোনো ব্যবহারকারী ব্লুটুথ বন্ধ করার পরও স্বয়ংক্রিয়ভাবে তা পুনরায় চালু করতে পারবে। এটি কাজে লাগিয়ে স্মার্টফোন বন্ধ বা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও সহজে খুঁজে পাওয়া যাবে ডিভাইস।

অ্যান্ড্রয়েডের নতুন এ সুবিধা চালু হলে বন্ধ থাকা অবস্থায়ও ব্লুটুথের মাধ্যমে সিগন্যাল পাঠাতে পারবে স্মার্টফোন। এতে আশপাশে থাকা অন্য স্মার্টফোনের মাধ্যমে ব্লুটুথ সিগন্যাল শনাক্ত করেও হারানো ডিভাইসের অবস্থান শনাক্ত করা যাবে।

যে কারণে উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগের অন্যতম এক জনপ্রিয় মাধ্যম এক্স (সাবেক টুইটার)। শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন এই মাধ্যম। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই রয়েছে এর ব্যবহারকারী। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।

তবে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের হাতে যাওয়ার পরই টুইটারে আসছে নানা পরিবর্তন। যার ফলে বেশিরভাগই ব্যবহারকারীদের টুইটার ব্যবহারের অভিজ্ঞতা তিক্ত করছে। সেইসঙ্গে এই প্ল্যাটফর্ম থেকে উধাও হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট।

জানা গেছে, ভুয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বা নিয়ম ভাঙ্গা হচ্ছে কিংবা বহুদিন ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হচ্ছে।

এর আগেও স্প্যাম অ্যাকাউন্ট বন্ধে কার্যক্রম শুরু করে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। মাস্ক টুইটার কেনার পরই এমন বহু অব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এবার নতুন করে আরো একবার সেই কাজে নেমেছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট।

প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়,‘যে সমস্ত অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের নিয়ম ভেঙ্গেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এক্সকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নিয়েছি। ফলে এই প্ল্যাটফর্মের ফলোয়ারের সংখ্যায় বদল লক্ষ্য করতে পারবেন।’

স্বচ্ছতা নিয়ে এতটাই সতর্ক যে সম্প্রতি এই প্ল্যাটফর্মের সুরক্ষা রক্ষার জন্য নতুন কর্মীও নিয়োগ করেছেন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এক্স হ্যান্ডেলে লাগাতার নজর রাখা সত্ত্বেও প্রযুক্তির অগ্রগতির কারণে মাঝেমধ্যেই বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। যেখান থেকে শর্ত ভেঙ্গে নানা কর্মকাণ্ড করা হচ্ছে। সেসব রুখতেই আবারো কঠোর হচ্ছে এক্স। তবে আসল অ্যাকাউন্টগুলো যাতে কোনো ভাবেই বন্ধ না হয় সে বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

বাজারে এলো নতুন স্মার্টফোন ‘অপো এ১৮
ঢাকা : বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তিখাতের অন্যতম ‘গ্লোবাল লিডার’ অপো এবার ব্র্যান্ডটির সর্বাধুনিক ফ্ল্যাগশিপ ডিভাইস ‘অপো এ১৮’ বাংলাদেশে উন্মোচন করেছে। উন্নত প্রযুক্তির এই অত্যাধুনিক মোবাইল গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুনত্ব এনে দেবে, যেটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা । ৩৬ মাসের গ্যারান্টি ও অতুলনীয় পারফরম্যান্স: ‘অপো এ১৮’ এর একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে স্মার্টফোনটির ৩৬ মাসের ভাবনাহীন গ্যারান্টি। ডিভাইসটি ‘অপো ল্যাব’- এ নানাধাপে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যাতে ব্যবহারকারীরা দীর্ঘসময় এটি ব্যবহার করতে পারেন।

স্মার্টফোনপ্রেমীদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করেই মোবাইলটির বিভিন্ন ফিচার সাজানো হয়েছে। পর্যাপ্ত ‘রানিং মেমোরি’ এবং ‘স্টোরেজ’ সক্ষমতা থাকায় অনেকদিন ব্যবহারেও স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাওয়া সম্ভব।

৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‌্যাম + ১২৮জিবি বিগার মেমোরি এবং সর্বোচ্চ ‘মাল্টিটাস্কিং’: কম মানের স্মার্টফোনগুলোতে একাধিক ফাংশন ব্যবহারে স্মার্টফোন প্রায়ই কার্যকারিতা হারিয়ে ফেলে।

তবে ‘অপো এ১৮’ নিয়ে এসেছে বৈপ্লবিক র‌্যাম এক্সপানশন টেকনোলজি (ওডব্লিউএএসপি)। এই প্রযুক্তি ব্যকগ্রাউন্ড অ্যাপের নিষ্ক্রিয়তা সর্বনিম্ন করে, সর্বোপরি ডিভাইসের ওপর চাপ কমায় এবং কম ব্যবহার হওয়া অ্যাপগুলো রম এ কমপ্রেস করার মাধ্যমে স্টোরেজ সক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে- কোনো অ্যাপ চালু করতে বা অন্য অ্যাপে সুইচ করতে বিঘ্ন ঘটে না ও ‘রম ক্যাপাসিটি’ বেড়ে যায়।

৯০হার্জ সানলাইট ডিসপ্লে: ‘অপো এ১৮’ এ রয়েছে ৯০হার্জ সানলাইট ডিসপ্লে- যেটি উজ্জ্বল ও বড় স্ক্রিনে প্রাণবন্ত ও বর্ণিল দৃশ্য গ্রাহকদের উপহার দিয়ে থাকে। এছাড়া র‌্যাপিড রিফ্রেশ রেট এর মাধ্যমে প্রতিটি মুহূর্তে চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। ৩০০% আলট্রা ভলিউম ও অতুলনীয় স্পষ্ট অডিও: ইউজারের অডিও এক্সপেরিয়েন্সকে আরও বাড়িয়ে তুলতে অপো এ১৮ নিয়ে এলো আল্ট্রা ভলিউম মোড। এর মাধ্যমে অডিও শোনার ক্ষেত্রে অসাধারণ স্পষ্টতা পাবেন ইউজাররা, যা চাইলে ৩০০% পর্যন্ত বাড়ানো সম্ভব। কোলাহলমুখর পরিবেশ কিংবা সামাজিক অনুষ্ঠান, যেখানেই থাকুক না কেন, ইউজাররা বাইরের অতিরিক্ত শব্দ শোনা ছাড়াই এখন নির্বিঘ্নে তাদের কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

অসাধারণ ডিজাইনের অপশন এবং গ্লোয়িং ব্লু ও গ্লোয়িং ব্ল্যাক: স্টাইলে বৈচিত্র্য আনতে অপো এ১৮ দুটি অনন্য রংয়ে পাওয়া যাচ্ছে- গ্লোয়িং ব্লু ও গ্লোয়িং ব্ল্যাক। ইউজাররা এমন ডিজাইন বাছাই করতে পারেন যা তাদের ব্যক্তিত্ব ও পছন্দকে উপস্থাপন করে।

স্মার্টফোনের অভিজ্ঞতার ধারণাকেই বদলে দেবে অপো এ১৮ এর অসাধারণ সব ফিচারের সমন্বয়। ফটোগ্রাফিকে অনন্য করে তুলতে পারে এর ৫এমপি ফ্রন্ট ক্যামেরার ভাইব্র্যান্ট সেলফি এবং ৮এমপি এআই রিয়ার ক্যামেরা ও ২এমপি ডেপ্‌থ ক্যামেরা। বাড়তি সময় নিয়ে কন্টেন্ট দেখার আনন্দ পাওয়া যাবে এর ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির মাধ্যমে। একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬-ইঞ্চি স্ক্রিন ইউজারকে সহজ ট্রানজিশন ও ভাইব্র্যান্ট কালারে নিমগ্ন করে তুলবে।

অপো এ১৮ এর উদ্বোধন উদযাপনকে আরও বিশেষ করে তুলতে, এক্সক্লুসিভ ও’ফ্যান্‌স ফেস্টিভ্যাল অফার চালু করেছে অপো। অপো এ১৮ কিনলে গ্রাহকরা এক্সক্লুসিভ ও’ফ্যান্‌স ফেস্টিভ্যাল অনলাইন লটারির মাধ্যমে এ গিফটগুলো পাবেন। এসব গিফটের মধ্যে রয়েছে সাকিব আল হাসানের টি-শার্ট এবং অপো আইওটি গিফট যার মধ্যে রয়েছে- প্যাড, টিডব্লিউএস, এবং ঘড়ি। এই এক্সক্লুসিভ অফারগুলো অপো এ১৮ এর উদ্বোধনী পরিবেশে বাড়তি আনন্দ যোগ করবে। বিভিন্ন উদ্ভাবনী ফিচার ও এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে, বাংলাদেশে গ্রাহকদের জন্য স্মার্টফোন অব দ্য চয়েজ হতে যাচ্ছে অপো এ১৮। এ স্মার্টফোনটির মাধ্যমে স্মার্টফোনের ভবিষ্যতের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।