গসিব – amadersomoy.net

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী
গত ৪ আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে প্রায় ১০ বছর পর একই মঞ্চে দেখা হয় ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। অনুষ্ঠানে কখনও তাদের গলায় শোনা গেছে অভিমানের সুর, আবার কখনও উঠে এসেছে দেবের ফ্লার্টিং। শেষ পর্যন্ত একসঙ্গে নাচতেও দেখা গেছে তাদের।

এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তাতে সমালোচনার নিশানায় পড়েন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

এদিকে গত ১৩ আগস্ট, ছবির মুক্তির আগের দিন দেব ও শুভশ্রী একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যান। লাল শাড়ি ও পাঞ্জাবিতে তাদের একসঙ্গে দেখে ফের শুরু হয় আলোচনা-সমালোচনা। এর ফলে ফের প্রশ্ন ওঠে রুক্মিণী ও রাজকে নিয়েই।

সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন দেব। এবার মুখ খুললেন রুক্মিণী।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নায়িকা বলেন, ‘আমি ভীষণ মজার মানুষ। হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তা ছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’

দেব-শুভশ্রীর এই রিইউনিয়ন তথা মিলনমেলা নাকি ভালোভাবে নেননি- এমনটা ধারণা নেটিজেনদের। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। বলেন, ‘ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিক ভাবে অনেকটা পিছিয়ে।’

অনেক নায়িকাই টিকটক করে, আমি একা নই: দীঘি
বিনোদন ডেস্ক: শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, অনেক নায়িকা করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে? নায়িকাদের এটা মানায় না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামপ্রীতি নিয়ে প্রশ্নে বিরক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

দীঘি আরও বলেন, সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। তার কারণ হচ্ছে, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াবো এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়ত ছোট করে একটা টিকটক করে ফেলি।

কেন নিয়ম ভঙ্গ করে ক্যাটরিনার ঠোঁটে চুমু শাহরুখের?
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। আট হোক কিংবা ৮০ প্রায় সব বয়সী নারীই রয়েছেন তার ভক্তের তালিকায়। তবে শাহরুখের একটা নিয়ম রয়েছে তিনি পর্দায় চুমু খাবেন না। যাকে বলে ‘নো কিসিং পলিসি’। যার নড়চড় হয়নি এত বছরের কেরিয়ারে। কিন্তু সেই নিয়মভঙ্গ হয় ৪০তম ছবি ‘যব তক হ্যায় জান’-এর সময়।

আনন্দবাজারের খবরে বলা হয়, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত এই ছবিতেই এত বছরের মেনে চলা নিয়ম ভাঙলেন অভিনেতা। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। পরিচালক যশ চোপড়ার শেষ ছবি এটি। এই ছবির জন্যও প্রথমে আপত্তি থাকলেও পরে অবশ্য ক্যাটরিনার ঠোঁটে‌ ঠোঁট ছোঁয়ান অভিনেতা।

এ বিষয়ে শাহরুখ খান বলেন, শুটিং সেটে প্রায় ১০০ মানুষের সামনে এ ধরনের দৃশ্যে অভিনয় কতটা বিব্রতকর ছিল তা জানিয়েছিলাম। প্রথমে অবশ্য আদিত্য চোপড়া ও যশ চোপড়া দু’জনেই বলেন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে না। পরে আমাকে বাধ্য করেন তারা। এ ছাড়াও পারিশ্রমিকও দেন।

যদিও তার পর এখনও পর্যন্ত কোনও ছবিতে অন্য কোনও নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি শাহরুখকে।

প্রসঙ্গত, যে কোনও ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আগে দুটো শর্ত রাখেন শাহরুখ। এক তিনি ঘোড়ায় চড়তে পারবেন না। দ্বিতীয়ত, পর্দায় চুম্বন করবেন না।

সমকামীতার অভিযোগে যা বললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী আনজুম ফাকিখ। ‘এক থা রাজা এক থি রানী’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, আনজুম সমকামী। কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে।

অভিনেত্রী শ্রদ্ধা আরিয়ার সঙ্গে তোলা আনজুমের কিছু ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, শ্রদ্ধার হাত আনজুমের বুকের ওপরে। মূলত, এসব ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে— আনজুম সমকামী। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন আনজুম।

টাইমস অব ইন্ডিয়া আনজুম বলেন, ‘মানুষ মনে করছেন আমি নারীদের প্রতি আগ্রহী। এ কথা শুনতে পছন্দ করি। কিন্তু এটা (সমকামী) আমি নই। আর এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই।’

ব্যাখা করে আনজুম বলেন, ‘আমি আমার বান্ধবীদের খুব কাছের মানুষ। কখনো কখনো গালের পরিবর্তে আমি তাদের ঠোঁটে ঠোঁট রাখি। আর মানুষ মনে করে আমি মেয়েদের প্রতি আগ্রহী। কিন্তু এরকম কিছু না। আমি আমার বান্ধবীদের অনেক ভালোবাসি।’

নোবেল প্রতিদিন ৪ লাখ টাকার মাদক নেন, দাবি প্রাক্তন স্ত্রীর
বিনোদন ডেস্ক: নোবেল মানেই চর্চা। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। গায়কের স্ত্রী মেহরুনা সালসাবিল মাহমুদের সঙ্গে সম্পর্ক নিয়ে তর্জার শেষ নেই৷ দিনকয়েক আগেই গায়কের সঙ্গে আইনি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তিনি। যদিও বহুবার নোবেলের সঙ্গে কথা বলে সবটা ঠিক করার চেষ্টা করেছিলেন। নেশা ছাড়লেও সংসার করতে রাজি ছিলেন, কিন্তু রাজি হননি গায়ক। এবার নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নোবলের প্রাক্তন স্ত্রী৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালসাবিল দাবি করলেন, প্রতিদিন নোবেলের মাদক লাগে প্রায় চার লাখ টাকার। যা শুনে চোখ কপালে উঠেছে ভক্তদের। কোথা থেকে এত টাকা পান, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘নোবেল মঞ্চে ওঠার আগে নিয়ম করে নামাজ পড়ত। এমনকি সারেগামাপার অনুষ্ঠানেও সবাইকে বসিয়ে রেখেও নামাজ পড়েছে। হঠাৎ করে কী করে এতটা বদলে গেল! শারীরিক সমস্যা হলে আলাদা বিষয়, নেশার জন্য ও পুরোপুরি এমনটা হয়ে গেল। আমি নিজেই ওকে চিনতে পারছি না।’

নোবেলকে বিচ্ছেদের নোটিশ পাঠানোর পরই বেড়েছে বিপত্তি। গায়কের প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পর থেকেই একের পর এক হুমকি ফোন পাচ্ছেন তিনি। বেশি কথা বললে দু-মিনিটের মধ্যে গুম করে দেওয়া হবে তাকে। এমন হুমকি কলও এসেছে একাধিকবার।

দেহব্যবসার অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
বিনোদন ডেস্ক : দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেপ্তার করা হয়েছে। ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তা ছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন আরতি দেহব্যবসার র‌্যাকেট পরিচালনা করেন। তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন। আরতি দুজন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। কিন্তু বিনিময়ে ৬০ হাজার রুপি দাবি করেন।

মনোজ সুতার বলেন, ‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দুজন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।’

এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েক দিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।

সূত্র : মিড-ডে

বলিউডে প্রতিটা মুহূর্তে নিজেকে বিক্রি করতে হবে: রাধিকা
বিনোদন ডেস্ক : ভারতের সাহসী চলচ্চিত্র অভিনেত্রী রাধিকা আপ্তে। সব ধরনের চরিত্রে সাবলীল তিনি। সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা ফটোশুটের কারণে প্রায়ই আলোচনায় আসেন। শুক্রবার (১৪ এপ্রিল) তার অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর প্রচারে এসে বলিউড নিয়ে মুখ খুললেন রাধিকা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাধিকা বলেন, ‘বলিউড জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাতিলকে সহ্য করে নেওয়া। নিজের পায়ে দাঁড়ানো, নিজের পক্ষে দাঁড়ানো। সব ঠিক আছে— এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। দিন শেষে এটা বুঝতে হবে এটা একটা ব্যবসা। কোনো কিছুই ব্যক্তিগতভাবে নিলে চলবে না। প্রতিটা মুহূর্তে নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেকে বিক্রি করতে হবে। এ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই। ’

এর আগেও রাধিকা নানান সমালোচনার মুখে পড়েন। কিন্তু নিন্দুকের কথা কানে তোলার মানুষ তিনি কখনও ছিলেন না। যে কারণে ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট বিড়ম্বনা সয়েও ১৭ বছর পাড় করে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গায়ের রং এমনকি শারীরিক গড়নের কারণে ফসকে গেছে একাধিক সিনেমা। তারপরও আত্মবিশ্বাস হারাননি তিনি।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘বাহ! লাইফ হো তো অ্যাইসি’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন এ অভিনেত্রী। শোর ই দ্য সিটি, কাবালি, ফোবিয়া, বাদলাপুর, মাঝি-দ্য মাউন্টেনম্যান এবং স্বল্পদৈর্ঘ্য অহল্যা সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেন রাধিকা।

মাদক বহনের অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক: ফের বলিউডে খারাপ খবর। সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ‘সড়ক-টু’ সিনেমাযর সুপরিচিত অভিনেত্রী ক্রিসান পেরেইরাকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়েছে।

শারজাহ বিমানবন্দরে নামা মাত্রই ক্রিসানের কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্য। এরপর তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশি হেফাজতে পাঠিয়ে দেয়। অন্যদিকে তার পরিবার জানিয়েছে, তাদের মেয়ে সম্পূর্ণ নির্দোষ। তিনি কোনো অহেতুক মামলার শিকার।

ক্রিসানের ভাই ক্যাভিন বলেছেন, ‘আমরা গত দুই সপ্তাহ মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি। আমার বোন নির্দোষ। কোনো ড্রাগ চক্রের দ্বারা আমার বোনকে ফাঁসানো হয়েছে।’

অভিনেত্রীর পরিবার আরও জানিয়েছে যে, ক্রিসান শারজাহ বিমানবন্দরে অবতরণের পর থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে সক্ষম হয়নি। ভারতীয় কনস্যুলেট ৭২ ঘন্টা পর ক্রিসানের পরিবারকে জানিয়েছে যে, অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছেন, তিনি এই মুহূর্তে শারজাহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পরিবারের মতে, ক্রিসানকে রবি নামের একজন ব্যক্তি প্রতারণা করেছিলেন। তিনি প্রথমে ক্রিসানের মা প্রেমিলা পেরেইরাকে মেসেজ করে বলেন যে, ক্রিসান আসন্ন আন্তর্জাতিক ওয়েব সিরিজের অভিনয় করতে চান কি না? এরপর অভিনেত্রী রাজি হয়ে একাধিক মিটিংয়ের পর দুবাইয়ের ওয়েবসিরিজের অডিশনে সিলেক্ট হন।

এরপর পয়লা এপ্রিল ক্রিসান দুবাই যাওয়ার উদ্দেশে রওনা হলে ফ্লাইটে ওঠার আগে অভিযুক্তরা তাকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরে একটি কফি শপে ডেকে পাঠান। তখন তারা ক্রিসানের হাতে একটি ট্রফি তুলে দেন। সম্ভবত সেটিও অডিশনের স্ক্রিপ্টের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেই অনুযায়ী, ক্রিসান তার সঙ্গে ট্রফিটি নিয়ে যান। শারজাহ বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিসান ট্রফি থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন। আর ১০ এপ্রিল কনস্যুলেট থেকে জানানো হয়, ক্রিসানের থেকে পাওয়া ওই ট্রফির মধ্যেই ছিল মাদকদ্রব্য।

বুক আর নিতম্বের ছবি তোলে পাপারাজ্জিরা, অভিযোগ মালাইকার
বিনোদন ডেস্ক: আজকাল সামাজিক মাধ্যমে মালাইকা অরোরাকে নিয়মিত ট্রলের শিকার হতে হচ্ছে। তার হাঁটাচলা, পোশাক-আশাক, শারীরিক গঠন— সবকিছু নিয়েই কটুক্তি করছেন নেটিজেনরা। তিনি মনে করেন তার এই হেনস্তার জন্য দায়ী পাপারাজ্জিরা।

নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মালাইকা। তিনি জানান, তারা শুধু তার বুক ও নিতম্বের ছবি তুলে নেট মাধ্যমে ছেড়ে দেয়। সেসব দেখেই ট্রলে মাতেন নেটাগরিকরা।

মালাইকা বলেন, ‘আমি কখনও কাউকে বকা দেই না, যদি না সে আমাকে ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ছবি নিচ্ছ তো এখানকার নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানকার (বুকের নীচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ? আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায়। এতে আমার সমস্যা আছে।’

এ সময় পর্দার মুন্নি আরও বলেন, ‘অনেকে বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’

ট্রলের পাশাপাশি গুঞ্জনও কম চাউর হয় না মালাইকাকে নিয়ে। তিনি প্রেম করছেন হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল অর্জুনের সন্তানের মা হতে চলেছেন তিনি। এ রটনা কানে যেতে বেশ চটেছিলেন অর্জুন।

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন ন্যানসি
বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বেঁধেছেন ঘর। গত আগস্ট মাসেই অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। তবে তারিখ স্পষ্ট করেননি ন্যানসি। আজ বিয়ের ছবি প্রকাশ ন্যানসি।

ছবিতে দেখা গেল, নিজের ইচ্ছে অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছেন। তিনি বলেছিলেন, সেজেগুজে, হাতে মেহেদী দিয়ে আনন্দ নিয়ে বিয়েটা করবেন। থাকবে ধুমধাম আয়োজন।

প্রকাশ্যে আসা ছবিগুলো দেখে সেই কথার কিছুটা প্রমাণ পাওয়া গেল। ন্যানসি সেজেছেন ঠিকই, কিন্তু ছিল না বিস্তর আয়োজন।

ন্যানসি জানান, ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। গায়িকার ভাষ্য, বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট।

তাই সে মাসে বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় জাঁকজমক ছাড়াই বিয়ে করেছি।

মূলত করোনাভাইরাসের কারণেই বড় আয়োজন করতে পারেননি বলে জানিয়েছেন ন্যানসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।

জানা যায়, গান করতে গিয়ে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ঘটে। এরপর সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে। যা এক সময় প্রেমে গড়ায়। সেই প্রেমকেই তারা পরিণতি দিয়েছেন।