জাতীয় – amadersomoy.net

জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
ঢাকা: ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

টাঙ্গাইল: সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মাথায় নিজ জেলা টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন জাহানারা পারভীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদ্য জারিকৃত নীতিমালায় নিজ বা জীবনসঙ্গীর জেলায় পদায়নে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের সুপারিশে এ বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ডাকঘরের লেটার রাইটার

জানা গেছে, এলজিইডির কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাতে এবং স্থানীয় প্রভাব ও স্বার্থের সংঘাত এড়াতে চলতি বছরের ২ জুলাই একটি নীতিমালা জারি করে সরকার। তবে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মাথায় সরকারি প্রজ্ঞাপন ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী পদে বদলি হন জাহানারা পারভীন। অথচ সরকারি নথি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় তার ও তার স্বামী শামছুল বারীর স্থায়ী বাসস্থান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহানারা পারভীন গত বছরের ১৬ মে টাঙ্গাইল জেলা কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। তার স্বামী স্থানীয় বাসিন্দা হওয়ায় সে সময় টাঙ্গাইলে নামে-বেনামে ঠিকাদারি ব্যবসা শুরু করেন এবং স্ত্রীর পদের প্রভাব খাটিয়ে নানা সুযোগ-সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে চলতি বছরের ১৪ মে সিনিয়র সহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে জাহানারা পারভীন ঢাকা এলজিইডি সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। কিন্তু সেখানে দুই মাস পার না হতেই রহস্যজনকভাবে আবারও তাকে নিজের জেলায় ফিরিয়ে আনা হলো।

এর আগে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. কাওসার আলম এবং নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামানকে তাদের নিজ জেলায় পদায়ন করা হয়েছিল। তবে নীতিমালার পরিপন্থী হওয়ায় সমালোচনার মুখে পরবর্তীতে সেই আদেশ বাতিল করে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির একাধিক কর্মকর্তা দাবি করেন, এ বদলি ও পদায়নের পেছনে আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব কাজ করেছে। এছাড়া জাহানারা পারভীনের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে তদবিরের জন্য নিয়মিত ঢাকা যাতায়াত, টেন্ডারে অনিয়ম এবং স্বামীর মাধ্যমে বেনামে ঠিকাদারি করারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির বর্তমান নির্বাহী প্রকৌশলী কামরুলুজ্জামান বলেন, দলীয় প্রভাব খাটিয়ে একটি চক্রের মাধ্যমে এ বদলি করা হয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী নিজ জেলায় কাজ করার সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরকারি নীতিমালা মেনে চলা জরুরি। এ পদে নিরপেক্ষ অন্য কাউকে দায়িত্ব দিলে সরকারি নীতিমালার মর্যাদা বজায় থাকবে।

দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর
ঢাকা: ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় এইচআরডব্লিউ। বিবৃতিতে গুম প্রতিরোধে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, গত ১২ জুলাই দেওয়া হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে ৩০ বছর বয়সি মিরাজ শেখের নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্ত করা প্রয়োজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সর্বশেষ তাকে কোস্ট গার্ডের হেফাজতে দেখা গিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার সরকারের সময় জোরপূর্বক গুম ব্যাপক মানবাধিকার সংকটে পরিণত হয়েছিল।

এ প্রেক্ষাপটে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনকারী অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করে।

ওই অধ্যাদেশে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা এবং আদালতের অনুমতি ছাড়াই যেকোনো আটককেন্দ্র পরিদর্শনের অধিকার কমিশনকে দেওয়া হয়েছিল।

তবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার অধ্যাদেশটি নবায়ন বা স্থায়ী আইনে রূপ দেয়নি। ফলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারিয়েছে।

সরকার নতুন একটি আইন প্রস্তাব করেছে, যাতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনের কাছ থেকে প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে হাজারো মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। সাম্প্রতিক ঘটনাটি প্রমাণ করে, কার্যকর সংস্কার না হলে এ ধরনের ঘটনা আবারো ঘটতে পারে।

নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে এ ধরনের অপকর্ম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া নতুন সরকারের উচিত যথাযথ সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করা।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনী বা তাদের নির্দেশে পরিচালিত ব্যক্তিদের মাধ্যমে কাউকে আটক বা অপহরণের পর তার আটকের বিষয়টি অস্বীকার করা কিংবা তার অবস্থান গোপন রাখাকে জোরপূর্বক গুম হিসেবে গণ্য করা হয়।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জোরপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়। ওই কনভেনশন অনুযায়ী, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।

এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল রাতে একাধিক প্রত্যক্ষদর্শী সুন্দরবনের কাছে মোংলার জয়মণির ঘোল এলাকায় জেলে মিরাজ শেখকে কোস্ট গার্ডের সদস্যরা আটক করে একটি স্পিডবোটে তুলে নিয়ে যেতে দেখেছেন।

পরদিন মিরাজের পরিবারের সদস্যরা মোংলার দিগরাজে কোস্ট গার্ড কার্যালয়ে গেলে প্রথমে তাদের জানানো হয়, ‘মিরাজ একটি অভিযানে’ রয়েছেন এবং বিকেলে আসতে বলা হয়। পরে গেলে কর্তৃপক্ষ জানায়, মিরাজ কখনোই সেখানে ছিলেন না।

২১ এপ্রিল যে চায়ের দোকানের সামনে থেকে মিরাজকে আটক করা হয়েছিল বলে অভিযোগ, সেই দোকানের মালিক জানান, নিজেকে কোস্ট গার্ডের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে মিরাজের রেখে যাওয়া মোটরসাইকেল নিয়ে যান। পরদিন কোস্ট গার্ড সদস্যরা সেটি আবার ফিরিয়ে দেন।

মিরাজের পরিবারের আইনজীবী মুজাহেদুল ইসলাম শাহীন এইচআরডব্লিউকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কীভাবে এবং কখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তারা বলেছেন, কোস্ট গার্ডের সদস্যরাই তাকে নিয়ে গিয়েছিলেন।’

মিরাজের পরিবার অভিযোগ দায়ের, সংবাদ সম্মেলন এবং সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো সুরাহা পায়নি। পরে তার বাবা হাইকোর্টে হেবিয়াস করপাস আবেদন করলে গত ১২ জুলাই আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ দিনের মধ্যে মিরাজকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

অন্যদিকে, কোস্ট গার্ডের পশ্চিম জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বারবার দাবি করেছেন, মিরাজকে কোস্ট গার্ড আটক করেনি এবং তার সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

এইচআরডব্লিউ বলছে, ঘটনাটি অতীতের গুমের ঘটনাগুলোর পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশনের হিসাবে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১ হাজার ২৮২ জন কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত গোপন কোনও স্থানে আটকে থাকার পর ফিরে আসেন। কমপক্ষে ২৫১ জন আর কখনও ফিরে আসেননি এবং তাদের মৃত বলে ধারণা করা হয়। এছাড়া আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কমিশনের মতে, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।

কমিশনের তদন্ত প্রতিবেদনে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, গোপন আটককেন্দ্রগুলোতে ব্যাপক ও পরিকল্পিত নির্যাতনের আলামত পাওয়া গেছে।

সবচেয়ে আলোচিত গুমের ঘটনাগুলোর একটি হলো ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান)-এর ঘটনা। ২০১৬ সালের আগস্টে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায় এবং টানা আট বছর বন্দি রাখা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি বলেন, ‘আট বছর সূর্যের আলো দেখিনি। মনে হতো, যেন আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে।’

আরমানের গুমের ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর একটি। এ মামলায় র‍্যাবে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ১০ জন কর্মরত কর্মকর্তাও আসামি।

এইচআরডব্লিউ জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করেছিল। এ দুটি অধ্যাদেশ কার্যকর থাকলে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর সুযোগ থাকত।

কিন্তু নবনির্বাচিত সরকার এসব অধ্যাদেশের মেয়াদ শেষ হতে দেয়। নতুন প্রস্তাবিত আইনে গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব পুলিশের হাতেই রাখা হয়েছে। মানবাধিকার কমিশন কেবল সংশ্লিষ্ট বাহিনীর প্রধান বা সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে। পাশাপাশি কমিশনের সদস্য নিয়োগ ও বিধিমালা প্রণয়নে সরকারের প্রভাব বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে বলে জানায় এইচআরডব্লিউ ।

মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘সরকারের উচিত প্রস্তাবিত আইন সংশোধন করে মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের ক্ষমতা পুনর্বহাল করা। পুলিশের ওপরই তদন্তের দায়িত্ব রেখে দিলে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনীয় প্রতিরোধও তৈরি হবে না।’

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
ঢাকা: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১৯ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববার (২০ জুলাই) তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী ( রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।

তিনি ওই পোস্টে আরও লেখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৩টি নদীর ৪টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ (২০ জুলাই) সোমবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাপাউবো জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়। আর ভারতের মেঘালয়ের উইলিয়ামনগরে সর্বোচ্চ ৩৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলেও পরিস্থিতির অবনতি হতে পারে। সাঙ্গু নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন পর চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পাউবো ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। তিনি আরও জানান, একই দিন সকাল ৬ টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই রাত ১০টায় তিস্তা নদীর পানির সমতল বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠে ৫২ দশমিক ২৫ মিটারে পৌঁছেছিল। টানা প্রায় ১৫ ঘণ্টা পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশাচাপানী, ঝুনাগাছচাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, ৪ বিষয়ে ব্যাখ্যা দাবি
ঢাকা: দুর্নীতির একাধিক মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে আইনি ও কারিগরি বিষয়ে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানিয়েছে, প্রায় পাঁচ দিন আগে দুবাই পুলিশের পাঠানো চিঠিটি বাংলাদেশে পৌঁছেছে। বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহায়তায় চিঠির জবাব প্রস্তুত করছে দুদক।

বেনজীর আহমেদের প্রত্যর্পণ-সংক্রান্ত নথিপত্র সমন্বয়ের দায়িত্বে থাকা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বলেন, “চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুত জবাব পাঠানো গেলে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে।

পরে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তার প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন করে। দুদকের প্রস্তুত করা প্রায় ১৪৪ পৃষ্ঠার নথি আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক চ্যানেলে দুবাইয়ে পাঠানো হয়। ওই নথিতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণ এবং প্রত্যর্পণের প্রয়োজনীয় আইনি কাগজপত্র সংযুক্ত ছিল। প্রায় এক মাস পর সেই আবেদনের জবাব দিয়েছে দুবাই পুলিশ। বর্তমানে বেনজীর আহমেদ দুবাইয়ের একটি কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুবাই পুলিশ বাংলাদেশ সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—বাংলাদেশ কোন আইনের ভিত্তিতে এবং কী পদ্ধতিতে বেনজীর আহমেদকে ফেরত নিতে চায়। কারণ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ বিষয়ে কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই।

এ ছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি, পরোয়ানার কার্যকারিতা এবং পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে—এসব বিষয়েও ব্যাখ্যা চেয়েছে দুবাই কর্তৃপক্ষ।

আওয়ামী লীগ সরকারের সময়ে বেনজীর আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পরে ২০২৪ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়। তদন্ত চলাকালে ২০২৪ সালের ৪ মে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন।

এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২৫ সালের ২২ এপ্রিল দুদকের আবেদনের ভিত্তিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

দুদকের তথ্য অনুযায়ী, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার ও জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলমান।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ক্ষেত্রে তার কয়েকজন সাবেক সহযোগীর দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবসায়িক ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তারা দুবাই পুলিশকে তথ্য দেন। পরে একটি শপিং মল থেকে তাকে আটক করা হয়। এ ক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিশ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিও দুবাই পুলিশের বিবেচনায় ছিল বলে জানা গেছে।

বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা: বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, গবেষণা ও মানোন্নয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী ‘ইকোকার্ডিওগ্রাফি ও কার্ডিওমায়োপ্যাথি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাফিউদ্দিন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আহ্বায়ক কমিটিতে অধ্যাপক আহসান হাবিবকে আহ্বায়ক, ডা. কামরুল হুদা মো. সোহেলকে প্রথম যুগ্ম আহ্বায়ক, ডা. লোহানী মো. তাজুল ইসলামকে সদস্যসচিব, ডা. হারুনুর রশিদ খান রাকিবকে কোষাধ্যক্ষ, ডা. জাফর ইকবাল জামালিকে প্রথম যুগ্ম সদস্যসচিব এবং ডা. আবু ফয়েজ মো. মতিউর রহমান আজাদকে দ্বিতীয় যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, নবগঠিত এ সংগঠন দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার গুণগত মান উন্নয়নে সোসাইটিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ রবিবার (৩০ নভেম্বর) সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা; বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা; এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন।

এছাড়াও নৌবাহিনীর এই মহড়ায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।

এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ/পরোক্ষভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিষ্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভূক্ত ছিল। চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ্ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌকমান্ডোদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল।

নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। মহড়ার সফল সমাপ্তিতে আগত সম্মানিত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।

টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা
ঢাকা: বাংলাদেশের টেকসই পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নাগরিকদের অভ্যাস পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়া হাসান।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “সাদা পাথরের ঘটনার ক্ষেত্রে প্রচণ্ড জনমত সরকারের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। তাই জনসচেতনতা গড়ে তোলা জরুরি, আর এর জন্য প্রয়োজন সঠিকভাবে আইন প্রয়োগ।”

তিনি আরও বলেন, “মনস্তাত্ত্বিক আচরণের দিক থেকে টেকসই মনোভাব গড়ে না তুললে পরিবেশকে টেকসই করা সম্ভব নয়। দেশের পরিবেশের উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি একদিনে সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ এবং বাংলাদেশে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নাইওকা মার্টিনেজ।

নীতিনির্ধারক, শিল্পখাতের নেতৃত্ব, তরুণ উদ্ভাবক ও উন্নয়ন সহযোগীদের একই মঞ্চে এনে পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে আলোচনার জন্য এই কনক্লেভের আয়োজন করা হয়।