খেলা – amadersomoy.net

চমক রেখে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা
চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাকে। তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ২৮ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারকে নিয়েই খেলতে নামবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফিরিয়ে জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপের দলে মোট চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা।

সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থাকা দুশান হেমন্ত ও ভিশেন হালামবাগে এশিয়া কাপের দলে নেই।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে আছে শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে লংকানরা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।

এশিয়া কাপে বাংলাদেশের এক্স-ফ্যাক্টর হতে পারেন যারাএশিয়া কাপে বাংলাদেশের এক্স-ফ্যাক্টর হতে পারেন যারা
এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরি নেই। সংযুক্ত আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। মহাদেশীয় আসরে এখন পর্যন্ত তিনবার (২০১২, ২০১৬, ২০১৮) ফাইনালে খেলেছে বাংলাদেশ, তবে কখনোই শিরোপা জিততে পারেনি। এবার সেই আক্ষেপ ঘুচানোই লক্ষ্য টাইগারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আট জাতির এই টুর্নামেন্টে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর হংকং-এর বিপক্ষে শুরু হবে টাইগারদের অভিযান। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ তারিখে আফগানিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

এশিয়া কাপকে সামনে রেখে সম্প্রতি ১৬ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের নেতৃত্বে এই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। কিন্তু টুর্নামেন্টে সাফল্য নির্ভর করবে কয়েকজন খেলোয়াড়ের উপর। যারা অপ্রত্যাশিতভাবে ম্যাচের গতি বদলে দিতে পারেন। চলুন এক নজরে দেখে নিই এশিয়া কাপে কারা হতে পারেন এক্স-ফ্যাক্টর।

তানজিদ হাসান তামিম- বাংলাদেশের ব্যাটিংয়ের নতুন দিগন্ত ওপেনার তানজিদ হাসান তামিম। এই বাঁহাতি ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং পাওয়ারপ্লেতে সিক্স হিটিং ক্ষমতা তাকে এক্স-ফ্যাক্টর করে তুলেছে। এ বছরে ১১ ম্যাচে ৩১ গড়ে করেছেন ৩১০ রান। ১৫০.৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তার আগ্রাসী ব্যটিংয়ের নিদর্শন তাই তো এশিয়া কাপে হতে পারে বাংলাদেশের এক্স ফ্যাক্টর।

লিটন দাস- বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ্টেন, এই টুর্নামেন্টে সবচেয়ে বড় এক্স-ফ্যাক্টর। সম্প্রতি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে তার নেতৃত্ব প্রমাণিত হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে লিটনের স্ট্রাইক রেট ১৩০-এর উপরে, এবং তিনি মিডল অর্ডারে গেম-চেঞ্জার। আমিরাতের পিচে তার আক্রমণাত্মক স্টাইল বাংলাদেশকে দ্রুত স্কোর তৈরি করতে সাহায্য করবে। তাই তার ফর্মই দলের চাবিকাঠি।

রিশাদ হোসেন- বর্তমানে বাংলাদেশের স্পিন আক্রমণের মূল চাবিকাঠি রিশাদ হোসেন। এই লেগস্পিনার আরব আমিরাতের শুষ্ক পিচে বেশ কার্যকরী হতে পারে। তার গুগলি এবং ফ্লিপার বিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করতে পারে। রিশাদ ভালো করলে বাংলাদেশের বোলিং ইউনিট অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তার অসামঞ্জস্যতা টিমের দুর্বলতা বাড়াতে পারে, কিন্তু ফর্মে থাকলে তিনি টুর্নামেন্টের সেরা বোলার হয়ে উঠতে পারেন।

জাকের আলি অনিক- জাকের আলি অনিক মিডল অর্ডারে একজন শক্তিশালী ফিনিশার। তার স্ট্রাইক রেট ১৪৫-এর উপরে, যা টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রেশারে শান্ত থেকে বড় শট খেলতে পারেন। ইউএই-এর স্পিন-ফ্রেন্ডলি পিচে তার সুইপ এবং লফটেড কভার ড্রাইভ স্পিনারদের বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়া ডেথ ওভারে বিস্ফোরক ব্যাটিং জাকেরের প্রতি প্রত্যাশা বাড়িয়েছে।

মুস্তাফিজুর রহমান- বাংলাদেশের পেস আক্রমণের হৃদয় মুস্তাফিজুর রহমান। তার ইয়র্কার এবং স্লো-বল ভ্যারিয়েশন আর অভিজ্ঞতা এশিয়া কাপে এক্স-ফ্যাক্টর করে তোলে। যদি তিনি ডেথ ওভারে কার্যকরী ভূমিকা রাখতে পারেন, তাহলে বিপক্ষ টিমগুলোর চেজিং স্বপ্ন ভেঙে যাবে। তার ফিটনেস সমস্যা দূর হলে, তিনি বাংলাদেশকে ফাইনালে নিয়ে যেতে পারেন, যেমন ২০১৬-এ করেছিলেন।

লিভারপুলের নাটকীয় জয়ের শেষ মুহূর্তের নায়ক ১৬ বছরের কিশোর
প্রিমিয়ার লিগে লিভারপুল নাটকীয় এক জয় পেয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় লাভ করেছে আর্নে স্লটের দল। ম্যাচের শেষ মুহূর্তে ১৬ বছর বয়সী রিও এনগুমোহা গোল করে লিভারপুলকে জয় এনে দেন।

নিউক্যাসেলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। তবে ৩৫ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই এগিয়ে যায় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্শ দূরপাল্লার শটে গোল করে দলকে প্রথম গোল উপহার দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন বিপজ্জনক ট্যাকল করলে, রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল।

বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় হুগো একিতিকে গোল করে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করে দেয়। তখন মনে হচ্ছিল, খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ১০ জন নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইস হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ৮৮ মিনিটে উইল ওসুলা বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার শটে সমতা ফেরান ম্যাগপাইদের।

তবে রোমাঞ্চ তখনও ছিল বাকি। ইনজুরি টাইমের ১০ম মিনিটে বদলি হিসেবে নামা ১৬ বছর বয়সী রিও এনগুমোহা ঠাণ্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন লিভারপুলের জন্য।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট তাই এই কিশোরকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান। তিনি বলেন,‘১৬ বছর বয়সী একজনের এটা দারুণ এক গোল। তার বয়সে এমন দৃঢ় শট খুব কম দেখা যায়। এনগুমোহা ভীষণ আত্মবিশ্বাসী এবং সে প্রমাণ করেছে, গোলটা কোনো কাকতালীয় নয়। এই বয়সে সে একজন দারুণ ফিনিশার হয়ে গেছে।’

অন্যদিকে, নিউক্যাসলের দুর্ভাগ্য যেন এই ম্যাচে পিছু ছাড়ছিল না। গর্ডনের লাল কার্ড ছাড়াও তারা চোটে হারিয়েছে ফাবিয়ান শার, স্যান্ড্রো টোনালি এবং জোয়েলিন্টনকে। এ কারণে কোচ এডি হাওয়ের জন্য সামনে আরও হয়তো কঠিন সময় অপেক্ষা করছে।

বড় দুই তারকা ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, কে আছেন কে নেই
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছে বেশ কিছু চমক।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত স্কোয়াডে দলে যেমন বেশকিছু নতুন মুখ ডাক পেয়েছে ঠিক তেমনিই বাদ পড়েছেন বেশকিছু তারকা অভিজ্ঞ খেলোয়াড়। আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ। তবে এই দলে নেইমারের নাম নেই, এই তারকার দলে ডাক পাওয়ার জোরগুঞ্জন থাকলেও শেষ মুহুর্তে নতুন করে ইনজুরির কারণে দলে জায়গা পাননি। এছাড়া, চিলির বিপক্ষে নিষেধাজ্ঞা পাওয়া ভিনিসিয়ুস জুনিয়রও দলে নেই।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক রিয়াল তারকা রদ্রিগো। ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছেন,‘নতুনদের জন্য জায়গা তৈরি করতে কিছু পরিবর্তন করা হয়েছে।’

দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইজ হেনরিক দলে ফিরেছেন।

প্রসঙ্গত, ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে। অপরদিকে, চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে এবং বলিভিয়া এখনো প্লে-অফে জায়গা পেতে লড়াই করছে, যার জন্য বলিভিয়াকে জিততেই হবে ব্রাজিলের বিপক্ষে। চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ বলিভিয়ার মাঠ এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস,  ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।

এমবাপ্পে–ভিনিসিয়াসের গোলে রিয়ালের টানা দ্বিতীয় জয়
লিগে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দারুণ পারফরম্যান্সে নতুন মৌসুমে প্রমোশন পাওয়া ওভিয়েদোর মাঠে ৩–০ ব্যবধানে জয় পায় তারা।

গত ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের জয়ের পর, দ্বিতীয় ম্যাচে পরীক্ষা ছিল একটু ভিন্ন। প্রতিপক্ষ অচেনা এবং খেলতে হচ্ছে অচেনা মাঠে। কিন্তু সেই চ্যালেঞ্জও উতরে গেল জাবি আলোনসোর দল।

এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে বসিয়ে রদ্রিগোকে নামানো হয়েছিল। ডান দিকে, আরেকটি বড় চমক ছিল—১৮ বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন গত ম্যাচের ব্রাহিম দিয়াজের বদলে।

প্রথমার্ধে রদ্রিগো ছিলেন উজ্জ্বল। তিনি বারবার ওভিয়েদোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করেছেন। তবে স্বাগতিকেরা পাল্টা আক্রমণে কিছুটা চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। রিয়াল মাদ্রিদ বল দখলে আধিপত্য প্রতিষ্ঠা করে নিয়মিত চাপ তৈরি করতে থাকে, তবে গোলের সুযোগ পাচ্ছিল না। অবশেষে ৩৭ মিনিটে গোলের খরা কাটে। চুয়ামেনি দারুণ এক ট্যাকলে বল কেড়ে নিয়ে আরদা গুলের কাছে দেন। গুলের কাছে বল পেয়ে এমবাপ্পে এক চমৎকার টার্নের পর নিচু শটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর হয়ে যায় রিয়াল মাদ্রিদ। বেশ কিছু খেলোয়াড়কে ক্লান্ত দেখাচ্ছিল। এই সুযোগে ওভিয়েদো চাপ সৃষ্টি শুরু করে, তবে এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ শেষ করে দেন। বদলি নেমে ভিনিসিয়াস দুর্দান্ত প্রেসে বল কাড়েন এবং এমবাপ্পে কে পাস দেন। সেখান থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন।

যোগ হওয়া সময়ে ভিনিসিয়াস জুনিয়র একা বল নিয়ে দৌড়ে গিয়ে ওভিয়েদোর ডিফেন্স চিরে দুর্দান্ত শটে গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে ৩–০ ব্যবধানে জয় এনে দেন।

টানা দুই হার দিয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ মায়োর্কা।

বাহরাইনে লিড নিয়েও হারল বাংলাদেশ
এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল রাতে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পেয়েছে। দুই দল ম্যাচটি ক্লোজড ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ২ গোল দিয়েও চার গোল হজম করেছে।

বাফুফে আজ সকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’

বাংলাদেশ অ-২৩ দল বাহরাইন থেকে ঢাকা ফেরার কথা আগামীকাল। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ভিয়েতনামে রওনা হবেন জায়ানরা। ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে। এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাফুফে এবারই প্রথম এত জোর দিয়েছে। আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি।

কেইনের হ্যাটট্রিকে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু বায়ার্নের
বুন্দেসলিগার নতুন মৌসুম এক দুর্দান্ত জয় দিয়েই শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেড বুল লেইপজিগকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ভিনসেন্ট কোম্পানির দল। হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিক, মাইকেল ওলিসের জোড়া গোল এবং লুইস দিয়াজ বায়ার্নের জার্সিতে প্রথম লিগ গোলে ধ্বংসস্তূপে পরিণত হয় আরবি লেইপজিগ।

ম্যাচের শুরুটা ছিল একটু এলোমেলো। প্রথম ১০ মিনিট দুই দলের খেলার মধ্যে ছিল ভুল পাসের ছড়াছড়ি। তবে তারপরেই ছন্দে ফিরতে শুরু করে বায়ার্ন। প্রথমে কেইন, দারুণ এক থ্রু-পাসে কনরাড লাইমারকে সুযোগ তৈরি করেন, কিন্তু গুলাচি সেটি রক্ষা করেন। মিনিট কয়েক পরেই ওলিসে বাঁকানো কোণ থেকে নিখুঁত শটে গোল করে দেন বায়ার্নকে।

এরপরই আসে দিয়াজের মুহূর্ত। লিভারপুল থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড একটি শক্তিশালী শটে গুলাচির ক্রসবারে বল লাগিয়ে জালে পাঠিয়ে বুন্দেসলিগায় নিজের প্রথম গোল করেন। কিছুক্ষণ পর, সার্জ গ্যানাব্রির পাসে দারুণ মুভমেন্টে ওলিসে করেন নিজের দ্বিতীয় গোল। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতির পর লেইপজিগ ম্যাচে ফিরতে চেয়েছিল। বল দখলে এগোতে চেষ্টা করলেও গ্যানাব্রির গতির কাছে তাদের ডিফেন্স ভেঙে যায়। সেখান থেকেই আক্রমণ সাজিয়ে, দিয়াজ বল বাড়ান কেইনের কাছে  এবং ঠাণ্ডা মাথায় গোল করে মৌসুমে নিজের প্রথম গোলটি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক।

লেইপজিগ একবার গোল পেলেও সেটি বাতিল হয়ে যায়—কারণ গোলের আগে নেয়া ফ্রি-কিকে বল নড়াচড়ায় ছিল। এরপর কেইন নিজের নৈপুণ্য দেখিয়ে দুটি দুর্দান্ত গোল করেন। প্রথমে, দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল এবং পরে কিম মিন-জায়ের অসাধারণ ড্রাইভ থেকে সহজ ট্যাপ-ইন করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত, ৬-০ গোলের বিশাল জয়ের সঙ্গে বুন্দেসলিগা মৌসুম শুরু করে বায়ার্ন মিউনিখ।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন।

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার।

মেয়েদের ফুটবলে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দলে সাফ চ্যাম্পিয়ন মিশন। শুরুটা হলো জয় দিয়েই।

ইনজুরি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন, মেসি ম্যাজিকে জয়ে ফিরল ইন্টার মায়ামি
দুই সপ্তাহের ইনজুরি বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমেও গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ের পথে নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেছে এলএমটেনকে।

রোববার (১৭ আগস্ট) এমএলএসের ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধেই (৪৩ মিনিটে) সার্জিও বুসকেটসের পাস থেকে জর্দি আলবা গোল করে মায়ামিকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। বদলি হিসেবে নামা আর্জেন্টাইন অধিনায়ক ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন। এমএলএসে এটি তার ১৯তম গোল।

শেষ দিকে ৮৯ মিনিটে অসাধারণ ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি। উরুগুইয়ান ফরোয়ার্ড সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন।

খেলার পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি (৫৪ শতাংশ), তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে মায়ামি। পুরো ম্যাচে ২৯টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে গ্যালাক্সির ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে যায়।

এই জয়ে ২৪ ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়াল ৪৫ পয়েন্টে। ইস্টার্ন কনফারেন্সে তারা এখন চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, ৫১ পয়েন্ট নিয়ে (দুই ম্যাচ বেশি খেলে)।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বুধবার, লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে।

হল্যান্ডের জোড়া গোল, দাপুটে জয়ে শুরু ম্যান সিটির
টানা চার মৌসুম পর গতবার ম্যানচেস্টার সিটির হাতছাড়া হয়েছিল ইংলিশ প্রিমিয়ার শিরোপা।সেই স্মৃতি পেছনে ফেলে এবার ফের নিজেদের চেনা ছন্দে ফিরতে চায় স্কাই ব্লজরা। সেই লক্ষ্যে শুরুটা হয়েছে দারুণ। উলভসের বিপক্ষে প্রথম ম্যাচেই দাপুটে ফুটবল উপহার দিলেন গার্দিওলার শিষ্যরা।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলের বড় জয়ের স্বাদ পেয়েছে দলটি। দুই অর্ধে দুবার করে লক্ষ্যভেদ করে সিটিজেনরা।

এই ম্যাচে সিটির চার খেলোয়াড়ের অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগে। ডাচ মিডফিল্ডার রাইন্ডার্স ও ফরাসি উইঙ্গার চেরকি ছাড়া বাকি দুজন হলেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড ও আলজেরিয়ান লেফট ব্যাক রায়ান আইত নুরি। এদের মধ্যে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন চেরকি। বাকিরা ছিলেন শুরুর একাদশে।

৫৮ শতাংশ সময় বল দখলে রাখা সফরকারীরা গোলমুখে ১৫টি শট নিয়ে লক্ষ্য রাখে চারটি। সবগুলো থেকে গোল আদায় করে নেয় তারা। বিপরীতে, গোলপোস্টে উলভসের নয়টি শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

বেশ ধীরগতিতে শুরু হওয়া খেলায় ১৯তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন হল্যান্ড। বার্নার্দো সিলভার ক্রসে ছয় গজের বক্সের ভেতর থেকে তার হেড চলে যায় ক্রসবারের উপর দিয়ে। পাঁচ মিনিট পর স্বাগতিকদের মার্শাল মানেৎসি জাল খুঁজে নিলেও তিনি ছিলেন অফসাইডে। তাই বাতিল হয় ওই গোল।

এরপর চার মিনিটের মধ্যে দুবার নিশানা ভেদ করে চালকের আসনে বসে পড়ে সিটিজেনরা। ৩৪তম মিনিটে রাইন্ডার্স উলভসের একাধিক ফুটবলারকে কাটিয়ে ডি-বক্সের ডানদিকে বল বাড়ান। তারপর রিকো লুইসের ক্রসে খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান হালান্ড। ৩৭তম মিনিটে গোলদাতাদের তালিকায় নাম ওঠান রাইন্ডার্স নিজেই। ডি-বক্সে অস্কার ববের বাড়ানো পাসে ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় দারুণ শটে জাল কাঁপান তিনি।

ছন্দ ধরে রেখে ৬১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্প্যানিশ কোচ গার্দিওলার দল। ডি-বক্সে রাইন্ডার্সের কাছ থেকে বল পেয়ে নিচু শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। উলভসের গোলরক্ষক জোসে সা বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি।

৭৩তম মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ডের জায়গায় মাঠে ঢোকেন চেরকি। এরপর গোলের উল্লাসে মাততে তার দরকার পড়ে মাত্র আট মিনিট। প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে গড়ানো শটে নিশানা ভেদ করেন তিনি। বড় লিড ধরে রাখার পাশাপাশি শেষ বাঁশি বেজে ওঠা পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে ম্যান সিটি।