জীবনশৈলী – amadersomoy.net

দাম্পত্য জীবনের যে ৫ কথা অন্য কাউকে বললে সম্পর্ক নষ্ট হয়
ভালোবাসা, আস্থা ও বোঝাপড়ার ওপর ভর করেই গড়ে ওঠে বিবাহিত দম্পতির সম্পর্ক। সেই সম্পর্কের নিজস্ব কিছু ভেতরের গল্প থাকে। তবে অনেক সময় দেখা যায়, স্বামী-স্ত্রীর ভেতরের কথা বাইরে চলে যায় বন্ধু কিংবা পরিবারের কাছে। তাতে ক্ষতি হয় সম্পর্কের ভরসার।

মনোবিজ্ঞান বলছে – প্রতিটি দাম্পত্য সম্পর্কেরই কিছু সীমারেখা আছে, যা অতিক্রম করলে বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। যেনে নিন দাম্পত্যের কোন কোন বিষয়গুলো তৃতীয় ব্যক্তির জানা উচিত নয়।

১. সঙ্গীর দুর্বলতা কখনো শেয়ার করবেন না

যদি আপনার সঙ্গী আপনাকে কোনো ভয়, অনিশ্চয়তা বা ব্যক্তিগত সমস্যা বিশ্বাস করে বলেন, তবে তা কারও সঙ্গে শেয়ার করা উচিত না। কারণ, এগুলো অন্যের কানে গেলে সঙ্গীর আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। গবেষকরা একে বলেন ‘আবেগীয় নিরাপত্তার লঙ্ঘন’, যা সম্পর্কের ভেতরে ভরসাহীনতা তৈরি করে।

২. ঝগড়ার গল্প বাইরে বলা ঠিক নয়

প্রতিটি দম্পতির জীবনেই ঝগড়া হয়। কিন্তু সেই অভ্যন্তরীণ তর্ক বা মনোমালিন্য বাইরে বললে বন্ধু বা পরিবারের চোখে আপনার সঙ্গীর নেতিবাচক ইমেজ তৈরি হয়। পরে ঝগড়া মিটলেও সেই খারাপ ধারণা থেকে যায়। মনোবিজ্ঞানে এটাকে বলে ‘কনফার্মেশন বায়াস’।

এমন অবস্থায় অন্যরা কেবল আপনার সঙ্গীর নেতিবাচক দিকটাই দেখতে থাকবে। আপনাদের ঝগড়া মিটে গেলেও তারা এটা মনে রেখে দেবেন।

৩. টাকার ব্যাপারে বাড়তি সাবধানতা

আপনার সঙ্গীর আয়, ঋণ বা খরচের বিষয়ে কোনো তথ্য অন্যকে জানানো ঠিক নয়। কারণ টাকার ব্যাপারটা খুবই সংবেদনশীল। আর্থিক তথ্য ফাঁস হলে সঙ্গীর সম্মান ক্ষুণ্ণ হতে পারে, যা সম্পর্কেও অশান্তি ডেকে আনে।

৪. অন্তরঙ্গ মুহূর্ত ব্যক্তিগত থাকুক

বিবাহিত জীবনের কিছু মুহূর্ত শুধুই আপনাদের দুজনের জন্য। শারীরিক ঘনিষ্ঠতা বা প্রাইভেট কথাবার্তা অন্যকে জানালে সেটা সম্পর্কের ভেতরের আস্থা ও সম্মানকে নষ্ট করে।

৫. অতীতের ব্যক্তিগত ঘটনা বা পারিবারিক গোপনীয়তা

অনেক সময় সঙ্গী আপনাকে অতীতের কোনো কষ্ট বা পারিবারিক আঘাত শেয়ার করে থাকেন। এগুলো বাইরে বললে সেটি শুধু বিশ্বাসঘাতকতা নয়, বরং সম্পর্কের ভিত্তি নষ্ট করে দেয়।

গোপনীয়তা নাকি প্রাইভেসি?

মনোবিজ্ঞানীরা বলেন, গোপনীয়তা বা সিক্রেসি আর ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসি এক জিনিস নয়। প্রাইভেসি মানে হলো ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা, যা সুস্থ সম্পর্কের জন্য দরকারি। সিক্রেসি মানে হলো ইচ্ছে করে তথ্য লুকানো, যা অনেক সময় সম্পর্কের ভরসা কমিয়ে দেয়।

তাই সঙ্গীর সঙ্গে যত খোলামেলা থাকবেন, সম্পর্ক তত মজবুত হবে। তবে বাইরের মানুষের কাছে সব খুলে বলার প্রয়োজন নেই।

প্রতিটি দাম্পত্য জীবনেই ঝড়-ঝাপটা থাকে। কিন্তু সম্পর্কের ভেতরের সমস্যাগুলো বাইরের মানুষকে বলার আগে ভেবে দেখুন – এতে কি সম্পর্কের আস্থা নষ্ট হবে? প্রয়োজনে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য সান, ভেরিওয়েল মাইন্ড, মেরি জো রাপিনি

চকলেটের মিষ্টি ছোঁয়ায় বাড়বে ত্বকের উজ্জ্বলতা!
চকলেট কমবেশি সবাই পছন্দ করে। চকলেটে রয়েছে মনমাতানো সুগন্ধ ও ভরপুর পুষ্টিগুণ। শুধু স্বাস্থ্যের জন্য নয়, চকলেট ত্বকের জন্যও বেশ উপকারী। এটি ত্বকে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে সতেজ রাখে। কারণ, এতে রয়েছে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য করে। তাই ত্বকের যত্নে চকলেটের জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক কেন চকলেট ত্বকে ব্যবহার করবেন-

আর্দ্রতা ধরে রাখতে:

চকলেট ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তাই গোসলের সময় শাওয়ার জেল বা বডি ওয়াশের সঙ্গে সামান্য পরিমাণ কোকো পাউডার মিশিয়ে ব্যবহার করলে ত্বক সজীব ও আর্দ্র থাকবে। এছাড়া ১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ মধু, আধা কাপ ম্যাশ করা কলা, ১ টেবিল চামচ দই একটি বাটিতে নিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে ত্বক হবে মসৃণ ও সুন্দর হবে।

ত্বকে বয়সের ছাপ কমাতে:

অতিরিক্ত স্ট্রেস কিংবা দুশ্চিন্তা থেকে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে। ত্বকে বয়সের ছাপ পড়তে দিতে না চাইলে সাহায্য নিতে পারেন চকলেটের। ডার্ক চকলেট নানা ধরনের ভিটামিনে সমৃদ্ধ। ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকের বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে। ১ টেবিল চামচ ডার্ক চকলেট, ১ চিমটি দারুচিনি, ১ টেবিল চামচ অর্গানিক মধু বাটিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ এবং ঘাড়ে লাগিয়ে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন মাস্কটি ব্যবহার করলেই ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য বজায় থাকবে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে:

চকলেট ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। পরিমাণমতো দুধ, মধু এবং ওটমিলের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে মুখ এবং ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে একদিন মাস্কটি ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। ওটমিল ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করবে।

ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে:

ত্বকের রোদে পোড়া ভাব দূর করতেও চকলেট ব্যবহার করতে পারেন। চকলেট ত্বককে রোদের ক্ষতিকারক ইউ.ভি রশ্মি থেকে রক্ষা করে। এই সৌন্দর্যের উপাদানটিতে ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে নরম করে তোলে। ১ চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ কোকো পাউডার ও দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বকের রোদে পোড়া ভাব দূর হবে।

ত্বকের মৃত কোষ দূর করতে চকোলেটের স্ক্রাব ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ দুধ ১ চা চামচ টকদই, ১ চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে অল্প পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। চকলেট স্ক্রাব ত্বকের মৃত কোষ পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে।

তথ্যসূত্র: দ্য বিউটি সেইলর, টাইমস অব ইন্ডিয়া

ঠাট্টা করেও স্ত্রীকে যে পাঁচ কথা বলা অনুচিত
জঞ্জালে ভরা মিথ্যা এই শহরে সুখে সংসার করতে চাইলে মুখে হাসি থাকা চাই-ই চাই। একমাত্র সাবলীল আনন্দই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। নচেৎ, দৈন্য জীবনের ভারে ক্লান্ত হবে দাম্পত্য। হারিয়ে যাবে পরস্পরের প্রতি আকর্ষণ। অসম্ভব হবে একসঙ্গে থাকা।

তাই তো সম্পর্কের ক্যানভাসে রঙিন ফুল আঁকতে চাইলে একে অপরের সঙ্গে হেসেখেলে জীবনযাপন করতে হবে।

তবে মুশকিল হলো, কিছু পুরুষ এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফেলেন। তাই তারা দাম্পত্যের পরিসরে সব সময় হাসিঠাট্টা করতে চান। এই কাজটা করতে গিয়ে তারা স্ত্রীকে নিয়ে এমন কিছু মজার কথা বলে ফেলেন, যা নারী মনে তৈরি করে গভীর ক্ষত। যার ফলস্বরূপ স্বামীর সঙ্গে দূরত্বও বাড়িয়ে নিতে পারেন স্ত্রী।

তাই দাম্পত্যের পরিসরে ‘জোকস’ করার আগেও সাবধান হতে হবে। অবশ্যই ঝোঁকের বশেও এই পাঁচ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মজা করবেন না। নইলে কিন্তু কপালে নাচবে বিচ্ছেদের ফাঁড়া। চলুন জেনে নিই সেই পাঁচ কথা সম্পর্কে।

তোমার বাবার মতো খারাপ লোক নেই​

একটা মেয়ের কাছে তার বাবা হলেন সুপারহিরো। তাই বাবাকে নিয়ে কথা বলার আগে সচেতন হোন। মজা করেও শ্বশুরের নামে খারাপ কথা বলবেন না। নইলে কিন্তু ফেঁসে যাবেন। আপনার কথা স্ত্রীর বুকে গিয়ে পুরো শেলের মতো বিঁধবে। তখন ঠেলা সামলাতে পারবেন না। তাই আজ থেকে নিজের মুখে লাগাম পরানোর চেষ্টা করুন।

তুমি মোটা হয়ে যাচ্ছো​

মজা করেও স্ত্রীকে মোটা বলবেন না। এটা এক ধরনের বডি শেমিং, যা সব সময়ই নিন্দনীয়। সে যতই আপনি নিজের স্ত্রীকে বলুন না কেন! মনে রাখবেন, স্বামীর মুখে এহেন নিন্দাবাক্য শোনার পর স্ত্রীর মন থেকে ভালোবাসার প্রতিও বিশ্বাস উঠে যায়। তাই সম্পর্কের ভালো চাইলে নিজেকে আটকান বন্ধু।

তুমি কি বেশি বোঝো?​

মজার ছলে স্ত্রীকে সব বোদ্ধা বললেও কিন্তু মহা ফাঁসা ফেঁসে যাবেন। এই কথাটা বলার পরই দেখবেন স্ত্রীর মুখ ভার হয়ে গেছে। তিনি আর আপনার সঙ্গে একটা কথাও বলবেন না। এমনকি আপনার সঙ্গে এক ছাদের তলায় থাকতেও নারাজ হতে পারেন। তাই স্ত্রীর সব বিষয়ে কথা বললেও তাকে কটাক্ষ করবেন না। বরং চুপচাপ তার কথা শুনুন। এতেই দাম্পত্যে স্থিতাবস্থা বজায় থাকবে।

দুই পয়সা কামিয়ে দেখাও তো দেখি​

অনেক সময় স্বামীরা ঝোঁকের বশেই স্ত্রীকে এই কথাটা বলে দেন। হয়তো তারা কথাটা এভাবে বলতে চান না, তবে মুখ ফসকে বলে ফেলেন। তাতেই স্ত্রীর মনে তৈরি হয় ঘূর্ণিঝড়। এই ঝড়ের কবলে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় সংসারের চেনা পরিসর। তাই আর যাই করুন না কেন, স্ত্রীর উপার্জন নিয়ে হাসি-ঠাট্টা করা চলবে না। নইলে যে ফেঁসে যাবেন।

তোমার মতো অলস দেখিনি​

মহিলারা অলস অপবাদ ঘুণাক্ষরেও শুনতে চান না। বিশেষত, স্বামীর মুখ থেকে এই শব্দটা শুনলে তারা বিশেষভাবে চটে যান।

এমনকি মহিলাদের গ্রাস করে হীনম্মন্যতা। তাই সংসারকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে স্ত্রীকে খিল্লির মুডেও এই কথা বলবেন না। নইলে যে বড় ফাঁসা ফেঁসে যেতে হবে। এমনকি শান্ত দাম্পত্যে হানা দিতে পারে জটিল সমস্যা। তাই সাবধান হোন।

সম্পর্ক ভাঙার সময় এসেছে কখন বুঝবেন
ভালোবেসে একে অপরে সম্পর্ক তৈরি করে। সম্পর্কে যেমন সুখ আছে, তেমনই আছে বিচ্ছেদের কষ্টও। ভালোবাসার মানুষটিকে যেমন বলতে হয় সে কথা, তেমনই কোনো সম্পর্ক কখন আর ভালোবাসার নেই তাও বুঝতে হয়।

অনেক সম্পর্কেই তিক্ততা চলে আসে। এই রকম পরিস্থিতিতে সম্পর্কটা টেনে হিঁচড়ে আর না আগানোই ভালো। এতে দুজন আলাদা হয়েও সুখে থাকা সম্ভব। যদিও ভালোবাসলে কেউ কেউ খুঁজে পান না ইতি রেখাটি। তাই কীভাবে বুঝবেন এই সম্পর্ক থেকে কখন বেরিয়ে যাওয়াই এক মাত্র পথ? চলুন জেনে নেওয়া যাক-

১. যদি কেউ কোনো সম্পর্কে থাকাকালীন মানসিক বা শারীরিক নিগ্রহের শিকার হন, দ্বিতীয় বার না ভেবে বেরিয়ে আসুন। পুরুষ হন বা নারী, সঙ্গী যদি কোনো ভাবে মৌখিক, অর্থনৈতিক, শারীরিক বা মানসিক নিগ্রহ করেন তবে অবিলম্বে সম্পর্ক থেকে বেরিয়ে এসে সাহায্য নিন বিশেষজ্ঞদের।

২. ভালোবাসার ঠিক বিপরীত হলো নিরুত্তাপ থাকা। যদি সঙ্গীর ভালো-মন্দের ওঠা নামা বা দৈনন্দিন যাপন আপনার মনে কোনো রকম দাগ না কাটে তাহলে বুঝতে হবে সম্পর্কের কোথাও দূরত্ব তৈরি হয়েছে। এমনও হতে পারে আপনি যে কথাগুলো বলতে চাইছেন, শুনতে চাইছেন তা আপনার সঙ্গী কিছুতেই আর বুঝতে পারছেন না। যদি উল্টোটাও সত্যি হয়, তা হলে বুঝতে হবে বিচ্ছেদের সময় হয়তো এসে গিয়েছে।

৩. যদি দেখেন সম্পর্ক ধরে রাখতে নিজের মূল্যবোধ বিসর্জন দিতে হচ্ছে, তবে সেই সম্পর্কের থেকে বেরিয়ে আসাই ভালো। মূল্যবোধের সঙ্গে আপস করে সম্পর্ক টিকিয়ে রাখা আদপে নিজের কাছে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে চলার সামিল।

৪. এত কিছুর পরেও শেষ কথাটি হলো ভালোবাসা। মানুষ আর যাই বুঝুক না বুঝুক, ভালবাসার অনুভূতি আছে না নেই তা স্পষ্ট বুঝতে পারে। যদি দু’জনের কারো মধ্যে এই ভালোবাসা না থাকার অনুভূতি এসে থাকে, তাহলে সেই সম্পর্ক রাখারও বিশেষ মানে থাকে না। তবে মনে রাখতে হবে প্রত্যেকটি সম্পর্ক আলাদা। স্বতন্ত্র তার সমীকরণও। কাজেই এক সঙ্গে থাকা এবং না থাকা দুটি সিদ্ধান্তই নিন নিজের ও সঙ্গীর ভালো থাকার কথা ভেবেই।

শীতে ত্বক ভালো রাখতে যা করবেন!
লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতিতে শীতের হাওয়া বইতে শুরু করেছে। আর শীত আসার সাথে সাথে আমাদের ত্বকেও শুরু হয় পরিবর্তন। শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়া ত্বক নিয়ে বিড়ম্বনার শেষ থাকে না রুক্ষতার এই মৌসুমে। শীতে ত্বক প্রাণবন্ত রাখতে আয়ুর্বেদ পদ্ধতি অনুসরণ করতে পারেন। রুক্ষ ত্বকের প্রাকৃতিক প্রতিকার প্রদান করে বিভিন্ন ভেষজ। ত্বক পুনরুজ্জীবিত ও উজ্জ্বল করতে সাহায্য করে এগুলো। এই শীতে ত্বকের স্বাস্থ্য এবং জীবনীশক্তি বাড়াতে পাঁচটি সহজ আয়ুর্বেদিক প্রতিকারের ব্যাপারে জেনে নিন।

১। তেল মালিশ (অভঙ্গ)

শীতকালে ত্বকের যত্নের জন্য আয়ুর্বেদের একটি মৌলিক কৌশল হচ্ছে দৈনিক তেল মালিশ, যা অভঙ্গ নামে পরিচিত। গরম তিলের তেল, বাদাম বা নারিকেল তেল এই ম্যাসাজের জন্য ব্যবহার করা যেতে পারে। গোসলের আগে হালকা গরম তেল দিয়ে সারা শরীরে ম্যাসাজ করুন। এটি শুধুমাত্র ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে না, বরং রক্ত সঞ্চালন উন্নত করে এবং পেশীর টান থেকে মুক্তি দেয়। স্নায়ুতন্ত্রকেও শান্ত করে অভঙ্গ। কনুই এবং হাঁটুর মতো শুষ্কতা প্রবণ ত্বকে ভালো করে মালিশ করুন তেল। ত্বকের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি ক্লান্তি দূর করতেও সহায়ক অভঙ্গ।

২। হারবাল ফেস মাস্ক

প্রাকৃতিক উপাদানে তৈরি আয়ুর্বেদিক ফেস মাস্ক ত্বকের গভীরে পুষ্টি জোগাতে পারে। মধু এবং দই সমপরিমাণে মিশিয়ে একটি সহজ এবং কার্যকর মাস্ক তৈরি করে নিন। মধু ময়শ্চারাইজিং এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন। অন্যদিকে দই ত্বককে প্রশমিত করে এবং হাইড্রেট করে। মুখ এবং ঘাড়ে মাস্কটি ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্রতিকারটি আর্দ্রতা পূরণ করতে পারে ত্বকের। এছাড়া হলুদ, চন্দন এবং অ্যালোভেরার মতো অন্যান্য আয়ুর্বেদিক উপাদানগুলোও ব্যবহার করতে পারেন ত্বকে।

৩। ভেষজ চায়ে হাইড্রেটেড থাকুন

ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুষ্ক শীতের সময়ে। আয়ুর্বেদ ভেতর থেকে হাইড্রেটেড থাকার জন্য উষ্ণ ভেষজ চা পান করার পরামর্শ দেয়। আদা, দারুচিনির মতো ভেষজযুক্ত চা পান করুন। এগুলো কেবল উষ্ণতাই দেয় না, বরং প্রদাহবিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও রয়েছে। ভেষজ চা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে।

৪। ঘি দিয়ে পুষ্টিকর ডায়েট

আয়ুর্বেদ খাদ্য এবং ত্বকের স্বাস্থ্যের মধ্যে সংযোগের উপর জোর দেয়। খাদ্যতালিকায় ঘি বা ক্ল্যারিফাইড মাখন অন্তর্ভুক্ত করা শীতকালে ত্বকের জন্য উপকারী হতে পারে। ঘি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে এর, যা শুষ্কতা মোকাবেলায় সহায়তা করে। এছাড়া কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন ডায়েটে।

৫। ত্রিফলার সাহায্যে সুস্থ ত্বক

ত্রিফলা ডিটক্সিফাইং এবং পুনরুজ্জীবিত করার বৈশিষ্ট্যের জন্য পরিচিত। ঘুমানোর আগে কুসুম গরম পানির সাথে ত্রিফলা পাউডার মিশিয়ে খান। পাচনতন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করবে এটি। ফলে ভেতর থেকে সুস্থ থাকবে ত্বক। এছাড়া ত্রিফলা হজমে সাহায্য করে এবং টক্সিন নির্মূল করে।

যে পাঁচ কারণে ‘অভিজ্ঞ’ পুরুষের প্রেমে পড়েন নারীরা!
লাইফস্টাইল ডেস্ক : নারীদের মন আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা— দুইই নাকি সমান। কারণ এই দুয়েরই তল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তাই তো যুগে যুগে মনের কারবারিরা নারীদের অন্তরের মারপ্যাঁচ বোঝার চেষ্টা করে চলেছেন। সেই কাজে সবটা না হোক, কিছুটা সাফল্য তো মিলছেই।

তাই তো আজ একথা সহজেই বলে ফেলা যায় যে, নারীরা সবসময় নিজের থেকে ম্যাচিউর বা অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়ে যান। কিন্তু জানেন কি, কেন সমবয়সিদের ছেড়ে অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়েন নারীরা? এর কারণ একটি নয়, একাধিক। জানুন তেমনই পাঁচ কারণ সম্পর্কে।

নির্ভরতা মিলবে:

অভিজ্ঞ পুরুষরা জীবনের নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরই সাফল্যের শিখরে পৌঁছান। তাই তাদের সঙ্গে মেশার পর নারীরা মানসিক নির্ভরতা পান। তারা নিজের জীবনের নানা সমস্যা উতরে যাওয়ার জন্য এই মানুষটির অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেন। একবার এই কাজে সফলতা পেলেই মহিলাটির বুকে পুরুষটির নাম খদিত হয়ে যায়। তারপর শুরু হয় নতুন প্রেমপর্ব।

​অর্থনৈতিক নিরাপত্তাই প্রধান কারণ​:

মহিলারা এমন পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়তে চান, যার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। কারণ ঠকতে ঠকতে আজ মহিলারাও শিখে গেছেন যে শুধু প্রেম, ভালোবাসা দিয়ে সুখে সংসার করা সম্ভব নয়। বরং সুস্থ-সবল জীবনযাপনের জন্য টাকার প্রয়োজনই সবচেয়ে বেশি। পকেটে পয়সা থাকলে জীবনের সব সুখ কিনে নেয়া যায়। তাই তারা জীবনে সফলতার শীর্ষে থাকা সফল পুরুষের সঙ্গে মন দেয়া-নেয়া করতে চান।

নিরাপদে জীবন কাটানো যাবে:

২০২৩ সালে দাঁড়িয়েও আমাদের দেশের বেশিরভাগ মহিলাই নিরাপত্তার অভাব বোধ করেন। তাই তারা এমন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, যিনি তাদের সব রকমভাবে নিরাপত্তা দেবেন। এমনকি কোনো সমস্যায় পড়লে হাত ধরে খাদের কিনার থেকে তুলে আনবেন। এই কারণেই তারা সমবয়সি ছেলেদের তুলনায় অভিজ্ঞ পুরুষের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন।

মিলবে পূর্ণ স্বাধীনতা:

বয়স বাড়লে পুরুষের কাছে জীবনের জরুরি কিছু মূল্যবোধ পরিষ্কার হয়ে যায়। তাই তারা কোনো কিছুকেই মুষ্টিবদ্ধ করে রাখতে চান না। বরং সঙ্গীকে অপার স্বাধীনতা দিতেই ভালোবাসেন। তাই এই ধরনের পুরুষের সংস্পর্শে আসার পরই মহিলারা তাদের প্রেমে পড়ে যান। তাদের সঙ্গে জীবন কাটানোর জন্য উদগ্রীব হন।

​কেয়ার করেন​:

সমবয়সি পুরুষের কাছে মহিলারা তেমন একটা কেয়ার পান না। বরং ম্যাচিওর পুরুষরাই তার প্রেমিকার ছোট্ট ছোট্ট খারাপ লাগা ও ভালোলাগা নিয়ে অত্যন্ত সতর্ক থাকেন। এমনকি সঙ্গীকে খুশিতে রাখার জন্য তারা অনেকদূর পর্যন্ত যেতে পারেন। এই কারণেই মহিলাদের মন জিতে নেন অভিজ্ঞ পুরুষেরা।

চুলের পরিচর্যায় রসুন
লাইফস্টাইল ডেস্ক : রসুন কেবল খাবারের স্বাদ বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। এর রয়েছে আরো অনেক গুণ। জৈব গুণসম্পন্ন এই ঝাঁঝালো মশলাটি চুলের গোড়া মজবুত করে চুল ঝরে পড়া রোধ করে। এছাড়াও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে। রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

প্রস্তুত প্রণালী:

রসুনের কয়েকটি কোয়া রস করে নিন। এক টেবিল চামচ রসুনের রসের সঙ্গে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে চুলের গোড়ায় ম্যাসাজ করে লাগান। মাথায় এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। পরে কন্ডিশনার ব্যবহার করুন।

চুলের যত্নে ঘরেই বানান অ্যালোভেরা শ্যাম্পু
লাইফস্টাইল ডেস্ক : যতদিন যাচ্ছে বাড়ছে চুলের নানা সমস্যা। নামিদামী বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও কোনও কাজ হচ্ছে না। এ সমস্যাটা এখন অনেকেরই হচ্ছে। সমাধানে বেছে নিতে হবে অন্য উপায়। চুলের সমস্যা মেটানোর জন্য অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে এবং তার মধ্যে একটি হলো অ্যালোভেরা জেল।

অ্যালোভেরা জেল প্রাকৃতিক এজেন্ট হিসেবে বিবেচিত হয়। যা ত্বক ও চুলকে ভেতর থেকে সুস্থ করে রাখে। এতে উপস্থিত পুষ্টিগুণ এবং বৈশিষ্ট্য চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অনেকেই তাই চুলের জন্য অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করেন। তবে জানেন কি এসব বাজার চলতি অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার না করে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই শ্যাম্পু। এতে পয়সাও বাঁচবে আর ফলও ভালো পাবেন। আসুন জেনে নেওয়া যাক কী করে বানাবেন এই শ্যাম্পু এবং এর উপকারিতা সম্পর্কে।

তৈরি করবেন যেভাবে-

অ্যালোভেরা জেল শ্যাম্পু তৈরি করতে প্রথমেই একটি পাত্রে অ্যালোভেরার পাল্প বের করে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি গরম করুন। এরপর এতে অ্য়ালোভেরার পাল্প দিন। এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল এবং জোজোবা তেল যোগ করুন এবং ভালভাবে মেশান। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। ঠান্ডা হওয়ার পরে, এটি একটি বোতলে রাখুন এবং প্রয়োজন মতো এই শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।

ঘরে তৈরি অ্যালোভেরা জেল শ্যাম্পুর উপকারিতা-

১. স্ক্যাল্পের চুলকানি: স্ক্যাল্পে চুলকানি বর্ষায় একটি সাধারণ সমস্যা। আবহাওয়ায় উপস্থিত আর্দ্রতা ও ময়লা মাথার ত্বকে জমে তা খুশকিতে রূপ নেয়। খুশকির কারণে ধীরে ধীরে মাথায় চুলকানি হয়। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই শ্যাম্পু। অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চুলকানি কমাতে কাজ করে।

২. চুলের বৃদ্ধি:

অ্যালোভেরা জেল পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। একই সঙ্গে এই শ্যাম্পুতে ভিটামিন ই রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই শ্যাম্পু সঠিকভাবে ব্যবহার করলে চুলের দৈর্ঘ্য দ্রুত বাড়তে থাকে।

৩. চুলের জেল্লা ফেরে:

অ্যালোভেরা জেল শ্যাম্পুর বিশেষত্ব হলো এটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করে। সপ্তাহে দুবার এই হারবাল শ্যাম্পু অবশ্যই ব্যবহার করুন। ফল পাবেন।

ময়শ্চারাইজার ছাড়াই বাড়ানো যায় ত্বকের আর্দ্রতা
লাইফস্টাইল ডেস্ক : রোজ মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন হয়? ত্বকের যত্নে এতটুকুও না করলে কম বয়সেই বলিরেখা পড়ার ভয় ? এ সব কথা তো জানাই। কিন্তু কোন ময়শ্চারাইজার কিনবেন, আপনার ত্বকের জন্য কোনটি বেশি ভাল, তা জানবেন কী ভাবে? আবার সেই ময়শ্চারাইজার ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হওয়ার ভয়?

যদি এইসব চিন্তার ভয়ে নতুন ময়শ্চারাইজার বেছে না থাকেন, তবে ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন। তাতে কেনা ময়শ্চারাইজারের থেকে কম কাজ হবে না, বরং বেশিই হবে এবং ক্ষতির ভয় কমে যাবে।

তবে কী কী ধরনের জিনিস দিয়ে করা যায় নিজের রূপচর্চা?

দুধ :

প্রদাহ দমন করার ক্ষমতা আছে দুধে। একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিয়ে তা ভাল ভাবে মুখে বুলিয়ে নিন। তার পর কিছু ক্ষণ মুখে সেই দুধ শুকোতে দিন।

তেল:

নারকেল তেল হোক কিংবা অলিভ অয়েল, যে কোনও তেলই ত্বকে লাগানো যেতে পারে। তাতে বাড়বে মুখের আর্দ্রতা।

মধু:

মধুতে রয়েছে অনেকটা পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট। রয়েছে ব্যাক্টিরিয়া নাশ করার ক্ষমতাও। মুখে ভাল ভাবে মধু লাগালে তা লোমকূপের ময়লা পরিষ্কার করে দেয়। সরাসরি মুখে মধু দেওয়া যেতে পারে। তা ছাড়াও দুধের সঙ্গে একটু মধু আর লেবুর রসও মেশানো যেতে পারে।

দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে যেসব মিথ্যায় ক্ষতি নেই!
লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য কমবেশি সবার মাঝেই হয়। এতে নাকি সম্পর্ক আরো মজবুত ও মধুর হয়, এমনই মত সম্পর্কবিদদের।

তবে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করা মোটেও ঠিক নয়, এতে সম্পর্কে তিক্ততা বাড়ে। যা বিচ্ছেদের কারণও হতে পারে।

তাই ছোটখাটো কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রী উভয়েরই সতর্ক থাকা উচিত। একে অন্যের প্রতি সম্মান ও বিশ্বাসই কিন্তু সম্পর্কের মূলত ভিত্তি, তাই এ দুটো বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে দম্পতির মধ্যে। তাহলেই অশান্তি কমে যায় সংসারে।

তবে অনেকে সত্যি বলতে গিয়েও আবার বিপদে পড়ে যান। সেক্ষেত্রে কিছু মিথ্যা আছে যা বললে সঙ্গী আপনার প্রতি রাগ করবেন না বরং আরো ভালোবাসবেন। আসলে কখনো কখনো একটি মিথ্যা সঙ্গীর আবেগকে আঘাত করা থেকে বাঁচায়। যেমন-

সঙ্গীর দেওয়া উপহারের প্রশংসা করুন:

আপনার সঙ্গী যদি আপনাকে একটি উপহার দিয়ে থাকে, তাহলে তার প্রশংসা করুন। আপনার হয়তো সেই উপহারটি মোটেও পছন্দ হয়নি, তবুও সামনের ব্যক্তির অনুভূতির প্রশংসা করুন। তার প্রশংসা করুন ও ধন্যবাদ জানান।

সঙ্গীর মনোবল বাড়ান:

সঙ্গীকে শুধু বলুন, ‘তুমি সবকিছু দারুণভাবে সামলাচ্ছো’। এই লাইন সঙ্গীর মনোবল বাড়াতে পারে। একজন মানুষ অফিস-সংসার সামলে হয়তো বাড়তি অনেক কাজই সেরে উঠতে পারেন না।

ওই পরিস্থিতিতে আপনি যদি একটু প্রশংসা করেন, তাহলে সামনের মানুষটির ভালো লাগবে ও নতুন করে কাজের মনোবল বাড়বে।

খাবারের প্রশংসা করুন:

সঙ্গী যদি ভালোবেসে নতুন কিছু রান্না করেন, তাহলে ওই রান্না ভালো না হলেও তার প্রশংসা করুন। তার প্রচেষ্টার সাধুবাদ জানান।

খাবারে কিছু ঘাটতি থাকতেই পারে। তবে আপনি যদি সেই অভাবকে উপেক্ষা করেন ও খাবারের প্রশংসা করেন তাহলে আপনার সঙ্গী তা পছন্দ করবেন। অন্যদিকে যদি রেগে যান তাহলে অশান্তি বাঁধবে।

সাজগোজের প্রশংসা করুন:

সঙ্গী যদি একটু সাজগোজ করে আপনার সামনে দাঁড়ায় তাহলে তার প্রশংসা করুন। তার নতুন স্টাইল ও সাজ নিয়ে কখনো মজা করবেন না। বরং তার প্রশংসা করুন ও তাকে সুন্দর দেখাচ্ছে সেটি বলুন।

তোমাকে মিস করি:

সঙ্গীকে হয়তো আপনি সব সময় মিস করেন না, তবে এ কথাটি কখনো তার সামনে ভুলেও বলবেন না। এর পরিবর্তে তাকে বলুন ‘আমি তোমাকে সব সময় মিস করি’। তাহলে সঙ্গী আপনার ভালোবাসা অনুভব করবেন। এতে করে অনেক সময় বড় বড় সমস্যাও মিটে যেতে পারে।

সূত্র: আজতাক.ইন